ইউজার লগইন

ভাষা হোক উন্মুক্ত

কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। পৃথিবীর সব অনুভূতি শুধু রাগ, ক্রোধ, ঘৃণা অথবা ভালবাসার মাপকাঠির সীমানায় বাঁধা থাকে না। এর বাইরে যে অসীমতা রয়েছে সে সব কি ভাবে লিখতে হয় আমি জানি না।

আমার শব্দগুলো বুকে জমাট ছিল। অবিরাম ঊর্মির আঘাতে ক্ষত-বিক্ষত হচ্ছিল আমার বুক। ভাষাগুলো নির্বাক ছিল, রুদ্ধ কণ্ঠে অপেক্ষায় ছিল মুক্তির আশায় আশায়। তারপরেই হঠাৎ কোন এক ভরা বৈশাখের বিকেলের তীব্র কাল বৈশাখীর মত অভ্র এলো। রূপকথার মতই আমার ভাষাহীন কণ্ঠে যেন নতুন সুর এনে দিল। আমার হাতের আঙুলগুলো যেন মুহুর্তেই হয়ে গেল রাঙানো প্রজাপতি। কী-বোর্ডের বোতামে বোতামে উড়ে বেড়াতে লাগল মুক্তির আনন্দে। আমি আমার আমি কে খুঁজে পেলাম।

এই যে আজ আন্তর্জালের পাতায় পাতায় এত হাসি-কান্না, এত এত বন্ধু, গল্প, কবিতা, আড্ডা সে সবইতো অভ্রর জন্য। মেহেদী মানুষটি কে তা আমি জানি না; তবে সে কেমন হতে পারে সেটা উপলব্ধি করি। যে মানুষটা বিনা পারিশ্রমিকে রাত-দিন খেটে আমার কথাগুলো বলার সুযোগ দিল তাকে চোর বলা হবে সেটা কিছুতেই মেনে নিতে পারি না, মেনে নিব না।

আমাদের কিছু নেই। মোস্তফা জব্বারের মত উঁচু মহলে উঠা-বসা নেই, নেই হোমরা চোমরাদের সাথে খাতির। উনার মত আমাদের প্রিন্টিং আর ইলেক্ট্রনিক্স মিডিয়াতে অবাধ বিচরণ নেই। আমাদের পকেট ভর্তি ভাষা বিক্রির কাঁড়ি কাঁড়ি টাকাও নেই। আমাদের এসব কিছুই নেই। তবু আমি আমাদের নিঃস্ব ভাবি না। আমাদের যা আছে তা মোস্তফা জব্বারের কখনো ছিল না, কখনো হবে না। আমাদের আছে ঐক্য, মাতৃ ভাষার প্রতি অকৃত্রিম ভালবাসা আর আছে অভ্র নামের কী-বোর্ড। যখনই কেউ মিথ্যার হুংকারে সত্যের গলা টিপে ধরতে চাইবে আমি আমার কী-বোর্ডে গুঞ্জন তুলব। আমি জানি আমার মত হাজার হাজার মানুষ তাদের কী-বোর্ডে গুঞ্জন তুলবে। আমাদের সম্মিলিত গুঞ্জন হয়ে যাবে মিছিল। আর সে মিছিলের শ্লোগানের তোড়ে ভেসে যাবে যত অসত্যের পাপাচার, ভেসে যাবেই।

*এই কথাগুলো এক সঙ্গে অনেকগুলো ব্লগে বলে ফেললাম। সব কথার সীমানা থাকতে নেই।

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

জয়িতা's picture


মাদের যা আছে তা মোস্তফা জব্বারের কখনো ছিল না, কখনো হবে না। আমাদের আছে ঐক্য, মাতৃ ভাষার প্রতি অকৃত্রিম ভালবাসা আর আছে অভ্র নামের কী-বোর্ড।

খুব ভালো লাগলো মানু।সত্যের পাশে আমরা দাঁড়াব, মিথ্যাকে ঘৃণা করে।

জয়িতা's picture


*মাদের=আমাদের

আহমেদ রাকিব's picture


আমাদের আছে ঐক্য, মাতৃ ভাষার প্রতি অকৃত্রিম ভালবাসা আর আছে অভ্র নামের কী-বোর্ড।
ভালো লাগলো ভাইয়া।

মডারেটর's picture


আপনার পোস্টের বক্তব্যের সাথে আমরাও সুর মিলিয়ে বলতে চাই ভাষা হোক উন্মুক্ত। আমরাও চাই যে কোন ধরনের অনৈতিক উচ্চারণ থেমে যাক। উদ্ভাসিত হোক সত্য।

কিন্তু আমরা প্রত্যাশা করি নীতিমালা অনুযায়ী একই পোস্ট একই সময়ে আমরা বন্ধু ছাড়া আর কোথাও পোস্ট করবেন না। আপনার পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হলো কিন্তু পোস্টের মন্তব্য করার অপশন সবার জন্য উন্মুক্ত রাখা আছে।

মানুষ's picture


নো হার্ড ফিলিংস। আমি এবং আপনি আমরা দুজনেই যার যার অবস্থান অনুযায়ী ঠিক কাজটি করেছি। সত্যি বলতে কি একজন ব্লগার এবং একজন মডারেটরের মাঝে এটাই পার্থক্য। একজন ব্লগার চাইলেই সীমানা অতিক্রম করতে পারে কিন্তু একজন মডারেটর নিজের এঁকে ফেলা বৃত্তের বাইরে কখনই পা ফেলতে পারে না। আপনার জন্য সমবেদনা।

জেবীন's picture


লেখা ভালো লাগছে..।।।

মডারেটর@ আমার কাছে লাগলো, এটা এখন একটা পাব্লিক ইস্যু তাই মানু কয়েক জায়গায় লেখাটা দিয়েছে.... নইলে নীতিমালা না মানার মতন কেউ না সে....  

 তবে এটাও মানি আপনাদের যুক্তির দিক থেকে ঠিকই আছেন আপনারা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

মানুষ

মানুষ's picture

নিজের সম্পর্কে

(• ̮̮̃•̃)
/█\
.Π._______
নিঃসঙ্গ গ্রহচারি