মামুন ম. আজিজ'এর ব্লগ
শিক্ষার্থীরা আর মার খাবেনা শিক্ষা প্রতিষ্ঠানে।
ভেতর-বাহির (চতুর্দশ পর্ব)
দু:খ তোমার , দুঃখ আমার ( কারও ২-১ এ কারও ৪-০ তে, তবুও দুঃখ তো দুঃখই )
তাদের কাজ তারা করেছে
কাল করেছে নিন্দা
আর্জেন্টিনার সাপোর্টাররা
আজও কি হবে না ঠান্ডা ?
দুই ঢিলের পাটকেল ভাই
চার ঢিলেরও হয়....
দুই এক আর চার শূন্য
কখনো কি এক রয়?
হুদাই এত লাফালাফি
মিছিল মারামারি
বন্ধ এবার হলো বুঝি
এসব বাড়াবাড়ি
ব্রাজিল এর সাপোর্ট করি
কষ্ট পাইছি কাল
আর্জেন্টিনার সাপোর্টারদের
বুঝি আজ কি হাল।
আসুন মোরা চোখের কান্না
এবার সবাই মুছি
"সংগা"--একটি অনুবাদ
বাবা- কে নিয়ে লিখতে বসে মন ভরে কি কভূ .....তিনি যে জীবেন অসীম প্রভাবক...
বাবা'র কথা অনেক কিছু মন চায় বলতে। তারে আটকে রাখি। টুকটাক লেখার জগতে টুকটুক পদার্পন হেতু বাবারে নিয়ে অনেকবার ভেবেছি অনেক কিছু ই লিখব। আমার কাছে আমার বাবাকে নিয়ে লেখার মত অনেক অতীত উদ্ভাসিত রিয়েলিটি সদা ঘুরে ফিরে বেড়ায়।
কিন্তু বাবা মারা যাবার পর আমি বাবাকে নিয়ে সত্যি কথা কোন কিছু লিখতে বসেত পারিনা। খুব স্বার্থপরেরর মত বাবাকে নিরবে ভুলে থাকার অভিনয় করে করে আজও অভিনেতা হতেই পারলামনা।
ভেতর -বাহির (ত্রয়োদশ পর্ব) [ আঁতকে উঠি প্রতিদিন প্রতিকাল....]+
অবশেষে আঘাত আসল ফেসবুকের উপরেও । ব্লক করা হয়েছে বাংলাদেশে
অবশেষে আঘাত আসল ফেসবুকের উপরেও
ফেসবুক বাংলাদেশের জন্য আপাতত ব্লক সাইট করা হয়েছে।
অতি সাধের ফেসবুক এ এখন আর ঢোকা যাচ্ছে না।
বিটিআরসি কোন এক বিশেষ কারনে ফেসবুককে বাংলাদেশের ব্যবহার কারীদের জন্য ব্লক করেছেন।
খুবই দুষ্কের সংবাদ।এত এত ছবি আর লিংক ....এখন কি করি?
বিশেষ সূত্রে খবর পেয়ে উদ্বগ্ন হয়ে খোঁজ নিয়ে জানলাম সামিয়কভাবে ফেসবুক ব্লক করা হয়েছে।
ভেতর-বাহির (দ্বাদশ পর্ব)
ঐ নাটকটা সবার দেখা উচিৎ ছিল, এমনই মনে হয়েছিল নাট্যশালা থেকে বের হতে হতে। কিন্তু ভুলটা পরক্ষণেই বুছতে পারি...ওটা মানে গন্ডার তুল্য আমরা সকলে এমনেতেই হযে উঠেছি, দেখেও তাই কোন ভাবগত লাভ হবে না। গতসন্ধ্যায় বউ আর আমি শিল্পকলায় ফরাসী নাট্য উৎসবের ”গন্ডার” (a translation of “The Rhinoceros” by Eugene Ionesco, http://www.levity.com/corduroy/ionesco.htm) নাটকটি দেখতে গিয়েছিলাম। অসাধারন। প্রাচ্য নাট্যদলের
ভেতর-বাহির ( একাদশ পর্ব)
এ তো অনেকদিন পর। আজ রাতে প্রচন্ড ধোঁয়াতৃষ্ণা পেয়েছে। নিষ্কৃতির লক্ষ্যে একাকী প্রিয় রাত গুলোতে প্রাইমারি পর্যায়ে ধূমপান হতে ক্ষান্ত দিয়েছিলাম। তারপর ধীরে ধীরে দিনে। এখন পান করি খুব গুনে গুনে, কোন দিন একেবারেই না। না বোধক দিনই মাঝে মাঝে বেশী হয়ে যায়, আর আনন্দ চিত্তে অনুধাবন করি। কিন্তু আজ পাচ্ছে। ঘুম যতটা বেয়াড়া পনা দেখাচ্ছে ধোঁয়া পানের নেশা ততটাই তীব্রতর হচ্চে। ইচেছ হচ্ছে একসাথে ৩ টে বেনসন এন
ভেতর বাহির (দশম পর্ব)
তোমরা ছাড়াই চলছি দেখ...
শেষ পর্যন্ত ওরা দুটো মিলেই গেলো,
আগেও মিলেছে-একবার দুবার বহুবার
এবং এই এবার এখন ঐ তো
...কাঁধের সাথে কাঁধের তার নিবীর স্পর্শ
পাশাপাশি পায়ের পাতার অনুকম্পন তোলা ছন্দ
একমুখী, সে মুখ সামনে ...ভুলেই গেছে পেছনের অবস্থান
সেখানে থাকতে পারি , আমি বা আমার সাথে আমার ভাব
কিংবা সেই ধুলো গুলোর মিশ্রন বা নিসঙ্গ গাছের ঝরা পাতা
এমনকি মৃত বৃষ্টির চিহ্ণ এবং কোন কোন স্বপ্নের কবর।