ইউজার লগইন
নীতিমালা:
আমরা বন্ধুর ব্লগের অগ্রযাত্রায় আপনাদের ধৈর্যশীলতায় আমরা মুগ্ধ। সদ্য ভূমিষ্ঠ হওয়া ব্লগের প্রতি যে ভালবাসা আপনারা দেখাচ্ছেন,নতুন একটা ব্লগের শুরুতে এটা একটা বড় পাওয়া। ব্লগের জন্য আমরা নই আমাদের জন্য ব্লগ। এটাই হোক আমাদের নীতিমালা।
আমরা বিশ্বাস করি, যে অল্প কিছু সংখ্যক ব্লগার নিয়মিত ব্লগচর্চা করছেন, ১৫ কোটি মানুষের চেয়ে তারা অন্তত কিছু দিক দিয়ে এগিয়ে। তাঁদের চিন্তা, চেতনা, রুচিবোধ আর নীতিবোধ অন্য অনেকের চেয়ে উন্নত।
আমরা আস্থা রাখি, ব্লগাররা অর্থাৎ আমরা বন্ধুর বন্ধুরা তাঁদের নিজেদের সম্মানটুকু রাখবেন। উন্নত রুচি আর নীতিবোধের পরিচয়টুকু বজায় রাখবেন।
তবে আমরা বন্ধু নিজস্ব কিছু নীতিমালা মেনে চলব। সেগুলোই নিচে দেওয়া হলো-
ক. আমরা বন্ধু স্পষ্টভাবেই বাংলাদেশ,মুক্তিযুদ্ধ,বাঙ্গালী ঐতিহ্য ও সংস্কৃতির বিষয়গুলোতে আপোষহীন। আমরা বন্ধুর কাছে এগুলো প্রচণ্ডভাবেই স্পর্ষকাতর। এই বিষয়গুলোকে আক্রমণ করে কোনো কিছুই এখানে লেখা যাবে না। পোস্ট, মন্তব্য,গান,ছবি,চলচ্চিত্র কিছুই না। কেউ করে থাকলে সঙ্গে সঙ্গে সেগুলো সরিয়ে দেওয়া হবে। কোনো সতর্কবাণী ছাড়াই। এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
খ. আমরা বন্ধু বিশ্বাস করে যার যার ধর্ম তার তার কাছে এবং ধর্ম শুধুই ব্যক্তিগত বিশ্বাসের জায়গা। আমরা বন্ধু ধর্মীয় প্রচারণার জায়গা হবে না কখনোই। কোনো ধর্মকে সরাসরি হেয় করে কিছুই পোস্ট করা যাবে না এখানে। সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় গোড়ামীকে এখানে স্পষ্টভাবেই নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।
গ. বন্ধুদের কাছে অনুরোধ, এখানে নতুন লেখা পোস্ট দিন। অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশিত লেখা এখানে না দিতে অনুরোধ রইলো। পত্রিকায় বা ব্যক্তিগত ব্লগে প্রকাশিত নিজের লেখা এখানে প্রকাশ করা যাবে। আর এখানে প্রকাশিত কোনো লেখা অন্তত ৪৮ ঘন্টায় অন্য কোনো কমিউনিটি ব্লগে প্রকাশ করা যাবে না।
ঘ. এক বন্ধু অপর বন্ধুকে অসম্মান করে কিছু বলা থেকে বিরত থাকবেন বলেই আশা করছি। কাউকে ব্যক্তি আক্রমণ করা যাবে না। কোন ধরনের ঔদ্ধত্বপূর্ণ আচরণ কোন ভাবেই গ্রহণ যোগ্য নয়। কেউ অভিযোগ করলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সমালোচনার সুস্থ দিকটিকে সবসময়ই উৎসাহ দিবে আমরা বন্ধু। পারস্পরিক পিঠ চাপরানোর চেয়ে বন্ধুরাই বন্ধুদের গঠনমূলক সমালোচক হয়ে উঠবে,এটাই প্রত্যাশা করে আমরা বন্ধু। উস্কানীমূলক কিছুই এখানে পোস্ট করা যাবে না।
ঙ. কপিরাইট লঙ্ঘন করে,এমন কোনো উপাদান আমরা বন্ধুতে পোস্ট করা যাবে না। পোস্ট বা মন্তব্যে অন্যত্র প্রকাশিত উপাদান ব্যবহার করলে তার সূত্র উল্লেখ করতে হবে। অন্য কারো লেখা বা কোনোকিছু বিনা অনুমতিতে এখানে প্রকাশ করা যাবে না।
চ. নীড়পাতায় একসঙ্গে এক বন্ধুর ২টির বেশি পোস্ট দেওয়া যাবে না।
ছ. অশ্লীল কিছুই এখানে পোস্ট করা যাবে না। (অশ্লীলতা কী,সে ব্যাপারে মডারেটরদের সিদ্ধান্তের উপর আস্থা রাখতে হবে)
জ. বন্ধুদের স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি,যতক্ষণ না তা রাষ্ট্রীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে।
ঝ. আমরা বন্ধুর বন্ধু হতে হলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। ইতোমধ্যে যারা বন্ধু হয়েছেন,তাদের মধ্যে অন্তত একজন কেউ আপনার পরিচিতি সম্পর্কে নিশ্চয়তা দিলে তা মডারেশন টিম বিবেচনা করে দেখবেন। যা অনধিক ১৫ দিনের মধ্যে সদস্য করা হবে। ১৫ দিনের মধ্যে কারো সদস্য পদ প্রদান করা না হলে আবেদন বিবেচিত হয়নি বলে গন্য হবে।



