ইউজার লগইন

বনলতা সেনের সাথে কিছুক্ষণ!!

আৎকা কি যে হইলো বুঝলাম্না! ঘরের ভিত্রের থেনে দৌড়ায়া বাইর হইয়া যাইতে মুঞ্চাইতাছিল। ছটফট করতে করতেই বাইর হলাম। উদ্দ্যেশ্য নিরুদ্দেশ হন্টন।
গলির বাঁকটা পাড় হইয়া বড় রাস্তায় উঠতেই ঘটনা কিলিয়ার হইলো। চাইয়া দেখি লেম্প-পোস্টের ফাঁকে পুর্নিমার ভরা চাঁন্দ। মাগার মনটাই ক্যামন উদাস হইয়া গেলগা। লাইটপোস্টের তীব্র আলোর ফাঁকে চাঁন্দটারে কেমুন ফকিন্নি ফকিন্নি লাগতেছিল। আর এই উদাসী মনের সুজুগ পাইয়া লগে লগে একটা আয়াত নাজেল হইল;

"খাম্বার ফাঁকে দেখেছিনু চাঁদ
খাম্বার সাথে চাঁদের আহা কী আতাত।"

নাহ! আজকাল আয়াতেও খালী ভেঁজাল লাইগ্যা যায়। এতোক্ষণে ছটফটানির কারণ বুঝলাম। হিয়াল কুত্তা টাইপ প্রানীরা চান্নি রাইতে বড়ই বেচেইন হয়া যায়! কি আচানক ব্যাপার! মানুষের ভিত্রেও এই ছটফটানি লুকাইয়া আছে, অথচ সবসময় বুঝা যায় না। প্রকৃতির রহস্য বড়ই কঠিনরে মাইনকা, বরই কাপঝাপ।

আনমনেই রাস্তা ক্রস কইরা দুই রাস্তার মাঝখানে আইলাম। আফসোস! চন্দ্রকন্যা তখন লজ্জা পাইয়া রাস্তার ওপাড়ের একটা বিল্ডিং'এর পিছে লুকাইছে। আবারো মন উদাস হইলো, "ইদানিং খেউ খতা রাকে না"। একটা খাম্বার লগে হেলান দিয়া খাঁড়াইয়া বিড়ি ধরাইলাম। দুই রাস্তার মাঝখানে আমি বিড়ি টানি আর আমার দুই পাশে হুস হুস কইরা হাওয়া তুইল্যা গাড়ী ছুইট্টা যায়। সব কিছুই চরম ব্যাস্ত। আতকা এক্টা পেপসির ক্যান আমার খোমা নক্সার দুই তিন হাত দূরে দিয়া ক্রস কইরা বিপরীত রাস্তায় পড়ল। কেডা ঢিল্লা দিল দেখার আগেই আগেই গাড়ি অনেক দূর চইল্যা গেল। ব্যাটার নিয়তে মুনয় গন্ডগল আছিলো। নইলে আমারে ঢিল্লা দিল অথচ লাগল না ক্যান? আল্লাতালা তার পাক কোরআনে কইছেন, নিয়তের উপ্রেই কর্মফল নির্ভর করে। আফসোস! আইজকাইল মানুষের নিয়ত ঠিক নাইক্কা।

আমি আবার বিড়ি টানায় মন দিলাম, কত গাড়ী আমার দুই দিক দিয়া ছুইট্টা যাইতেছে, তা গুনুনের উপায় নাই। সবাই ব্যাস্ত, খালি আমি আর লাইটের খাম্বাটার ব্যাস্ততা নাই। অনেক্ষণ খাম্বার লগে খাড়াইয়া থাকতে থাকতে নিজেরেও এক সময় খাম্বার মত মনৈতেছিল। কথিত আছে সঙ্গ দোষে লোহা ভাসে, আর আমি কোন ছার? ক্ষুদ্রাতি ক্ষুদ্র মনুষ্য প্রজাতি। আর তখনি লুইস রিটনের একটা সূরা (ছড়া) মনে পইড়া গেল।

হাঁস করে প্যাক প্যাক
গরু কয় হাম্বা
এক পায়ে দাঁড়ায় কে?
বিদ্যুতের খাম্বা।
এইবার বাঁশি থাম্বা?

হ! এইবার থামা উচিত। আমারতো এক পা না দুই পা তাই খাড়ায়া না থিক্যা চলতে হয়।

যাউজ্ঞা, এইটা যে একটা টাল্টিবাল্টি পোস্ট সেইটা কাউরে বইল্যা দিতে হইবনা আশা করি Laughing out loud Big Grin
আসলে জীবনানন্দের বনলতা সেন বইটারে ইবুক বানাইছি সেইটা সবাইরে দেয়াই মূল উদ্যেশ্য। ডিজাইন লে-আউট ভালা হয় নাইক্কা আগেই কয়া দেই। আর টুটুল ভাইয়ের কথামত স্ক্রলিংটাও বাদ দেয়া গেল না।
এক মেগাবাইটের চেয়েও কম সাইজের বই খান নিচের মিডিয়া ফায়ার লিঙ্ক থেকে ডাউনলোড কইরা ফালাইতারেন বিসমিল্লা বলিয়া।

লিঙ্কঃ http://www.mediafire.com/?0xjyznqiwid

কোন অসঙ্গতি বা বানান ভুল পাইলে বইয়ে উল্লেখিত নাবিউল আফরোজ ভাইয়ের কাছে মেইল কইরেন।

ফুটনোটঃ শিরোনামের জন্য চিমটি। Wink

bonolota sen

পোস্টটি ২ জন ব্লগার পছন্দ করেছেন

রাফি's picture


নামাইছি আগেই...। কঠিন আকাম করছেন একটা। ওয়েলডান।

সোহেল কাজী's picture


হাঃহাঃহাঃ ধনিয়াজ ভ্রাত Beer

মীর's picture


ধন্যবাদ।

সোহেল কাজী's picture


আপনাকেও ধন্যবাদ Smile

জয়িতা's picture


নামাইলাম। দারুণ হৈছে। কাজী সাবরে ধইন্যা ৫ কেজি। চাটনী বানায়া খাইয়েন। ব্লগে দেখি না কেন? এইজন্য মাইনাস।

সোহেল কাজী's picture


চাটনির টক দিবে কে Tongue
নিয়মিত লগিন করা হয়না Innocent

জয়িতা's picture


টক না আজকে পাইলেন এফ বি থেকে! টকের চোটে না কুল হারা হইলনে! ওই টক দিয়া চোখের পানি মিশাইয়া চাটনি বানাইয়েন।

সোহেল কাজী's picture


দিনদিন লুকজন পাশান হয়া যাইতেছে।
আরেকজনের দুঃখেও হাসি মস্করা করে Wink

জয়িতা's picture


দিনদিন লুকজন খ্রাপ হইয়া যাইতাছে। ভালু কথা কইলেও মন্দ ভাবে। এইজন্য লুকের উপকার করতে নাই , শাস্ত্রে আছে।
চাটনি বানানের সুন্দর তরিকা শিখাইলাম আর আমারে পাষাণ কইলো কাজী সাবে?

১০

সোহেল কাজী's picture


চাটনি বানানির ব্যাপারে য়্যাজাদ ভাইয়ের বাবুর্চি টিমের সহোযোগিতা কামনা করা যাইতে পারে। রায়হান ভাইয়ের ফটুকগুলান বিক্কিরি হইয়া গেলেই ...।। কেল্লা ফতে Wink Wink বলেন ছুভানাল্লাহ Crazy Crazy

১১

জয়িতা's picture


হ। মেসবাহ ভাই এর অফিসে এ নিজস্ব ক্ষেতে তৈরী ধইন্যার চাটনী বানানো হয়। অনেক মজা। (খাই নাই কইলাম)
রায়হান ভাই এর ফটুক ত বেচা হইতাছে।আলহামদুলিল্লাহ। এমনেই ভাব বাড়ছে...উদাস ভাব। কয়দিন পরে খুঁইজা পাওন যাইব কিনা কে জানে!

১২

শওকত মাসুম's picture


বাহ। দারুণ কাজ। দেখি না কেন আপনাকে?

১৩

সোহেল কাজী's picture


ধন্যবাদ মাসম'ভাই
অফলাইনে আপনাদের লেখা পড়িতো Tongue

১৪

তানবীরা's picture


বিসমিল্লাহ করে ডাউনলোড করলাম Party

ভালো কাজের জন্য অভিনন্দন আর ভবিষ্যতের কাজের জন্য অগ্রীম শুভ কামনা Love

১৫

সোহেল কাজী's picture


থেঙ্ক্যু তানুদি Beer

১৬

নুশেরা's picture


সূরা-আয়াত নিয়া কী শুরু করলেন কাজীসাব! লানত পড়বো Wink

১৭

সোহেল কাজী's picture


খোদাতালা দয়ালু লোক, কাঠমোল্লারা লানত না দিলেই বাঁচি Devil Devil

১৮

সাঈদ's picture


তুমি এখনও বনলতায় আছো ? ওহ নো , এখন সুলতার যুগ !!!!

১৯

সোহেল কাজী's picture


সুলতার জন্য মহা কাব্য গ্রন্থ অপেক্ষাইতেছে, সম্পাদনায় নীড়'দা Devil Devil Devil Devil

২০

নীড় সন্ধানী's picture


আগামী চান্নি রাইতের মদ্যে সুলতার ইবুক আসবে এই নিশ্চয়তা না দিলে বনলতা ইবুক বয়কট করা হবে শফিলুকের কসম!! Tongue Tongue

২১

সোহেল কাজী's picture


মহাকবি মাইখেল শফিলুকের নুবেল সার্টিফিকেটের কফিটা হাতে পৌঁছলেই মহা কাব্য গ্রন্থ সুলতার কাজ শুরু করে দেব Wink
সম্পাদনায় কিন্তু আপনাকে থাকতে হবে, না করবেন্না প্লীজ Devil Devil Devil Devil Devil
সুলতার দোহাই Tongue Tongue Tongue Tongue

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

সোহেল কাজী

সোহেল কাজী's picture

নিজের সম্পর্কে

আমার অন্তরের অলিতে গলিতে জট লেগে আছে থোকায় থোকায় অন্ধকার। দৈনন্দিন হাজারো চাহিদায় পুড়ছে শরীরের প্রতিটি কোষ। অপারগতার আক্রোশে টগবগ করে ফুটে রক্তের প্রতিটি কণিকা। হৃদয়ে বাস করা জন্তু-টা প্রতিনিয়ত-ই নিজের শ্রেষ্ঠত্ব প্রমানে ব্যাস্ত।

প্রতিদিনের যুদ্ধটা তাই নিজের সাথেই। সেকারণে-ই হয়তো প্রেমে পড়ে যাই দ্বিতীয় সত্ত্বার, নিজের এবং অন্যের।