ইউজার লগইন

ডাইরী ৫৪

ভাষা'ই আমারে ভাসিয়ে এনেছে এতোদূর
ভাষা'ই আমারে নিয়ে যাবে তাহার নিকটে...

এক.
মা শব্দের উচ্চারণ ছাড়া আর কোনটাই নাকি সময়মতোন শেখা হয়নি আমার। আর তাই কোন এক রহস্যময় ভাষায় নিজের সাথেই কথা বলতে বলতে আমার শৈশব কেটেছে। তারপর একদিন কি এক যাদুই ইশারায় আমার জিহ্বায় শব্দগুলি খেলতে শুরু করলো। আমি কথা বলতে শুরু করলাম। সেই কথা এসে থেমে গেলো হঠাৎ সাইত্রিশে। নীরব আমারে চিনতে ভুল করলো অনেকেই...অচেনা আমার ভেসে চলা এবার স্থবির হলো তবে।

দুই.
সেই যখন আরম্ভ হয়েছিলো আমার কথার ফুলঝুড়ি, তখন থেকেই ধ্যানস্থ ছিলাম ভাষায়, ভাষার বেদীময়। শিখেছিলাম কি করে উল্টেপাল্টে নিতে হয় বর্ণ-শব্দ আর বাক্য সমূহরে। শিখেছিলাম কিভাবে চলে ভাষার সার্কাস। তার 'পর ভর করেই ভেসেছিলাম ভবিষ্যতের পানে। আমারে ভাসাও তবে আবার ভাষার নির্ভরতায়...

তিন.
এ মুহুর্তে ভাষার সবচে' সঠিক প্রয়োগে যেতে চাই...প্রতিবাদের ভাষায় চলো ভাসাই এবার কর্পোরেটের সমন। আমার সবটাই তো হরণ করেছে তারা। যদি ভাষাটাও যায়...তবে শূন্য আমার রইবেনা আর কিছু...

পোস্টটি ২ জন ব্লগার পছন্দ করেছেন

নজরুল ইসলাম's picture


"এ মুহুর্তে ভাষার সবচে' সঠিক প্রয়োগে যেতে চাই...প্রতিবাদের ভাষায় চলো
ভাসাই এবার কর্পোরেটের সমন। আমার সবটাই তো হরণ করেছে তারা। যদি ভাষাটাও
যায়...তবে শূন্য আমার রইবেনা আর কিছু..."

বিপ্লব

ভাস্কর's picture


পরিবর্তনের লেইগা যদি তা'ই হয় কার্য্যকরী তবে...

মেসবাহ য়াযাদ's picture


প্রতিবাদের ভাষায় চলো ভাসাই এবার কর্পোরেটের সমন। আমার সবটাই তো হরণ করেছে তারা। যদি ভাষাটাও যায়...তবে শূন্য আমার রইবেনা আর কিছু...

যা  বলার বলেছেন... সেলাম

নাহীদ's picture


ভাষা'ই আমারে ভাসিয়ে এনেছে এতোদূর
ভাষা'ই আমারে নিয়ে যাবে তাহার নিকটে.........
 
......................................................সালাম মা আর মাতৃভাষা।

সাঈদ's picture


আপনাকে স্যালুট।

কাঁকন's picture


তিন টা ঠিক বুঝলাম না

নুশেরা's picture


গ্রামীণ ফোন প্রভাতফেরী টাইপের কিছু শুরু হয়েছে নাকি?

নুশেরা's picture


ভাস্করদার আগের পোস্ট দেখো- একুশে ফেব্রুয়ারী নিয়া কিছু স্মৃতিকাতরতা আর নায়কোচিত তিরিশ মিনিটের কাহন...

টুটুল's picture


সেটাই

১০

শাওন৩৫০৪'s picture


প্রতিবাদের ভাষায় চলো ভাসাই এবার কর্পোরেটের সমন....

 

মাথা  নষ্ট কৈরা দিবেন তো ভাই...একমত...

১১

তানবীরা's picture


দুই নম্বরটা বেশি ভালো পাইলাম

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

ভাস্কর

ভাস্কর's picture

নিজের সম্পর্কে

মনে প্রাণে আমিও হয়েছি ইকারুস, সূর্য তপ্ত দিনে গলে যায় আমার হৃদয়...