ইউজার লগইন
মানবতা
কথায় আছেনা, মক্কার মানুষ হজ্ব পায়না
আচ্ছা বন্ধুরা, আমার এই কথাগুলি কি আপনারা বিশ্বাস করবেন? আমি software quality assurance & testing department-এ কাজ করি। ডেস্কটপ ও ওয়েব এ্যাপ্লীকেশন টেষ্ট করা ও তার কোয়ালিটি নিশ্চিত করা আমার কাজ। আমি যদি বলি যদিও আমার অফিসে পিসি ও ইন্টারনেট আছে, আমার বাসায় কোন পিসি বা নেট কানেকশন নেই, তবে বিশ্বাস যোগ্য হবে? হবে না, তাই না? বা একটা হোটেলের একজন বাবুর্চী যদি বলে সে খাদ্যাভাবে কষ্ট পায় সেটাও হয়তো আমরা বিশ্বাস করবো না, তাই না?
শিশুর সাথে কখনই এই কাজটি করবেন না...
যদি পড়বার মুড না থাকে তবে এই পোষ্টটির একটি পডকাষ্ট পাবেন এখানে অন্যথায় পড়া চালিয়ে যান।
আমার এই লেখা শিশুদের জন্য নয়, বড়দের জন্য। যারা শিশুদের সাথে ভুল করে নানা সময় অন্যায় করি। ক্ষতি করি আমাদের প্রিয় সন্তানদের, ভাগ্নে-ভাগ্নীদের, ভাতিজা-ভাতিজীদের...
জীবন যেখানে যেমন (শেষ পর্ব)
ঘুমের মধ্যেও যেনো আজকাল গানের শব্দ পায় রেনু, ঘুমোলেও আজকাল নাচের মাষ্টারমশায়কে স্বপ্নে দেখে সে। মাস্টারমশায় যেনো এক দুই তিন বলে নাচের প্র্যাকটিস করাচ্ছেন সব বাচ্চাদেরকে একসাথে, আর তারা সবাই ভীত মন নিয়ে প্র্যাকটিস করে যাচ্ছে। একটু ভুল হলেই গালাগালির সাথে আছে মার আর তার চেয়েও বড় ভয় হলো কাজ থেকে বের করে দেয়া। আর কাজ না থাকলে তারা খাবে কি? এমনিতেই তার স্বাস্থ্য খারাপ দেখে কাজ দিতে চায় না তাকে বেশী কেউ। সিনেমায়তো আর তার মতো রোগা পটকা চেহারার বাচ্চার তেমন দরকার হয় না, দরকার থাকে সুন্দর সুন্দর গোলগাল চেহারার বাচ্চাদের। কিন্তু নাদুস নুদুস চেহারা কোথায় পাবে রেনু?
কথার কথা
আমরা বন্ধুত্বের জয়গান গাই। বন্ধুর মতো একে অপরের পাশে দাঁড়াই , পাশে দাঁড়াই গোটা মানবজাতির, এমনই শ্লোগান সামনে রেখে ২০০৪ সালের ২৮ অক্টোবর 'আমরা বন্ধু'র যাত্রা শুরু হয়েছিল । আর মাত্র ক'দিন পরেই ছয় বছর পূর্ণ হবে । বর্ষপূর্তিতে বিশেষ কোন আয়োজন আছে কিনা তা জানা নাই ।
আপনাদের নিশ্চয়ই মনে আছে 'আলপিন' নামে প্রথম আলো থেকে একটা ক্রোড়পত্র বের হত । এতে আরিফের আঁকা কার্টুনের কথাও ভুলে যাবার কথা নয় । আরিফের আঁকা একটা কার্টুন নিয়ে তুলকালাম কান্ড ঘটানো হয়েছিল । আরিফের দন্ডিত ও আলপিন বন্ধ হওয়া সেও তো বেশী আগের কথা নয় । সেই আরিফের মায়ের দু'টি কিডনীই নষ্ট হয়ে গেছে । এ মা দু'টো অবুঝ শিশু সন্তানসহ স্বামী কর্তৃক বিতাড়িত হয়েছিলেন এবং অনেক লাঞ্চনা গজ্ঞনা সয়ে সন্তানদের এখনও বাঁচিয়ে রেখেছেন । মায়ের এ গুরুতর অসুস্থতা তাঁর সন্তানদের হতবিহ্বল করে তুলেছে ।
আরীব ও প্রকৃতি
তাঁর সঙ্গে আমার পরিচয় ফেসবুকে। আমার স্ট্যাটাসে কমেন্ট করেন, লাইক করেন। একদিন কৌতূহলবশত তাঁর প্রোফাইলে ঢুঁ মারলাম। সরকারের অবসরপ্রাপ্ত পদস্থ কর্মকর্তা তিনি। শখ তাঁর শিশু পালন। প্রিয় উদ্ধৃতি-'প্রকৃতি প্রার্থনার বশ নয়। প্রকৃতি প্রার্থনার বশ হলে পৃথিবীর চেহারা বদলে যেত। পৃথিবীর জন্য প্রার্থনা তো কম করা হয়নি'।
কিন্তু তাঁর ওয়ালে কিছু মন খারাপ করা কথাবার্তা দেখে কষ্ট লাগল।
ফেসবুক ছাড়াও বিভিন্ন ব্লগ এবং প্রথম আলোতে আমার লেখা পড়ে তিনি প্রতিক্রিয়া জানান।
একদিন আমার ইনবক্সে তাঁর একটি মেসেজ পেলাম এরকম-'''আপনি তো অনেক লিখেন । ১ বছর ৯ মাস বয়সের একটি জীবন্ত জড়মানবকে নিয়ে লিখতে পারেন ? যার শ্রবণযন্ত্র ছাড়া আর কিছুই স্বাভাবিক নয়, যাকে সুস্থ করে তুলবার কোনো ব্যবস্থা এখনও কেউ করতে পারলো না ! মৃত্যুই যাকে তার সকল কষ্ট থেকে মুক্তি দিতে পারে, তেমন কাউকে নিয়ে কিছু লিখতে পারেন আপনি?'
ভাল ব্রেকিং নিউজ : তাহেরের বিচার ছিলো অবৈধ: হাইকোর্ট
আমরা অনেক দিন ধরে দাবি করছি কর্নেল তাহের বিচার (আসলে প্রহসনমুলক বিচারের নামে হত্যা) এর নথি প্রকাশের ।
![]()
আজ মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল এম এ তাহেরের সামরিক আদালতে গোপন বিচারের নথি তলব করেছে হাইকোর্ট। পাশাপাশি তাহেরের গোপন বিচারের জন্য জারি করা সমারিক আইনে জারি করা আদেশ ও এর আওতায় গোপন বিচার ও তাহেরের ফাঁসি কার্যকর করাকে কেনো অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। (বিস্তারিত প্রতিবেদন এখানে )
প্রাসঙ্গিক বিবচনায় কর্নেল তাহেরকে নিয়ে আমার এক পুরনো রচনা নিচে তুলে দেয়ার জন্য দুঃখিত ।
THESIS ON “A MONTH OF AN AVERAGE VERSITY STUDENT”
INTRODUCTION
আপনার স্বামী কেমন? (শুধু মাত্র বোনদের জন্য, ভাইদের পড়া নিষেধ!)
আমি আজকাল অনেক বিষয় নিয়ে ভাবি। আজকের নাইট ডিউটির সময় ভাবনা ছিল বোনদের নিয়ে! দেখুন তো আপনার 'স্বামীধন' কেমন? নীচের প্রশ্ন গুলোর সঠিক উত্তর দিন।
১) আপনার স্বামী ঠিক টাইমে অফিস কিংবা তার ব্যবসা প্রতিষ্ঠানে যান কি না?
২) অফিস কিংবা তার ব্যবসা প্রতিষ্ঠান ছুটির পর বন্ধুদের সাথে আড্ডা মেরে রাত ১১টার পর ফিরেন কি না?
৩) সত্য কে মিথ্যা বলে চালিয়ে দিতে পারেন কি না?
নিপীড়নে লাভ হয়েছে শঙ্কা গেছে টুটি, আজকে সানীর ছুটি ও ভাই দুই বছরের ছুটি
যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সানোয়ার হোসেন ওরফে আহমেদ সানিকে অবশেষে শাস্তি(!) দিয়েছে কর্তৃপক্ষ। এটা এমন এক শাস্তি, যে শাস্তি পাওয়ার জন্য পৃথিবীর প্রতিটা মানুষই মুখিয়ে থাকবেন।
প্রিয় সামিউলের বাবাঃ কে এম আজম।
জনাব কে এম আজম, আপনাকে নিয়ে আমি ভীষন চিন্তা করছি আজ অনেক দিন ধরে। অনেক গুলো নিউজ পেপার পড়ছি আজ ক'দিন ধরে। কি যে কষ্টে আমার দিন যাচ্ছে তা আপনাকে বুঝাতে পারবো না। চোখ বন্ধ হলেই আমার মনে হয়, সামিউল যেন আমাকে বলছে! আমার বাবা ভাল আছে তো?
তৈরি পোশাক শিল্প খাতে অস্থিরতা নিরসনে সরকার কতটুকু যত্নবান?
তৈরি পোশাক শিল্প জগতে আবার শুরু হয়েছে তোলপাড়। কারখানা বন্ধ ঘোষণা করে ফের চালু করা হয়েছে। চলছে বিক্ষোভ, রাস্তায় নেমেছে হাজার হাজার শ্রমিক।
এই অস্থিরতা আজকের নয়, দীর্ঘদিনের।
কল্পনা চাকমার অপহরণকারীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক
১
পরানানে ডাগের তরে
হুদু তুই গেলে...
রেদত জাগি ছউগত ভাজে ...
ডাগানান কানথ এলে...
ও ও ও কল্পণা,
তুই আইনা,
হুদু তুই গেলে...।
(কল্পনা চাকমা স্মরণে চাকমা গান)
লোকেন বোসের জর্নাল: ১
আমাদের প্রাণ পথের আহত মাছিদের মতো!
[জীবনানন্দ দাশ]
"নিমতলী হাহাকার" আমাদেরকে এখনো পর্যন্ত দিয়েছে ১১৭ টি মৃতদেহ। এর সঙ্গে আরো যোগ হবে কতজন? তা এখনো অনিশ্চিত। মৃত্যুর সঙ্গে লড়াই করছে এখনো অনেকেই। ধ্বংসস্তুপ থেকে আরো লাশ বের হয়ে আসার সম্ভাবনাও নাকচ করা যাচ্ছে না।