আনিস মাহমুদ'এর ব্লগ
দেশপ্রেমিক গ্রামীণফোন!
সকালে পূর্বনির্ধারিত সময়ে গ্রামীণফোনের প্রতিনিধি এলেন তাঁদের বিজনেস সলিউশনস-এর অফার নিয়ে। প্রতিষ্ঠান চালানোর মতো জটিল কাজ কীভাবে তারা জলবৎ তরলং করে দিচ্ছে বিভিন্ন প্যাকেজ দিয়ে, তারই এক মনকাড়া উপস্থাপনা।
সব ঠিক আছে। কিন্তু বাকরুদ্ধ হয়ে গেলাম জিপি কানেক্ট নামের একটা অফারের কাগজ দেখে। দেশপ্রেমের পরাকাষ্ঠা দেখিয়ে যে গ্রামীণফোন মানুষকে শেখায় কীভাবে জাতীয় সঙ্গীত গাইতে হবে, মানুষকে দেখায় দুনিয়া কাঁপানো ৩০ মিনিট, তারা বাংলাদেশের মানচিত্র ছেপেছে উল্টো করে।

পুরো সাইজের লিফলেট
হুজুগে বাঙাল...
জাপানের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে বিস্ফোরণের পর বাংলাদেশের মোবাইল ফোনগুলোতে আতঙ্ক-ছড়ানো মেসেজের ঢল বয়ে গেছে। কোনো গণমাধ্যমে কোনো খবর নেই, কিন্তু মোবাইল ফোনে এই মেসেজের উৎস কী?
অনেকের এবং আমারও ধারণা যে, রক্তচোষা মোবাইল অপারেটরদের কেউ অথবা সকলেই এই আতঙ্ক-ছড়ানো মেসেজের উৎস। কতো কিছু নিয়ে যে এরা ব্যবসা করবে।
বিষয়টি তদন্তের দাবি জানিয়ে গেলাম।
শব্দ চাই
একটা সিরিজ করবার ইচ্ছে আছে প্রাচীন চীনা ধর্ম Taoism নিয়ে। Taoism ঠিক প্রচলিত অর্থে ধর্ম নয়; ধর্মের অনুশাসনের চেয়ে দার্শনিকতা এর মধ্যে বেশি। বিভিন্ন কাহিনী ও রূপকের মধ্যে দিয়ে জীবনের গূঢ় সত্য তুলে ধরা হয়েছে বিভিন্ন Taoist বাণীতে। কখনো তা বিমূর্ত, আবার কখনো তা চমকে দেবার মতো। আর এর অধিকাংশই চিরায়ত... আবেদন আজও অটুট।