Best Drupal HostingBest Joomla HostingBest Wordpress Hosting

ইউজার লগইন

একি উৎকন্ঠা নাকি নখরামি?...

আমি নাকি রঙে আছি! কানাঘুষা শুনলাম বসন্তকালে আমার গায়ে রঙ লেগেছে! শুনেছি যাহা রটে তা কিছু হলেও ঘটে, কিন্তু আমার ক্ষেত্রে একদম ঠিক মিলে গেলো গুজবটা! এধার ওধার করে গা বাচিঁয়ে যতই পথ চলতে চাই রঙ লেগেই যাচ্ছে বারবার, লাগাতার। হাপিয়ে উঠেছি রঙে রাঙিয়ে উঠতে উঠতে!

“তালিমঘরে চড়ুইভাতি”

সাপের মনি!!!

৮৭/৮৮ এর দিকে কল্যানপুরের বাড়িগুলোর আশপাশ জুড়ে অনেকটা ফাকাঁ জায়গা থাকত, গাছপালা আর ঝোপঝাড় ছিল প্রচুর। সন্ধ্যা হলেই কারেন্ট যেত আর লেখাপড়া বন্ধ করে আরামে উঠানে মজার আড্ডা দিতাম সবাই। সেসময়টা শ্রীদেবীর নাগিন সিনেমা দেখার পর মাথায় ঘুরতে লাগল সাপের মনি!!! সন্ধ্যার আড্ডার অনেকটা জুড়ে থাকত একেকজনের সাপ-সম্পর্কিত গল্প। সবচেয়ে উদ্ভট গল্পগুলা হতো আমাদের কাজের ছেলে সাজুর।

পুলওভার

শীত হামা দিতে আসছে গুটি গুটি পায়ে, ছুটির দিনের জমানো কাজের সাথে যোগ হলো নতুন ব্যস্ততা। তুলে রাখা গরম কাপড়গুলো দেখছে রোদ, ভাঙছে বছরের আড়মোড়। নানান কাপড়ের মাঝে সুটকেসের তলায় হালকা বাদামী রঙের কাপড়টার আভাস এক লহমায় মনকে দারুন এক আনন্দের আবেশে ভরিয়ে দিলো।

মনসিন্দুকের এককণা

দিনের পর দিন বাসের জানালা দিয়ে ভোরের লালচে কুসুম রঙা সূর্যটাকে ঘুম ঘুম চোখে দেখতে দেখতে কবে যে ওর প্রতি মোহাচ্ছন্ন হয়ে পড়েছি নিজেই বুঝিনি। সুর্যের নানান রুপ এখনও টানে আমাকে। কষ্ট করে ঝিমিয়ে ঝিমিয়ে বাস স্ট্যান্ডে দাড়ালেও সিটে বসেই একেকদিন একেক লালগোত্রীয় রঙের, ঢঙের (থালাটা ধীরে ধীরে বৃত্তের গন্ডি ছেড়ে বেরিয়ে পড়তো) সূর্যিমামাকে দেখার জন্য আহলাদের ঘুম কোথায় যে পালাতো। ছোটবেলা সকালবেলার সাধের ঘুমের দর

aB বাসী, চলেন উৎসবের আনন্দে ভাসি

" ভূত-থেকে-ভূতে" আইডিয়ায় "বন্ধু-র-বন্ধু" ... "আমরা বন্ধু" নাম নিয়ে নতুন একটা ব্লগের শুরু। এখানে এলেই দেখা হয় এতে সেই চেনা মুখগুলো, সুযোগ পেলেই প্রানবন্ত আড্ডা জমিয়ে ফেলার ওস্তাদ যারা।

সেই মানুষগুলোর ভরসায়
মন চাইছে জমুক এক আড্ডা গল্প-কথা-কবিতায়।
সেখানের থাকবে খোলা দুয়ার
মন দিয়ে একে অন্যরে পচাঁবার। :P
নাহ, শুধু আমরা আমরা নয়,
এতে থাকুক কন্যা-পতি/পত্নী-তনয় :)

বন্ধুত্বের ভালবাসা

জ্যামে পড়ে ক্লাসে ঢুকতে আজ দেরিই হয়ে গেল,ভারচুয়ালি সো-এন-সো স্যারের ভ্রু-উচানো চাহুনি আর টিটকারি হাসিতে পিত্তি জ্বলে উঠছে, সবে শুরু ... নীলা ভাবছে আজ কপালে আরো কি খারাবি আছে মাবুদই জানে!

চায়ের আড্ডায় সবগুলো আজ মুচকিহাসি দিয়ে তাকাচ্ছে, চোখেমুখে শয়তানি!!!

 - ঐ বদেরা কি হইছে রে..? কাহিনী কি??