ইউজার লগইন

গিনজা রোড নিয়ে দুটি কবিতা

পরীক্ষামূলক প্রচেষ্টা।

একই বিষয়ে ভিন্ন সময়ে লেখা দুটো কবিতা, অবশ্যই ইচ্ছেপ্রণোদিত। সময়ের ভেদে অনুভূতি কিভাবে বদলায়, সেটা খুব অল্প সময়ের মধ্যে টের পাবার একটা ফলশ্রুতি এ কবিতাদ্বয়।

বেশ আগে লেকহা, অনেকদিন পর স্তুপ থেকে টেনে তোলা গেলো।

 

গিনজা রোড বিষয়ে দুটি কবিতা

 [ক্রিসমাসের একসপ্তাহ আগে]

সদাগরি উৎসব-ওড়নায় ঢেকেছে শহর,
'লাল-লাল নীল-নীল বাত্তি'র যুগ শেষ।
এলইডি'র মসৃণ জোৎস্না-পেলব আলোয়
উৎসবে মাতে জমকালো শহরের বেশ।

উইন্টার ইল্যুমিনেশনে
পার্ক, স্কয়ার, স্ট্রিট --জেগে আছে ঠাঁয়,
সাথে, ঝলমলে সাজানো-রাঙানো ক্রিসমাস ট্রির মেলা।
এ্যাকোয়া গার্ডেন, হিলস্ পার্ক আর সাদার্ণ টেরাস,
পথিকের পথ, যত্র তত্র --
ডিজিটাল লাইট, নিত্যনতুন আয়োজন আর খেলা।  

এ্যানালগ বাতির সূরতে এলইডি'র যাদুকরি রূপে
বর্ণালীর স্পেকট্রামের স্রোতে ভাসে -- রঙীন শহর!
আজূর, এবোনি, র‌্যাজল ড্যাজল রোজ -- আরো কত শত!
আট বিট!! নাকি ষোল? পোষাবেনা তবু,
হেক্সা ট্রিপলেটেও যেন তার, ধরেনা বহর।

ডিওর, শ্যানল, গুচ্চি, আরমানি -- ঝলমলে হাসি,
বুক চিতিয়ে আছে সারি সারি ব্র্যান্ডের ঘর।
গিনজা রোড, প্রিয় গিনজা রোড,
দু'কুলে ছেপেছে তোমার আজ
ফেরদাউসের নূরের নহর।
আহা, এমনই শহর!

 

[ক্রিসমাস ঘনালো যে সন্ধ্যায়]

কর্পোরেট রঙিন চাদরে ঢেকেছে শহর,
'লাল-লাল নীল-নীল' বাত্তির যুগ শেষ।
এ মডার্ন যুগে
নিদেনপক্ষে
এলইডির আলো চাই!
"দীর্ঘ স্থায়িত্ব", "ইকো-বান্ধব" --
আরো কত বালছাল গুনাবলী!

কান ঝালাপালা।

চোখে শুধু উঠে আসে
ট্যাক্সের কাগজের স্তুপে সমাহিত,
বন্ধ হিসাবের খাতা।
ইকোবান্ধব ল্যাম্পপোস্ট অনলে নাচে
গিনজা রোডের কাল্পনিক জোনাকির দল,
পুড়ে ছাই শুধু বাস্তবের সব মশা, মাছি, টিকটিকি।

ফুটপাথের গোড়া থেকে উঠে আসা
"ক্যাটস আই লাইট"
শিকারীর চোখে করেছে ফোকাস
সারিবদ্ধ যুদ্ধবন্দী সিভিলিয়ানের দলের ওপর।
এলইডির রঙের পসরায়
ডিওর, শ্যানল, গুচ্চি, আরমানির হাতছানি,
ক্রিসমাস কেক, চকোলেট পাফে,
নানাবিধ লাল-নীল-সবুজ-হলুদ-গোলাপী পানীয়ের
লাস্যময় আবেদন,
ফরম্যাটে কাটা গিনজা রোডের ক্রিসমাস আয়োজন --
কি ক্ষমতা আছে তার? ফেরায় কেমন করে?

যূথবদ্ধ পিঁপড়ের দলে
হঠাৎ নিজেকে আবিস্কার করি!
অসহায় হাত,
ওভারকোট পেরিয়ে চলে যায় পেছনের পকেটে,
টের পায় --  মানিব্যাগে কিছু
বেজন্মা প্রকৃতির ছারপোকা, কুটকুট করে।

 

পোস্টটি ১ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


আরে জ্বীন ভাই কালকেই বাফড়া কৈল আপনার কিছু লেখা মিসিং এর কথা... রাতে বৃত্তবন্দিও জানতে চাইলো আমাদের জ্বীন ভাই হারাইলো কোথায়? প্রাতকালেই আপনার দর্শন Smile ... কপাল ... লাটারী কিনবো কিনা বুঝতেছিনা

========================
স্বপ্নের বাংলাদেশ"। গল্প, কবিতা, প্রবন্ধ, ছড়া, তোলা ছবি, আঁকা ছবি- যার যা খুশি মাধ্যমে স্বপ্নটাকে ধরে দিতে অনুরোধ। পাঠানোর শেষ সময় ১৫ মার্চ ২০১০।
আর পাঠানোর ঠিকানা- pustokঅ্যাটamrabondhuডটকম।

জ্বিনের বাদশা's picture


প্রাণপণ দোয়া করি আপনার আজকের দিনটা ভালো যাক, নাইলে দিনশেষে কইবেন, "সকালে কার ...." Wink

রোবোট's picture


আপনার কবিতাইটিস হৈসে দেখে দুসকিত হৈলাম।

পলিটিক্যাল লেখা দেন।

মাইনাসায় গেলাম

জ্বিনের বাদশা's picture


পলিটিস তো বুঝিনা! Sad

মাইনাসটিসের লাইগা ধইন্যা

শওকত মাসুম's picture


আপনারে দেইখ্যা ভাল লাগতাছে আবারো।

এই বার কবিতাটা জাপানি ভাষায় দেন।

জ্বিনের বাদশা's picture


থ্যাংক্যু বস্

জাপানী ভাষায় দেওয়া যাইতো, তবে তকহন নারূ আবার কোন আবদার নিয়া আসে! Wink

নরাধম's picture


 

 

ইয়ে  কবিতা দুটা কি বাংলায় ভাব-সম্প্রসারণ করা যাবে? তাহলে আমাদের মত নাদানদের বুঝতে সুবিধা হয়!

জ্বিনের বাদশা's picture


ভাব সম্প্রসারন না সার-সংক্ষেপ

সারসংক্ষেপ দেওন সোজা, এই কবিতায় সারকথা কিছু নাই Wink

টুটুল's picture


হাহাহাহাহাহ
এত্ত সোজা এইটা ধারনা করি নাই Smile

১০

তানবীরা's picture


মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

জ্বিনের বাদশা