আমি একটুও কাঁদতে পারিনি
হাসপাতালের বেডে শুয়ে আছে আমার ছোট আপা (পিঠাপিঠি বোন ) নাসিমা । ডাক্তার আমাকে একটা প্রেসক্রিপশন দিয়ে বললেন ,ইনজেকশন গুলি আনুন । আমি এক দৌঁড়ে ইনজেকশন নিয়ে এসে দেখি ছোট আপাকে ডাক্তার বুকে পাম্প করছে , তারপর সাদা চাঁদরে ঢেকে দিল তার নিথর শরীর । আমার পাশে অচেতন হয়ে মেঝেতে পড়ে গেলেন আম্মা ।
ডাক্তার আমাকে বললেন, আপনি ভেংগে পড়বেন না । হাসপাতালের অনেক ফর্মালিটি আপনাকে মেইনটেইন করতে হবে নতুবা বডি নিতে পারবেন না ।
আমি রোবট হয়ে গেলাম । ফর্মালিটি মেইনটেইন করে মাইক্রো দিয়ে বডি বাসায় আনলাম । তারপর গোসল করানোর ব্যবস্থা, মসজিদে জানাজার ব্যবস্থা, আত্মীয় স্বজনদের খবর দেয়া , গোরস্থানে নেয়ার জন্য ট্রাক ভাড়া করা , আজিমপুর গোরস্থানে দাফন পর্যন্ত সব দায়িত্বই পালন করেছি সুচারুভাবে ।
সত্যি বলছি ,আমি একটুও কাঁদিনি , কাঁদতে পারিনি ।
আজ আমার ছোট আপা ১৫তম মৃত্যুবার্ষিকী । মৃত্যুকালে বয়স ছিল মাত্র ২১ বছর ।
২। আমার ডান পাশে শুয়ে ছিল আমার সবচেয়ে ছোট বোন জেবুননেছা জোনাকি (সীমা) । সকালে আবিস্কার করলাম তার নরম শরীর শক্ত হয়ে আছে , মেঝেতে মা আহাজারি করছে , আব্বা নিস্তব্ধ ।
আগামীকাল ওর ৩০ তম মৃত্যুবার্ষিকী । মৃত্যুকালে বয়স ছিল মাত্র এগার মাস ।





কিছু বলার নেই ভাই ...
চারপাশের সবাইকে নিয়ে ভালো থাকুন মানিকভাই
আর কাউকে যেন অকালে হারাতে না হয়
স্বাধীনতার পরবর্তীকালে আমার এক ভাই মারা গিয়েছিলো। আমার জন্মের আগেই। আমাশয় হয়েছিলো তার। অতচ এটা এখন কোন রোগই না।
তার কোন ছবিও তোলা হয়নি কখনো। সে আমাদের স্মৃতিতেও নেই।
কি বলব?ভালো থাকুন।আমার বড় বোন ছিলো। সে মারা গেলো তার দুই বছর বয়সে। এতদিন পরও মা তার কাপড়গুলি রোদে দেয় কিছুদিন পরপর। তার জন্মদিনে মিলাদ, মৃত্যুদিনে মিলাদ হয়। মা অপলক চেয়ে খাকে তাঁর স্মৃতির স্মৃতিগুলোর দিকে। তবু তো বেঁচে থাকা, ভালো খাকার চেষ্টা করা।
............চোখে দেখা মৃত্যুগুলো সেরকম যন্ত্রনাদায়ক
কি বলবো?
কি বলবো?
.... ....
ভালো থাকুন মানিক ভাই
.......................
মন্তব্যের ঘর খালি রাখার ব্যবস্থা করা যায় না!
সব কিছুর জন্য হয়তো সান্তনা হয় না...বিশেষ করে প্রিয় জন হারানোর ...যারা বেঁচে আছে তাদের নিয়েই ভালো থাকুন সুখে থাকুন... আর যেন কাউ কে হারাতে না হয়...
ভালো থাকবেন
আমরা প্রতিদিন দিনের সব কাজগুলো করি। নিয়ম করে যা করার কথা। হঠাত বের হয়ে আসে মনের ভল্টে লুকানো কষ্টগুলোর কথা। সামুতে আমার একটা পোস্টে মেহবুবা একটা কমেন্টে লিখেছিলো, "অবধারিত মৃত্যুও আসুক স্বাভাবিক ভাবে সবার জীবনে । "
মাঝেমাঝে মনে হয় ইশ্ৃেরএ কাছে এটাই বড় একটা চাও্যা।
.....................
কিছু বলার নেই
বাকি জীবনটা স্বজনদের কাছে নিয়ে কাটুক তোর এই কামনা রইলো
....
মন্তব্য করুন