হুররেএএএএএএএ নিজামী আর মুজাহিদ গ্রেপ্তার হলো এই মাত্র
পর পর দুই পোস্ট হয়ে যাচ্ছে। কিন্তু খুশীর এই সংবাদটা না দিয়ে পারছি না।
কুখ্যাত রাজাকার মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ গ্রেপ্তার। এই মাত্র এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও গ্রেপ্তার হবে।
আজ সকালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর এই ঘটনা ঘটলো।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় আদালতে হাজির না হওয়ায় আদালত পরোয়ানা জারি করেছিল।





থ্যাংকু মাসুম্ভাই। এক অদ্ভুত সুসংবাদ। লট অভ থ্যাংক্স বিগ ব্রো, লট অভ রিয়েল থ্যাংক্স
কুখ্যাত জানোয়ার সাঈদীও গ্রেপ্তার হলো এই মাত্র।
আরেকবার হুররেররররররররররর
রাজাকার নিপাত যাক। থ্যাংকু দুলাভাই...
কিন্তু গ্রেফতারে আমি খুশী হমু কি না ভাবছি।
ধর্মীয় অনুভূতিতে আঘাত - এটা খুব কি সিরিয়াস কেস ? আমি ঠিক জানিনা ।
আমার মনে হচ্ছে , গোলাম আযম কেস না হয়ে যায় আবার , যখন তার বিচারের দাবীতে উত্তাল সেই সময়ে তার নাগরিকত্বের কেস দিয়ে তারে পাকাপক্তো ভাবে দেশের নাগরিক করা হলো, বিচার তো দূরের কথা। এরকম কিছু কি এবার ঘটার চান্স আছে ?
এইটা যুদ্ধাপরাধী বিষয়ের কোনো মামলা না। আদালত সমন দিলেও হাজির না হওয়ার অপরাধ।
সেটা জানি কিন্তু এইটা নিয়েই ওরা পানি ঘোলা করার কোন প্ল্যান করে রাখছে , সেই জন্যই ইচ্ছা করে কোর্টে হাজির হয় নাই।
এই ইস্যু নিয়ে ক্যাচাল করে যুদ্ধাপরাধী বিচার থেকে ফোকাস সরানোর কোন প্ল্যান নাকি , সেইটা ভাবছি।
যাই হোক , আমিও খুশী এই জানোয়ারদের গ্রেফতারে।
এই সময় একটা আনন্দ মিছিল বড় মিস্ করছি।
রাত ৩ টায় গরম ডিম থেরাপী আর বোতল ড্যান্স অবশ্যই দিতে হবে।
রাত ৩ টায় গরম ডিম থেরাপী আর বোতল ড্যান্স অবশ্যই দিতে হবে
ইয়েসসসস! ধরা পরসে জানোয়ার গুলা
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলাটা কি সেইটা জানতে আগ্রহ হইতাছে। এই মামলায় জামিন পাওনের পর তারা কি জোর গলায় কইতে পারবো যে আওয়ামিরা তাগো হ্যারাস করনের লেইগা চেষ্টা করতেছে?
আওয়ামিরা যুদ্ধাপরাধী হিসাবে বিচারের আগে নিজামী-মুজাহিদ-সাঈদী চক্রের জনপ্রিয়তা যাচাই করতে চায়? নাকি একটা খেলো মামলায় গ্রেফতার দেখাইয়া জামায়াতের লগে তাগো রসিকতামূলক সম্পর্ক আছে সেইটা দেখাইতে চায়?
আমি মাসুম ভাইয়ের মতোন আবেগী চীৎকারটা দিতে পারলাম না ঘটনাটা আওয়ামিরা ঘটাইছে বইলা...এগো মতিগতি বুঝা বড়ো দায়...
এই গ্রেপ্তার প্রক্রিয়াগত ঝামেলা থেকে তৈরি। সুতরাং এই গ্রেপ্তার থেকে বড় কিছু অর্জিত হবে না এটা আমি ভাল করেই জানি।
মূল যে মামলা সেটি জামিনযোগ্য। সুতরাং তারাও মুচলেকা দিয়ে জামিন পেয়ে যাবে হয়তো।
কিন্তু একদিনের জেলহাজতে থাকবে এই আনন্দ আমি কিছুতেই সম্বরণ করতে পারবো না।
এই আবেগের পিছনে যুক্তি না থাকতে পারে কিন্তু আবেগটা সত্যি বলেই মানি।
সো...........আবারো হুরএএএএএএ......................এ
কথা এইটাই। সরকার জনগনরে আই ওয়াশ দিয়া হিরো হতে চায়
আওয়ামিরা যুদ্ধাপরাধী হিসাবে বিচারের আগে নিজামী-মুজাহিদ-সাঈদী চক্রের জনপ্রিয়তা যাচাই করতে চায় ? ভাবনাটা এক্কেবারে ফেলনা নয় @ জা.ভা
আপনার আবেগের সাথে একাত্মতা প্রকাশ করছি @ মাসুম ভাই
বিষয়টা ঠিক তা নয় বলে আমার ধারনা @ তানবীরা
সাবাশ বাংলাদেশ... জয় বাঙলা
একটা একটা রাজাকার ধরো, সকাল বিকাল নাস্তা করো
ছাড়া পাইয়া গেছে জাতীয় পোস্ট দেখতে চাই না বলে মনটা কুঁকড়ে আছে।
এই মাত্র টিএসসিতে আনন্দ মিছিল করে এলাম।
................................................
হঠাৎ নিরীহ মাটিতে কখন,
জন্ম নিয়েছে সচেতনতার ধান,
গত আকালের মৃত্যুকে মুছে
আবার এসেছে বাংলা দেশের প্রাণ
আমি তো ভাবছিলাম যুদ্ধাপরাধ ইস্যুতে ধরছে ।
কিন্তু হতাশ হইছি ইস্যু শুইনা । লাভ নাই অত
বিএনপির গর্দভ গুলা শিওর তাল মিলাইবো!
ইতিহাস এর কথা ভেবেও বিএনপির উচিত হবে সাবধানে ডিসিশান নেয়া ।
নাইট শিফটে এ মাত্র যোগ দিয়ে নেট অন করে আপনার সংবাদ পড়লাম!
আজ আমার বাসায় টিভি অন করিনি। খবরটা আগে জানা উচিত ছিল।
কি কমু বুঝবার পারছি না। হাল্কা লাগছে।
এদের গ্রেপ্তারের প্রতিক্রিয়ার কথা সরকার অবগত। তবু এই তড়িৎ গ্রেপ্তার প্রক্রিয়া দেখে মনে হয় সরকার আগে থেকে প্রস্তুত ছিলো। একেবারে বিনা প্রস্তুতিতে হুট করে এরকম একটা মামুলী অভিযোগে গ্রেপ্তার করার কথা না। অন্তত পার্শ্ব প্রতিক্রিয়ার কথা ভাবলেও।
সময়ই বলে দেবে সবকিছু। আপাতত অপেক্ষা করছি।
তবে সরকারের সামান্যতম ভুল সিদ্ধান্তে এই পুরো বিচার প্রক্রিয়া কেঁচে গণ্ডুষ হলে দায় নিতে হবে আওয়ামী লীগকেই। এবং কড়া মাশুল দিয়েই শোধ দিতে হবে।
অন্ততঃ গ্রেফতার তো হলো ... গ্রেট!
ছাড়া পেয়ে যাবে ভাবলে খুব যে খুশী হলাম এইটা অনেকটা ম্লান হয়ে যায়।তারপরেও খালি ওয়ার্ম না হোক, একেবারে আসল খেলাই যেনো দেখায় সরকার সেটাই চাই।
সব চেয়ে খুশী হমু এই ৩ জনরে ক্রস্ফায়ারে দিলে...
~
মন্তব্য করুন