মুভিব্লগ: ৮ শিক্ষামূলক সিনেমা
মানুষজন খামাকাই আলতু ফালতু সিনেমা বানায়। সিনেমায় যদি শিক্ষামূলক কিছু নাই থাকে, তাহলে সেসব সিনেমা দেশ বা জাতিকে কি দিতে পারে? শিল্প থেকে শিক্ষার উপাদান আমাদের নিতে হবে। সিনেমা থেকে উচ্ছন্নে যাওয়া কাজের কিছু না। বরং সিনেমা থেকে শিক্ষা নিয়ে জীবন গড়াই হওয়া উচিৎ আমাদের ব্রত। বিশেষ করে যারা বেশি সিনেমা দেখেন তাদের জন্য এটি বেশি প্রযোজ্য। আজকে আমি কিছু শিক্ষামূলক সিনেমার তালিকা দিলাম।
১.ডিরেইলড: দেশে বা বিদেশে পথ চলতে অনেকের সাথেই তো দেখা হয়। হয়তো কথাও হয়। কথা থেকেই কথা বাড়ে। আস্তে আস্তে সেখান থেকে সম্পর্কও হতে পারে। কবিতো বলছেনই যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। রতন বা রত্নার আশায় আপনারা কথা বলেন, কোনো সমস্যা নাই। কিন্তু সতর্ক থাকা ভাল।

কেন সতর্ক থাকবেন সেটা জানতে এই মুভিটা দেখতে পারেন। ক্লাইভ ওয়েন একজন ভাল মানুষ, বিবাহিত। একদিন পথ চলতে ট্রেনে পরিচয় হলো মহাসুন্দরী জেনিফার এনিস্টনের সাথে। তারপর তারা একটু গল্প করতে গেলো এক হোটেলে। কিন্তু মানুষ কত্তো খারাপ। এক লোক এসে ক্লাইভ ওয়েনরে দিলো মাইর, আর জেনিফারের নিলো ইজ্জত। এখানেই শেষ না, এর পর এই খারাপ লোকটা ভাল মানুষ ক্লাইভ ওয়েনরে ব্লাকমেইল করা শুরু করলো।
ঘটনা এইখানেই শেষ না। আরও অনেক কিছু আছে। শিক্ষনীয় এই ছবিটা দেখে সেইটা জেনে নিয়েন।
২.ফ্যাটাল এট্রাকশন: দুনিয়ার সকল বিবাহিত মানুষের জন্য আরেকটা শিক্ষামূলক ছবি। বউয়ের কাজই হচ্ছে কদিন পর পর বাপের বাড়ি যাওয়া। বউ যাওয়ার সময় স্বামীরা যতই মন খারাপের ভাব দেখাক, মনে মনে খুশীই হন বেশিরভাগ। এই সুযোগে পরের বউয়ের দিকে চোখও যায় কারো কারো। যেতেই পারে, কিন্তু সাবধান। সতর্ক থাকাই ভাল।

মাইকেল ডগলাস সুখী অথচ বিবাহিত। বউ গেছে বাচ্চাসহ বাবার বাড়ি। এই সুযোগে একটু ফস্টিনষ্টি করতে মন চাইলো তার। দেখা হয়ে গেল গ্লেন ক্লোজের সাথে। ভেবেছিল, এরকম তো অনেকই হয়, তারপরেই দুজনেই ভুলে যায়। কিন্তু এই লোকের ভাগ্যই খারাপ। আঠার মতো লেগে রইলো মাইকেল ডগলাসের সাথে। জীবন তামা তামা করে ফেললো গ্লেন ক্লোজ। তারপরে যা হলো, তা সবাই নিজ দায়িত্বে দেখে নিয়েন।
৩.ডায়াল এম ফর মার্ডার: বউরে ভাল লাগে না এরকম ভদ্রলোকের সংখ্যা নেহায়াতই কম না। আবার বউ মারা গেলে শ্বশুর বাড়ীর সম্পত্তি কিংবা বীমা করা টাকা পাওয়ার বহু উদাহরণ আছে। এ অবস্থায় কেউ কেউ ভাবতেই পারে-আহা বউটা যদি মরতো।

খুব সাবধান। এই পথে যাইয়েন না। গেলে কি হয় সেই শিক্ষা পাবেন এই সিনেমাটা দেখলে। আলফ্রেড হিচককের বহু বিখ্যাত সিনেমা। গ্রেস কেলির মতো এরকম এক মহাসুন্দরী বউরেও মারার পরিকল্পনা করছিল রে মিলান্ড। বুদ্ধিটা ছিল খাসা। বুদ্ধিটা শিখতে হইলে এই ছবিটা দেখেন। তবে থিওরীতে সীমাবদ্ধ না থেকে প্রাকটিক্যালে চলে গেলে কি যন্ত্রণা হয় তা জানতে দেখেন এই শিক্ষনীয় সিনেমাটা।
৪.এ পারফেক্ট মার্ডার: আজকাল লোকজন শেয়ার বাজারের আশে পাশে খালি ঘুর ঘুর করে। শেয়ার বাজারের পয়সা দিয়ে গাড়ি বাড়ি হাকানোর মানুষের সংখ্যাও কম না। কিন্তু একবার যদি বাজার ধ্বসে পড়ে তাহলে? এই লাইফ স্টাইল কেমনে চালাবেন?

এই ছবির নায়ক মাইকেল ডগলাস এরকমই এক বিনিয়োগকারী। কিন্তু সমস্যা হলো বাজারে ধরা খেয়ে। এখন তার যে কোনো ভাবেই অর্থ দরকার। সুযোগটাও এসে গেল। একদিন দেখলো তার সুন্দরী ও ধনী বউ আরেকজনের সাথে ফস্টিনষ্টি করছে। সবাই তো মীরের গল্পের নায়ক না যে, এই দৃশ্য দেখে গৃহত্যাগ করবে। বরং মাইকেল ডগলাস সুযোগটা নিতে চাইলেন। পরিকল্পনা করলো বউরে মারার, তাও আবার বউয়েরই বয়ফ্রেন্ডকে দিয়ে।
এই শিক্ষামূলক সিনেমাটা দেখলেই বুঝবেন, এসব দৃশ্য দেখে গৃহত্যাগ করাই ভাল। কেন? ছবিটা দেখেন।
৫.ইউ টার্ন: রাস্তায় যদি গাড়ি নষ্ট হয়, খবরদার অজানা গ্যারেজে এবং অচেনা শহরে যাবেন না। আবার সেই শহরে অতিসুন্দরী কাউকে দেখলে মন যতই টানে পিছন পিছন যাবেন না যেন। এর ফলে জীবন কত দুর্বিষহ হতে পারে তা শিখতে দেখতে পারেন অলিভার স্টোনের এই শিক্ষামূলক ছবিটি।

এই কাজটা করেছিলো শেন পেন। পথে দেখা হলো জেনিফার লোপেজের সাথে। ছোট খাট ফস্টিনষ্টি করতে গিয়ে ধরা খাইলো লোপেজের স্বামীর কাছে। তারপরে সেই ব্যাটা অফার দিল, শেন পেন যদি তার বউরে মারতে পারে তাহলে দেয়া হবে অনেক টাকা। আবার বউ পাল্টা অফার দিলে বুড়া স্বামীরে মারতে পারলে দুজনেই ভাগ করে নিতে পারবে অনেক টাকা।
লোভে পাপ, পাপে.......কী? এই শিক্ষনীয় ছবিটা দেখে বুঝে নেন।
৬.আনফেইথফুল: আগেকার বাংলা সিনেমায় দেখা যেতো- কলেজে নায়ক ধাক্কা খেলো নায়িকার সাথে। নায়িকার হাতের বই খাতা সব নীচে। তারপর উঠিয়ে দিলো নায়ক। সেখান থেকে প্রেম। এরকম প্রেমের আশায় এখনো অনেকে রাস্তা ঘাটে, বিশ্ববিদ্যালয়ে ঘুর ঘুর করেন অনেক মানুষ। দুনিয়ায় এখন ৬৮০ কোটি মানুষ। সুতরাং ধাক্কা খাওয়া কোনো ব্যাপার না। কিন্তু সাবধান। ধাক্কা খেয়ে প্রেম হতেও পারে কিন্তু তারপর?

এই সিনেমাটা দেখেন। রিচার্ড গেরের বউ ডায়ানা লেন। একদিন এই সুন্দরী বউ ধাক্কা খেলো এক বই ব্যবসায়ী ফরাসীর সাথে। সেই রাস্তার পরিচয় বিছানা পর্যন্ত গেলো। এতটুকু শুনে যাদের চোখ চক চক করে উঠলো, আশা-ভরসা পাওয়া শুরু করছেন, তারা সিনেমাটা দেখেন। দারুণ এক শিক্ষনীয় ছবি।
৭.স্ট্রেঞ্জার অন ও ট্রেন: কলেজ জীবনে একটা তালিকা বানাতাম বন্ধুরা। কার কার বেঁচে থাকার অধিকার নাই, সেই তালিকা। আমার ধারণা অনেকেই এরকম তালিকা মনে মনে তৈরি করে রাখেন। তারপর ধরেন আপনার সাথে দেখা হয়ে গেল আরেকজনের সাথে। তারও একটা তালিকা আছে। দুজনে এ নিয়ে আলাপও করলেন। সেই লোক যে মনে মনে তালিকা তৈরি করে রাখেন তা নাও হতে পারে। সুতরাং সাবধান।
সিনেমাটা দেখেন।

বেচারা নায়ক, বউয়ের জ্বালায় অতিষ্ট। আবার প্রেম করাও শুরু করেছেন বিখ্যাত একজনের সাথে। কিন্তু বউ কিছুতেই ডিভোর্স দেবে না। মনে মনে ভাবে বউটা মরে যেতো। একদিন ট্রেনে দেখা হলো ব্রুনো এন্থনির সাথে। ব্রুনোও তার বাবার জালায় অস্থির। কথায় কথায় ব্রুনো বললো, সে পারবে ভদ্রলোকের বউকে মারতে, বিনিময়ে তার বাবাকে মেরে দিতে হবে। তাহলে পুলিশ বুঝতে পারবে না মোটিভ কি সেটা। আলাপ এখানেই শেষ। কিন্তু দেখা গেল ব্রুনো সত্যি সত্যি তার বউকে খুন করেছে। এখন চাপ দিচ্ছে তার বাবাকে মেরে ফেলার জন্য, তা না হলে সব ফাঁস করে দেবে। হিচককের এই শিক্ষামূলক ছবিটা দেখেন।
৮.সওদাগর: শিক্ষামূলক ছবি অবিবাহিতদের জন্যও আছে। বিয়ে করা সখ ওয়ালা পোলাপান এই ব্লগেও কম নাই। কিন্তু বাবা-মা বা পাড়া প্রতিবেশি কেউই আগ্রহ দেখায় না। ডাবল খাট কাটা অনেক পুরানো ফর্মুলা, এটা দিয়ে কাজ হবে না। তাদের জন্য এই ছবির শিক্ষামূলক একটা দৃশ্যের বর্ণনা দেই।
রাজা শওকত আকবর আর রাজকন্যা অনজু ঘোষ। অনজু বনে বাদারে নাচ গান করে বেড়ায়। একদিন দেখা হয়ে গেল ভিনদেশী সওদাগর ওয়াসিমের সাথে। তারপর মুখোমুখি লাফালাফি ঝাপাঝাপি। শয়নে স্বপনে এই ভিনদেশী সওদাগর।

একদিন রাতে রাজা শওকত আকবর নিজ রুমে যাচ্ছিলেন। পাশেই রাজকন্যার রুম। রুমে উঁকি দিয়ে দেখলেন, অনজু একটা বিশাল সাইজের কোলবালিশ নিয়ে খালি এপাস ওপাস করছে। এটা দেখে রাজা একটু মুচকি হেসে বললেন, ‘হুমমম, বুঝেছি তোমার এখন একজন রাজপুত্র দরকার।’
পরেরদিনই রাজা রাজপুত্রের খোঁজ-দ্য সার্চ-এর এলান জারী করলেন।
এর চেয়ে শিক্ষামূলক সিনেমা আর কৈ পাবেন?





সব কয়টা মুভিই আমার দেখা।
আপনে তো তাইলে ম্যালা শিক্ষামূলক ছবি দেখেন।
সবগুলাতো দেখি বউ মারার বুদ্ধি।শনিবার থেকে প্রজেক্ট হাতে নিমু।দোয়া রাইখেন মাসুম ভাই।
কি প্রোজেক্ট হাতে নিবেন? মুভি দেখা না কি বউ মারা?
বউ পামু কই????
শালি থাকলে আওয়াজ দেন।
আসসালামু আলাইকুম বেয়াইন সাব বলে গান ধরি।
ছবি দেখার প্রজেক্ট হাতে নিমু।
৮ নাম্বার ছবিটা আমি দেখেছি!
মনের এ ছোট ঘরে, আগুন লেগেছে হায়রে
পানিতে নিবে নারে, করি কি উপায়!
বেঁচে থাকা হল দায়! স্বজনী গো!
বেঁচে থাকা হল দায়!
ইসসসস, কি দপাদপি!
চ্যাম্পিয়ন হওয়ার পার্টিতে এই গান ও নাচ সহ আপনারে দেখতে চাই। দাপাদাপিসহ।
@রাসেল ভাইঃ আছে।
double indemnity (1944)বারবারা স্ট্যানউইক, ফ্রেড ম্যাকম্যুরে

বড়লোকের বৌ বীমার দালালকে প্রেমের ফাঁদের ফেলে স্বামীকে খুন করতে বলে।
body heat (1981) ক্যাথলিন টার্নার, উইলিয়াম হার্ট

ঐ একই, বড়লোকের বউ উকিল প্রেমিককে দিয়ে স্বামীকে খুন করার ফন্দি আঁটে।
আহা। বডি হিট ছবিটার নাম কেন যে মনে পড়লো না। আফসুস।
ওরে...উড়াধুড়া!
কয়েকটা দেখা অবশ্য
কি কি শিখলেন?
মাসুম ভাই, সজ্ঞানে অথবা অজ্ঞানে ইন্ডিসেন্ট প্রোপোজালটা বাদ গেছে আর স্লীপিং উইথ এনিমি। বউ না মেরে টাইটে রাখার বুদ্ধি কিংবা বউ আর পয়সা দুইই রাখার বুদ্ধি ওতে পাওয়া যাবে, কি বলেন?
আহা। ইন্ডিসেন্ট প্রোপোজাল রাখা উচিৎ ছিল। এর পরের লিস্টে রাখবোই।
হিচককের দুইটাই দেখি নাই খালি , বাকি সব দেখা ।
দুলাভাই .... ইয়ে ...মানে , আমার মত দুই দিনের বিবাহিত পুলাপানদের জন্য কোন শিক্ষামূলক সিনেমা নাই? দুই একটা নাম দেন্না !
বর্তমানের যেকোনো সামাজিক(!) বাংলা ছবি দেখেন
বিমার জন্য চার চারটি শিক্ষামূলক ছবি। কোন ছবির কোনটুকু কাজে লাগাবে সেইটা বিমাই ঠিক করুক।
১. অবোধ ও অনুভব: বিয়া করার পরও শশুর বাড়ির লোকজন মনে করতে পারে মেয়ে ছোট, এখনই জামাইয়ের হাতে ছেড়ে দেওয়া ঠিক হবে না। আবার চাপে পইড়া ছাড়লেও সেখানেও সমস্যা কম না।


এবারের শিক্ষামূলক ছবির দুইটাই হিন্দী ছবি। অবোধ মাধুরী দিক্ষিতের প্রথম সিনেমা। তাপস পাল বিয়ে করে নিয়ে আসছে। কিন্তু মেয়ে কিছুই বোঝে না। তাপস পাল বহু চেষ্টা করেও বউকে কাছে পায় না। শেষ পর্যন্ত কিভাবে বউ পাইল সেইটা জানতে বিমা এই ছবিটা দেখো।
অনুভব আরেক কাঠি সরেস। এখানে জামাই শেখর সুমন বউ পদ্মিনী কোলাপুরেকে কিছুতেই বুঝাতে পারে না কি করিলে কি হয়। কত যে চেষ্টা, কিভাবে চেষ্টা এবং শেষ ফলাফল জানতে বিমা দেখো।
২. পিয়া কা ঘর: আরেকটা গিন্দী সিনেমা। অনিল ধাওয়ান বিয়ে করে নিয়ে আসে জয়া ভাদুরীকে।একান্নবর্তী পরিবার। ছোট ছোট ঘর। বউয়ের হাত ধরার সুযোগও নাই। লিটনের ফ্লাট পাওয়াও দুষ্কর। গেলো হোটেলে, সেখানে আবার আরেক সমস্যা। বিমা-এই সিনেমা যেন তোমার জন্যই।

৩। নাইন সংগস: এই ছবিতে ৯ টা গান আছে। আমাদের গানওয়ালা বিমার জন্য তো পারফেক্ট। বিমারে এই ৯টা গান শিখতে বলি না। গানের ফাকে ফাকে যা যা আছে সেগুলা শিখতে পারো।

আপনেও হালায় দুলাভাই। বিমা ইদেশ বিদেশ ঘুইরা শিখার কিছু বাদ রাখছে নাকি? আপনে আইছেন হেরে শিখাইতে!!!
শেখার কুন শেষ নাই রায়হান ভাই। তাছাড়া কবি পর্যন্ত বলেছেন, প্রাকটিস মেইকস এ ম্যান পারফেক্ট।
কবি বলেছেন,
9 songs দেখছি!
বেশিরভাগ ই তো দেইক্ষা ফালাইলাম!
কিন্তু প্র্যাক্টিকাল করণের তো চান্স নাইক্কা
কি করণ যায়?!
আপাতত থিউরি চলুক।
ডায়াল এম ফর মার্ডার
আর
স্ট্রেঞ্জার অন ও ট্রেন---এই দুইটা
দেখিনাই।
আর শুরুর সেমি ইরোটিক গুলা (ডিরেইলড, আনফেইথফুল)..ঐগুলা ইমরান হাশমি হিন্দি ভার্শন আছে!!!
হিন্দির বেশিরভাগই তো কোনা না কোনো সিনেমার নকল। তবে মার্ডারের গানগুলা দারুণ ছিল।
আমি এই রকম শিক্ষামূলক (!) ছিঃনেমা দেখতে চাইনা।
আমি বৌরে মারতে চাইনা। বৌদের আমি বালা পাই...
সেইটা নিজেরই হোক বা পরেরই হোক...
এই পোস্ট তো স্বার্থক। একটি লোক অন্তত শিক্ষা নিল।
ইউ-টার্ণ দেখছি। ম্রাত্মক বই।
জেনিফার লোপেজ ম্রাত্তাক এই ছবিটায়
এরকম সিনেমা পোস্ট জীবনেও পড়িনাই
, শিক্ষা গ্রহণের প্রচেষ্টাকারীদের কালো হাত (চোখ) ভেঙে দাও গুড়িয়ে দাও 
শিক্ষা গ্রহণের প্রচেষ্টাকারীদের কালো হাত (চোখ) ভেঙে দাও গুড়িয়ে দাও
খাইছে। জাতিরে এই শিক্ষা দেওয়ার প্রজেক্ট হাতে নিলো মাসুম ভাই? তবে পো্ষ্ট ব্যাপক ভালু পাইছি।২/১ টা সিনেমা দেখে কিছু শিক্ষা নিতে হবে ভাবছি। পারফেক্ট মার্ডার এর কথায় মনে হইলো আমাদের নতুন এক শেয়ার ব্যবসায়ীর কথা।লোকমুখে শুনলাম তিনি নাকি রঙীন হয়ে যাচ্ছেন, খুব শীঘ্রই নাকি আরেকটা বিবাহ করার প্রবল সম্ভাবনা আছে।
আমার পক্ষে এতোসব সিনেমা দেখা সম্ভব না। বদঅভ্যাসের কারণে কোনো সিনেমা অন্তত কয়েকবার না দেখা পর্যন্ত স্বস্তি পাই না- গাধাটাইপ দর্শক তো! আর এই ব্যস্ততম নগরে ততোধিক ব্যস্ততম সময় পার করে বছরে কয়েকটার বেশি সিনেমা দেখা হয় না।
সিনেমাবিষয়ক একটা কোর্স করার পর এই বদঅভ্যাসটা যে তৈরি হয়েছে, তা আর ছাড়তেই পারছি না। 
কতো ভালো ভালো সিনেমা যে বাদ পড়ে যাচ্ছে!
কাহিনী পইড়াই সিনেমা দেখা অর্ধেক হয়ে গেছে।
আপনার লিস্ট দেইখা তো এখনই দেখতে মন চাইতাছে। নামাইতে দিতাছি
ঈশানাই, আপনি তো ভাল লিখেন। মাঝে মাঝে লিখুন না।
ফেইস বুকের চেয়ে ব্লগ ভাল। অনেক আন্তরিক।
একটা জিনিস খেয়াল করলাম অধিকাংশ মুভি নিয়াই হিন্দী সিনেমা বাইর হইয়া গেছেঃ
১. THE Derailed - The Train
2. A perfect Murder- Humraaz কিছুটা
৩. U Turn- Musafir
4. Unfaithful- Murder
তারপরেও ইংরেজীগুলা দেখুম
অক্টোপাস মার্কা পোস্ট হৈছে
Ami shorbantokarone Leena Dilruba aapu-r mantobber shamorthon dilam.......KALO HAAT VENGGE DAO, GURIYE DAO....
Ami shorbantokarone Leena Dilruba aapu-r mantobber shamorthon dilam.......KALO HAAT VENGGE DAO, GURIYE DAO....
রিভিউ পড়ে একটাও শিক্ষামূলক সিনেমা মনে হল না বরং সব কয়টা উচিৎ শিক্ষামূলক সিনেমা মনে হচ্ছে।
সেইরাম লেভেলের শিক্ষামূলক মুভি সব।

ঢাকায় যাইয়া নেই... টরেন্টে বসায়ে দিমুনে সবগুলারে....
হিন্দীগুলান পাইতে একটু কষ্ট হবে মনে হয়
সরাসরি প্রিয়তে।
এইরকম একটা পোস্টের জন্য মাসুম ভাইকে বিশেষ ধইন্যা।
ও আল্লা, সারাজীবন যা শিখা হয়নাই এই একপোস্টের সব ছবি দেখলে তো তা হয়ে যাবে মনে হয়
লিস্টে না দেখা ছবি অনেক, কাজে লাগবে, ধন্যবাদ
ভালো!
আসলে আপ্নের পুরা ব্লগটাই শিক্ষায় শিক্ষায় ভরপুর.....




আংরেজী ভাষার মুভীগুলান দেখার সুযোগ পাইছিলাম, আসলেই প্রচুর শিক্ষনীয় উপাদানে ভরপুর..।
কিন্তু, হায়! বাংলাভাষাভাষী হইয়াও জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষের ছায়াছবিটা দ্যাখতে পারলাম না! এই আফসুস কৈ রাখি........।ধ্বিক এই মানবজন্ম.....।
ডাউনলোড লিংক দ্যান.....
অমূল্য নামে আমাদের এক গৃহশিক্ষক ছিল বাচপানকালে। সেই মাষ্টার 'সওদাগর' ছবিটার ক্রমাগত তিনদিন যাবত ১১টা শো দেখে শিক্ষাজীবন পুরা করছিল।
শিক্ষামূলক ছবি সবসময় ফেবারিট ছিল। মাসুমভাইরে নতুন কিছু নামের তালিকা দেবার জন্য ধন্যা।
ইরাম শিক্ষা পাইতে থাকলে তো জাতির মেরুদন্ড পুরা খাটি লোহার মত শক্ত হয়া যাইব..
নিম্নোক্ত লিংকের ১৯ নং কমেন্টের কারেকশান টা নিনীত ভাবে মনে করায়া দিলাম
...
http://www.somewhereinblog.net/blog/ami_masumblog/28921372
আহা। বিরাট ভুল হইছে। আপনে এই কমেন্ট আবার খুইজা বাইর করছেন?
অশিক্ষিত লোকজনরে আলোর দিশা দেওনের জন্য জাতির এইরাম একজন শিক্ষামন্ত্রী দরকার। ডাবল জিওপার্ডি না মনস্টারবলস কোন্টাতে য্যান এইরাম কিছু শিক্ষামূলক ঘটনা ছিলো, ধুত শিক্ষাদীক্ষার কথা মনে থাকে না
রিচার্ড গিয়ারের নাম ঠিকমতো না লেখলে তানবীরা মাইন্ড খাইতে পারে কইলাম
ডাবল জিওপার্ডি হবে। মনস্টারবল তো একটু অন্যরকম। আমার কিন্তু ভাল লাগছিলো ছবিটা।
তানবীরার কাছে অগ্রীম মাফ চাইলাম।
মন্তব্য করুন