জীবিত বা মৃত ব্যক্তির সাথে কোনো মিল নাই কিন্তু
১.
আলফ্রেড হিচকক মশাই জীবনে একটাই কমেডি বানাইছিলেন। ১৯৪১ সালে মুক্তি পায় মি. অ্যান্ড মিসেস স্মিথ। কঠিন ভালবাসা দুই জনের মধ্যে। একদিন তারা আবিস্কার করলো তিন বছর আগে তারা যে বিবাহ করেছিলেন, সেইটা বিধিমত হয় নাই। নতুন কইরা যখন বিবাহের কথা উঠলো, বাইকা বসলো মিসেস স্মিথ। সে নাকি কোনো অবস্থাতেই এই ছেলেরে আরেকবার বিয়া করবো না।
সিনেমাটা দেইখা একটু ভাবিত হইলাম। মনে মনে চিন্তা করলাম, আমারে যদি এখন কেউ কয় নিজের বউরেই কি আবার বিয়া করবা? তাইলে আমার উত্তর কি হইবো?



২.
সেই বয়সে তার বনলতা সেন মুখস্ত ছিল। মনে হইতো সে বাসর রাতে তার চুল ধইরা বলবে -চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। বিয়ার রাইতে তার চুল ধইরা সে কইছিলো এর মধ্যে হারাইয়া যাইতে মন চায়। প্রথম প্রথম এসব কথা বউরে নাকি বলতে হয়।
বউয়ের সেই চুল এখন প্রতিদিন তার দেখতে হয়। ভাতের মধ্যে সেই চুল, তরকারির মধ্যে চুল, ডাইলের মধ্যেও চুল। আসলেই সে এখন নিয়ম কইরা তিন বেলা হারাইয়া যাইতাছে চুলের মধ্যে।

৩.
তারা দুইজনে গেছেন জংগলে বেড়াইতে। ধরেন মি. আর মিসেস স্মিথ। হঠাৎ একটা গরিলা আইসা ঝাপাইয়া পড়লো মিসেস স্মিথের উপর। মিসেস স্মিথের কাপড়-চোপড় ছিড়া যাইয়া বিতিকিচ্ছিরি অবস্থা। মিসেস স্মিথ তার জামাইরে কইলো কিছু একটা করতে।
নির্বিকার ভঙ্গিতে মি. স্মিথ কইলো, গরিলাটারে বইলা দেও যে, আজও তোমার মাথাব্যথা। আজ হবে না, আরেকদিন।

৪.
দুই বান্ধবীর কথা হইতাছে।
রহিমা: তোর জামাই কেমন রে?
করিমা: আমার জামাই পেচার মতো।
রহিমা: মানে কি?
করিমা: বউয়ের সব ভাল সে খালি রাইতেই দেখতে পায়।

৫.
এইটারে পাদটীকাও কইতে পারেন, ডিসক্লেইমারও কইতে পারেন।
আমার ছেলের বয়স প্রায় চাইর। এপ্রিলে হবে আরকি। সেদিন বাসায় যাইয়া দেখি তার নতুন বাণী নিয়া তুমুল আলোচনা চলতাছে। আমার ছেলে বাসায় ঘোষণা দিছে তার একটা নতুন মা লাগবো। এই মাতে তার চলতাছে না। সুন্দর দেইখ্যা তার আরেকটা মায়ের প্রয়োজন হইছে।
এইটা নিয়া আর মন্তব্য না করি। তয় উপরের গল্পগুলোর সাথে আমার পোলার এই চাহিদার কিন্তু কোনো মিল নাই। কোন জীবিত বা মৃত ব্যক্তির সাথে মিল খুঁজতে যাইয়েন না কেউ।

কে জীবিত আর কে মৃত সেই সংজ্ঞা তো জানেনই।





.....আপনের লেখা পৈড়া নিশ্চিৎ কৈরা ক্ষানিক হাইসা নেয়া লাগে.....বাসায় মানুষ পাগল মনে করে একলা একলা এমন দম ফাটাইয়া হাসলে....
কিন্তু প্রশংসা বা সমালোচনা মূলক কোনো কমেন্টের সুযোগ ই নাই, পুরাটাই ছানা, বিনোদন....
আপনারে ধইন্যা। লেখা যেরমই হউক, প্রশংসা শুনতে কতই না ভালা লাগে।
আপনের ৪ বছর বয়সী ছেলে ২য় বিবাহের গুরুত্ব বুইঝা গেছে! আমার মা বুঝে না তার ছেলের প্রথম বিবাহের গুরুত্ব!
বয়স ২৩ হইছে! কন তো বিবাহের বয়স হইছে না আমার?!!
আমার ছেলেরে পাঠাইতে হবে আপনার মার কাছে।
গল্পের লেখক কি আবার বিবাহ করার ইচ্ছা প্রকাশ করতাছেন
আমার পুত্র চাইলে আমার কি করার আছে। বাচ্চারা কিছু চাইলে না করা কি ঠিক। বি পজিটিভ ম্যান। বাচ্চাদের হ্যা বলুন।
আমার ছেলের বয়স প্রায় দশ। জুলাইতে হবে আরকি। আমার ছেলে বাসায় ঘোষণা দিছে তার একটা



নতুন মা লাগবো। এই মাতে তার চলতাছে না। সুন্দর দেইখ্যা তার আরেকটা মায়ের
প্রয়োজন হইছে....।
কপিরাইট বইলা একটা বিষয় আছে কিন্তু, ভুইলেন না।
য়াযাদ ভাই কি তাইলে বলতে চান সুবর্ণা আপা সুন্দর না!?
এইখানেই লেখা বিষয়ক কমেন্টটা কইরা ফেলি...মন মেজাজ খারাপ হইয়া আছে কয় দিন ধইরাই...মাসুম ভাইয়ের পোস্ট পইড়া এই মেজাজ খারাপের মধ্যেও হাসলাম...
তাইলে তো লেখটা ঠিকই আছে।
১. পুরানো ঢাকায় এক খ্রীষ্টান দম্পতি (বলা বাহুল্য সুখী দম্পতি) বিবাহিত জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আবার ধর্মীয় মতে বিবাহ করেছেন। কয়েক দিন আগেই পত্রিকায় এসেছে।
২. তিন বেলা নয়া রান্ধা না হইলে চলে না ক্যান আপ্নের! ভাবীর উপর এতো অত্যাচার.......
৩. অশ্লীষ!
৪. হি হি হি হি
৫. আমার মেয়ে নিজে বলে না, তার বাপে শিখাইছে, সে যেন বলে আমার নতুন মা লাগবে। আমি উদারহৃদয়ে সম্মতি জানাইছি। (দেখি না, হের মার্কেটেবিলিটি কিরাম)
১. আপনে কি করবেন সেইটা পারলে কন
২. সে যে দয়া কইরে মাঝে মধ্যে রান্ধে, এইটাই তো অনেক বেশি। তয় ভয়ের খবর হইলো আমারে দিয়া এক খন্ড সিদ্দিকা কবির কিনাইছে। ভয়ে আমার হাত পা..........
৩. মৃত লোকদের নাকি এইটা কমন পড়ছে শুনতাছি
৪. কিছু কইলাম না আর
৫. আমার পুত্ররে জিগাইলাম নতুন মা দিয়া কি করবা? কয় আরেকটা মা বাসার কাজ করবে। আর আগের মা স্কুলে যাবে, চকলেট-আইসক্রীম কিনা দিবে। আগের মার কোনো কাজ করতে হবে না।
চুল কিন্তু আরো .. থাক
মোরাল অব দ্যা স্টোরি - মাসুম ভাইয়ের হুময়ূন আমেদের রোগে ধর্ছে।
মোরাল অব দ্যা স্টোরি - মাসুম ভাইয়ের হুময়ূন আমেদের রোগে ধর্ছে।
১০ শব্দের বাক্যে এত বানান ভুল ! কী হবে এইসব ব্লগারদের নিয়ে ??
আরে না। বালিকাদের প্রতি আমার কুন আকর্ষণ নাই। আমি মাসুম। নিষ্পাপ আরকি্
মাসুম ভাই ,বুড়া বয়সে ভিমরতি কিন্তু ভালা না ,সাধু সাবধান
বুড়া কেডায়? আমি তো মাসুম
বিলাইয়ের লগে সহমত। নিখাদ বিনোদন। মজা পাইলাম।
ধইন্যা আপনারে।
এই লেখাটা কন্যার মাকে দেখানো যাবে না, তবু ফেবারিটে নিলাম লুকায়ে....
লাইনের লুক পাওয়া গেছে।
মাসুম ভাই, ভাবীর কি এক্সেস আসে ইন্টারনেটে? থাকলে কিন্তু সর্বনাশ!
অদিতই@ মাসুমভাই কি এত্তো বড়খাল কাটবে নাকি... তেমন কিছু হলে এইসব লেখা দেখতেন নাকি
আমার কি পেট খারাপ না কি মাথা খারাপ?
বিশ বছর পরের কাহিনী।
দৃশ্যপটঃ তেজতুরীবাজার সোশ্যাল ওয়েলফেয়ার অফিস।
মি. স্মিথ গেছেন ডোলের টাকা তুলতে মাগার কার্ড নিতে ভুলে গেছেন। কাউন্টারের মোটা মহিলা বল্লো সমস্যা নাই। জামা খুলেন। মি. স্মিথ জামা খুললেন। বুকের পাকা লোম দচেক কইরা মহিলা টাকা দিয়া মি. স্মিথ রে বল্লো নেক্সট টাইম যাতে ভুল না হয়।
বাসায় আইসা মি. স্মিথ মিসেস স্মিথর ঘটনা খুলে বলার পর মিসেস. স্মিথ বল্লো প্যান্ট খুলতে বলে নাই ? বলুক আর না বলুক,প্যান্ট খুলে দেখাইতা। তাইলে ডিজাবিলিটী এলাউন্সও পায়া যাইতা এইজ পেনশনের সাথে সাথে।
ছি ছি অশ্লীষ..............
পুরাই গড়াগড়ি খাওয়ার জোগাড়!!!
ki shob hashir kotha likhsen...hashte hashte amar to pet e khil dhore jaitese....
ডাক্তার হইয়া মৃত ব্যক্তিদের নিয়া হাসা ঠিক না গো আফা
আবারও চান্স পাইলে আপনি ভাবীরেই বিয়া করবেন, এ তো আমরা জানিই!
কৈছে আপ্নারে!
নিজের কথা কইলেন রায়হান ভাই?
তাইলে একটা সিরিয়াস টক করি। আমার ছেলে মেয়ে দুটিকে যখর দেখি তখন নিশ্চিত জানি, এই মেয়েকেই আবার বিয়ে করবো। তানা হলে ওদের পাবো কিভাবে?
লাইক্কর্লাম
ধইন্যা আপনারে
পুরাটা পইড়া বুঝলাম এইটা আসলে বেশী বড়দের পোষ্ট।এইখানে খুঁটায়া খঁটায়া কমেন্ট করাটা ঠিক হইবে না।তবে মেসবাহ ভাই আর রায়হান ভাই এর কমেন্টের সাথে একমত হইলাম।
পুলাপাইন এখানে কি করে?
পুলাপাইন মানে কি?মানে এইখানে মন খুইলা মন্তব্য করতে কিরাম জানি লাগবে!!!!তাই চুপ থাকতে হইলো।
তাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বইলা মন্তব্য করো।
হুমমম।ভাবতাছি এইসব পোষ্টে কমেন্ট করার জন্য অন্য একটা নিক দরকার কিন্তু নিজের এত সুন্দর নিক থাকতে প্রকাশে অনিচ্ছুক না আমি।
তাইলে চুক্ষা বুইঝা মনে যা আসে লেইথা ফালাও। আমরা আমরাইতো
এই পুষ্টে নিশ্চিতভাবে 18+ ট্যাগ লাগানি যায়।
মাসুম ভাই, দ্বিতীয়বার ভুল করাটা ঠিক হবে না। বউয়ের চাইতে বান্ধবী উত্তম... ঝামেলাবিহীন...
ঝামেলাহীন বান্ধবী কৈ পাওয়া যায় যদি একটু জানাইতেন?
পাওয়া গেছে?
আর তো আওয়াজ দেয় না।
আপনের স্টক তো ম্যালা... আপনে আবার আতারে পাতারে খোজেঁন কোন দুক্ষে?
ঘটনা সত্য , তবে ঝামেলাবিহীন খুঁজতেছেন মনে হয়।
নজরুল তো এইটা রায়হার ভাইরে কইছে, আমারে না। আমি তো মাসুম।
আমার জামাই রে এতবার কইরা কইতাছি আরেকটা বিয়া কর...শুনেই না...এরপর কইলাম নিধি লাগায় দিমু ...
মাসুম ভাই...ভাবির লগে কাল্কেই কথা কইতেছি...
আহা ......... আমরার নজরুল ভাইয়ের কি কপাল !
আর আমি যে কইতেছি আমার লাইগ্যা সুন্দর দেইখা একটা মেয়ে দেখতে সেইটা কানে যায় না তাইনা?
পরে কিন্তু টেণ্ডার নুশেরা আপারে দিমু। শুনছি তিনি ভালো ঘটক...
পুতুল আপুর সতীন, পুতুল আপু নিজেই খুইজ্জা নিলে ভাল হইতোনা ?
বিফলে না হয় কানু গ্রুপ'রে টেন্ডার দিয়েন
ফলাফল জানাইয়েন। কাজে লাগতে পারে
এইখানে আবার ভাবী আসলো কইথেক্যা। আজব তো
এইখানে সব মৃত ব্যক্তিরা আলাপ করতেছে। আম্রা যারা জীবিত আছি, তারা তামশা দেখি
আসবেন তো এই লাইনেই। তখন দেখা যাবে
শিশুদের হ্যাঁ বলুন
সত্য কথা
১।হিচককের মি&মিসেস স্মিথ দেখিনাই তবে ব্র্যান্জেলিনার টা দেখসি; ন্যাড়া বেল তলায় একবারি যায়।
২।বইতে দিলে শুইতে চায়; রাইন্ধা খাওয়ায় তাইতো কত আবার কইতে চায় রান্ধার সময় চুল বান্ধনা ক্যান
৩।১৮+
৪) ১৮ +
৫)বুদ্ধিমানেরা দেখে শেখে; বোকারা ঠেকে শেখে; গাধারা কখনোই শেখে না
১। ব্র্যান্জেলিনার টা তো পুরাই ভুয়া। তয় হিচকক তো ওস্তাদ মানুষ।
২। আমি তো জানতাম চুল হইল আদা-রসুন-তেল-নুনের মতোই একটা কিছু, রানতে লাগে। এইটা কি ঠিক না?
৩।
৪।
৫। বিবাহ তো গাধারাই করে, সেই গল্পটা তো জানেনই।
গতকাল বিমা, মুকুল, ইয়াযাদের সাথে এই পোস্ট নিয়া আলাপ হইতেছিল। সবাই সর্বসম্মতিক্রমে একমত হইছি আপনের লেখায় যেই রস আছে তা আর করো মধ্যে নাই। আপনারে গুরু মানলাম বস।
কথাগুলা বান্দাইয়া দিয়েন রায়হান ভাই, মুকুল, বিমা আর ইয়াজিদ ভাইয়ের স্বাক্ষরসহ।
যারা এক জীবনে ২য়বার বিবাহ করতে চায় সেই বীরদের স্যালুট।
আরেকজন হতভাগা!
বাকি গুলার নাম কন, দলভারি কইরা বুকভারি কমাই.।
কমেন্ট পড়লেই তো বোঝার কথা।
মনের কত টুকিটাকি লোভ, তয় বাস্তবায়নের সমস্যা তো দেশের সব জায়গায়।
লেখা ফাটাইন্যা হইসে বস। শিশুদের হ্যাঁ বলুন
। সেচ্ছামরণ বরণের আফসুস আমারে এখনো পাকড়াও করতে পারে নাই। তবে একাধিক জিন্দেগী থাকলে মইরাও মজা 
অনুবাদ চলুক হাজার মাইল গতিতে।
এইটা এখানে কপি হইলো কেমনে?
একাধিক জিন্দেগী থাকলে মইরাও মজা
"মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে।
ব্যাচেলর হইয়া আমি থাকিতে চাই!!"
"মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে।
ব্যাচেলর হইয়া আমি থাকিতে চাই!!"
কয়দিন ভাইডি?
যতোদিন কোনো ধারালো সুন্দরী আইসা বয়ানদার হৃদয়খান ফালা-ফালা কইরা না দেয়
তাইলে সে সুযোগের অভাবে জীবিত?
আবার জিগায়!!!!
ফালা ফালা কইরা লাইলে তো শ্যাস!!!
আমি শিশু , এইগুলান বুঝিনা।
কত বছরের শিশু ভাইজান?
শিশুদের বয়স জিগাইতে নাই। শিশু তো শিশুই।
অচলিল অচলিল !
কেমনে কী
অফিসে বইসা হাসতেসিলাম কালকে, ম্যানেজার আইসা কয়, লাইগে বেশী আনন্দ হইলে আমারে একটু দেন, আমার অভাব আছে ...
পারলে এই লিঙ্ক টা ধরায়া দিতাম, কিন্তুক একটু টেকনিক্যাল প্রব্লেম আছে, দেওন যাইব না।
টেকরিক্যাল প্রবলেম ছাড়া পুস্ট দেওয়া দরকার তাইলে
হা হা।
) আপনার এই ঘরনার লেখাগুলো সেইরকম হয়, মাসুম ভাই। কিন্তু বউ নাই দেখে আমরা লিখতে পারি না, আফসোস। 
লেজ কাটা হোউক তাইলে
আপনারে দেইখ্যা ভাল লাগতাছে।
থ্যাংকু!
আপ্নের চাইর বছরের ভালা পুলাটার মত পুলা ঘরে ঘরে জন্মাক!
হ তারপর দেখবা তোমার পুলা বলবে তার আরেকখান পিতা দরকার। এই বাবাটা দিনরাত বলগায়।
ইটা কী কলেন,দাদা!
ইভাবে তো ভাবি দেখি নাই! মহা যন্ত্রনা হপে দেকচি!
কথা খারাপ কন নাই
নিজে নিজে ১০০ কইরা ফালাইলাম।
হাসতে হাসতে গড়াগড়ি
মন্তব্য করুন