ইউজার লগইন

ব্লগর ব্লগর

এই কাহিনীর কোনো চরিত্রের সঙ্গে কেউ কোনো মিল খুঁজে পেলে দায়-দায়িত্ব তার। আমি কিছু জানি না। Frown

ক্লাশে নতুন শিক্ষক এসেছেন। প্রথম ক্লাশ। এসে ভাবলেন প্রথম দিন পড়ালেখা
না করে একটু গল্পসল্প করাই ভাল। তাছাড়া ছাত্র-ছাত্রীদের জানা, পরিচিত হওয়া
এটাও জরুরী।

তাই শিক্ষক এসেই সবাইকে সে কথা জানিয়েও দিলেন।
-আজ আমরা পড়াশোনা করবো না। আজ শুধু গল্প। প্রত্যেকে দাঁড়িয়ে নিজের নাম
বলবে আর বলবে প্রিয় সখের কথা। শুরু ছেলেদের দিক থেকে। প্রথম বেঞ্চে বসা
প্রথম ছেলেটা থেকে শুরু হোক।
-আমার নাম টুটুল। আমার সখ পুকুরে শাপলা দেখা।
শিক্ষক একটু অবাক হলেন। ভাবলেন ভালই তো, নতুন ধরনের সখ।
দ্বিতীয় ছাত্র-আমার নাম হাসান রায়হান। আমার সখ পুকুরে শাপলা দেখা।
শিক্ষক আবার অবাক হলেন। সখ বলে কথা।
তৃতীয় ছাত্র- আমার নাম মেসবাহ য়াজাদ । আমার সখ পুকুরে শাপলা দেখা।
এইবার শিক্ষক তব্দা খাইলেন। পোলাপান ফাইজলামি করতাছে না তো আবার!
চতুর্থ ছাত্র-স্যার আমার নাম নজরুল ইসলাম। আমারও সখ পুকুরে শাপলা দেখা।
এইবার মনে মনে একটু ক্ষেপেই গেলেন, কিন্তু ধৈর্য হারালেন না।
পঞ্চম ছাত্র- আমার নাম মুরাদ হাফজি। স্যার আমারও সখ পুকুরে শাপলা দেখা।
এইবার শিক্ষক ক্ষেপেই গেলেন।
ষষ্ঠ ছাত্র-আমার নাম বকলম, আমার সখ পুকুরে শাপলা দেখা।
শিক্ষক বুঝলেন পোলাপাইন তার সঙ্গে ফাইজলামি করতাছে।
সপ্তম ছাত্র: আমার নাম সাঈদ। আমার সখ পুকুরে শাপলা দেখা।

শিক্ষক এবার ক্ষেপে গিয়ে বললেন, থাক ছেলেদের আর বলার দরকার নাই। এবার মেয়েরা বলবে।
দেখলেন কোনায় একটা মেয়ে বসা। অপরূপ সুন্দরী। তেমনই তার বাদ-বাকি সৌন্দর্য। মুগ্ধ হইলেন তিনি। কোমল গলায় বললেন এবার তোমার কথা বলো।
মেয়েটা দাঁড়িয়ে বললো-আমার নাম শাপলা। আমার সখ পুকুরে সাঁতার কাটা।

পোস্টটি ২৪ জন ব্লগার পছন্দ করেছেন

কাঁকন's picture


টিরেক্স যুগের ডাইনোসাররা এই কৌতুক কইতো আর গড়াগড়ি খাইতো; আমিও হাসলাম ছাত্রগো নাম দেইখা; যাইহোক ঐ নতুন শিক্ষকের নাম ছিলো শওকত হোসেন মাসুম, প্রথম ক্লাসের পর থিকা তারো শখ পুকুরে শাপলা দেখা

অদ্রোহ's picture


Laughing , কাকন্দিরে  জাঝা !!

আহমেদ রাকিব's picture


হা হা হা হা হা হা হা। জাঁঝা সমেত একমত পোষোন করলাম।

হাসান রায়হান's picture


Laughing , কাকন্দিরে  জাঝা !!

শাওন৩৫০৪'s picture


কমেন্ট রেটিং করার সুযোগ নাই? আহারে, নাইলে কাঁক্নার কমেন্টরে পাঁচ তারাইতাম...পোষ্টের মজাটাই চৈলা আসলো কমেন্টে...

 

কাক্নার  সাথে একমত...Smile

 

 

তায়েফ আহমাদ's picture


ছাত্র-শিক্ষক সকলের পরিচয় জানা গেল; শাপলার পরিচয় ঝাতি ঝানতে পারলো না!Undecided

আফ্‌সুস, বড়ই আফ্‌সুস।

শওকত মাসুম's picture


Laughing , কাকন্দিরে  জাঝ, আমিও দিলাম।

শওকত মাসুম's picture


ভুল হইছে। জাঝা হবে

ভেবে ভেবে বলি's picture


এটার ইংরেজি ভার্শনটা পড়সিলাম। মজার। Smile

১০

শওকত মাসুম's picture


ঐখান থেকেই তো নেওয়া Smile

১১

মুকুল's picture


আমি ছাড়া সবডি দেখি লুল! Laughing

১২

শওকত মাসুম's picture


মুকুল তো এখনো পুকুরের পাশে দাঁড়ানো

১৩

জ্যোতি's picture


দেখি কে কি কয়!এই পোষ্টে গুরুজনদের কথাই সব।অামরা দুধ ভাত।

১৪

জ্যোতি's picture


কাঁকন অাপার লগে একমত হইলাম।ঝাঝা কমেন্টে

১৫

কাঁকন's picture


একমত হওয়ার জন্য ধইন্যা; আরো বেশি এক্মতের প্রত্যাশায় পর্থম কমেন্টের প্রতি সর্বসাধারনের দৃষ্টি আকর্ষন করতেছি

১৬

ভাস্কর's picture


এক্মত...

১৭

স্বপ্নের ফেরীওয়ালা's picture


এক্মত

১৮

শওকত মাসুম's picture


একমত

১৯

মাহবুব সুমন's picture


কোন শাপলার কথা বলছেন ?

২০

অদ্রোহ's picture


তাও ভালো শাপলার জায়গায় কোন ব্লগারের নাম দেন নাই! এখনো দেশে ভদ্দরলোকেরা আছে তাইলে!

২১

টুটুল's picture


বস আগে কৈয়া রাখি... আম্রা আপ্নার মত ভদ্রলুক না Wink

আম্রা সৌন্দর্য্যের পুঁজারী Smile ... সো পুকুরে শাপলা দেখা ভালু Smile ...

কবি মেলা আগেই কৈয়া গেছে ... ২টা পয়সা থাকলে এক্টা দিয়া ফুল কিন্তে আর এক্টা দিয়া খাবার ...

২২

সাঈদ's picture


ভাগ্যিস কেউ হাঁসের বাচ্চা হইয়া সাঁতার কাটার কথা কয়নাই।

২৩

বকলম's picture


বিয়ার আগে কেউ আমার এত প্রশংসা করে নাই Sad
তয় পুকুরে শাপলা ছবি তোলার যে শখ আছে তা কইলাম মিছা না। Laughing out loud

ছি: ছি: আপনাগো চিন্তা এত খারাপ!!!

২৪

মেসবাহ য়াযাদ's picture


শিক্ষকের নাম ছিলো শওকত হোসেন মাসুম, প্রথম ক্লাসের পর থিকা তারো শখ পুকুরে শাপলা দেখা... মারহাবা, সোবহানাল্লাহ ! একমত, দুইমত, তিনমত...

২৫

রোহান's picture


কাক্নাদির লগে জাঝা সহকারে একমত... তয় ইয়ে মানে কম বেশী আম্রা সপাই শাপলা দেখতে পছন্দ করি

২৬

নীড় সন্ধানী's picture


শিক্ষকের নাম ছিলো শওকত হোসেন মাসুম, প্রথম ক্লাসের পর থিকা তারো শখ পুকুরে শাপলা দেখা..........

কষ্ট করে মাথা খাটাতে হলো না। কাঁকনকে জাঝা!!

২৭

তায়েফ আহমাদ's picture


ছাত্র-শিক্ষক সকলের পরিচয় জানা গেল; শাপলার পরিচয় ঝাতি ঝানতে পারলো না!Undecided

আফ্‌সুস, বড়ই আফ্‌সুস।

২৮

ভাঙ্গা পেন্সিল's picture


লুলে লুলে দেখি এই ব্লগ একাকার Tongue

২৯

বিষাক্ত মানুষ's picture


কাঁকন এর প্রথম কমেন্টার জন্য তার নামে আমি দুই প্লেট ফুচকা বরাদ্দ করলাম , দেখা মাত্র পরিশোধ করা হইবে Smile

৩০

বিষাক্ত মানুষ's picture


কিন্তু .. দুলাভাই .. শাপলা কোন পুকুরে এবং কয়টা থিকা কয়টা পর্যন্ত সাতার কাটে সেইটা একটু বলবেন .. পিলিজ Smile

৩১

জ্যোতি's picture


পোলাডা ভালো ছিলো বলেই জানতাম!!!!!!!

৩২

মামুন ম. আজিজ's picture


পুকুরের ঠিকানডা কেউ দিল না।

৩৩

নড়বড়ে's picture


ছোটদের সামনে বড়দের একী লুলগল্প! কলিকাল, কলিকাল!!

প্রথম কমেন্টে থাম্বস আপ!Smile

৩৪

নুশেরা's picture


অর্ধেক পড়েই যে কথাটা মনে আসছিলো, কাক্না অলরেডি সেইটা বলে ফাটায় ফেলছে। পরে চিন্তা করে দেখলাম শওকত সাবরে এমন ধোয়া শাপলাপাতা বানানোর মানেই হয় না। গল্পের কিছু বাকী রয়ে গেছে। সেইটা হবে এইরকম:

শাপলার কথা শেষ হতে না হতেই লেইটকামার অষ্টম ছাত্র শওকত হোসেন মাসুম ক্লাসের দরজায়।
-আসতে পারি, স্যার?
-আসো, কিন্তু তুমি এরকম ভিজে গেছো কেন? বাইরে কি বৃষ্টি হচ্ছে?
-জ্বি না স্যার, আমি পুকুর থেকে পদ্ম তুলে আসলাম

৩৫

কাঁকন's picture


৩৬

রোহান's picture


৩৭

কাঁকন's picture


পদ্ম তুইলা ভাই তো আর আসেনা; সেই যে পোস্ট দিয়া গেল শাপলা দেখতে পদ্ম তুইলা এখনো আসলো না

৩৮

শওকত মাসুম's picture


আপনারে আমি কইছিলাম মহিলা হোজ্জা। ঠিকই কইছিলাম Tongue out

৩৯

নুশেরা's picture


কাক্নারে দিলেন জাঝ, আরও দিলেন জাঝা,
আমার বেলায় কন খালি মহিলা হোজ্জা
Sad Sad Sad

৪০

আশরাফ মাহমুদ's picture


সব লুল এখানে। Smile

৪১

মুক্ত বয়ান's picture


লুলে লুলে একাকার!!!

৪২

বিষাক্ত মানুষ's picture


নুশেরা আপার নামেও দুই পেলেট ফুচকা বরাদ্দ করা হৈলো .. সাক্ষাতে পরিশোধ করা হইবে Smile

৪৩

নুশেরা's picture


কাঁকন তো খাইবো না (মানে হে ভার্চুয়াল থাকতে চায়, তেম্নে তো আর খানাপিনা সম্ভব না Wink ), তাইলে আর দুই পেলেট নষ্ট করেন ক্যান, আমারেই চাইর পেলেট...

৪৪

কাঁকন's picture


নুশেরাপুর খাওয়া মানেই কানুগ্রুপের খাওয়া Innocent

৪৫

নুশেরা's picture


আমি আরো ভাবছিলাম তুমি চটপটির খাতিরে হইলেও দেখা দিবা Sad

৪৬

আতিয়া বিলকিস মিতু's picture


খুব ভাল লাগল ।।পড়ে, সহজ ভাষায় অনেক সুন্দর লেখা ।,যে লেখা পড়ে মন ভালো হয়ে যায়।।।।...!

৪৭

তানবীরা's picture


ছাত্র এতো হইলে ক্যামনে হইবো? বাকি কতোজন বাদ গেলো? মুকুল, বিমা, সাইদ, কাজীরা কানতেছে

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।