ইউজার লগইন

পুরুষ জীবন

জটিল জীবনের আবর্তে চলো
একটু ঘুরপাক খাই,
কিছু নতুন ধাঁধাঁকে সুযোগ দাও
জেরবার করবার,
কিছু কুটিলতা আর কিছু পরিস্থিতির শিকার হও, ধরা খাও,
হাত কামড়াও আরেকবার।

পার্কে, রাস্তার টংয়ে বা চেনা কোনো ক্যান্টিনে গিয়ে তারপর
কেনো চা-সিগারেট, খোঁজো কোণা;
বসো কিন্তু পাশে কাউকে কাউকে বসতে দিও না
ভাবনায় ভেসে যাও।

তুমি পুরোনো স্মৃতি হাতড়াও,
খুঁজে বের কোরো
আজকের শত্রুর আয়না;
তার জন্য কবে কি করেছিলে, ভাবো;
কারণ খারাপ সময়ের প্রধান ঔষধের নাম ভাবনা।

চায়ের পাত্র নিঃশেষ এবং সিগারেট পুড়ে ছাই হলে পর
তুমি বোধহয় পেয়ে যাবে
সমুদ্রের কালো তলদেশের ঠিকানা।
নিজেকে নিজেই তুলে নাও নিজের কাঁধে
বলো,
‘বাহ্ এই বেশ ভালো আছি, ঠিক কিনা?’

তারপর আবারো প্রতারিত হবার উদ্দেশ্যে
সবকিছু প্রথম থেকে শুরু কোরো
কেউ মানা করবে না।
তবে এইবার জেনে রেখো- এ চক্র তোমায় আবারো পূরণ করতে হবে।
এ থেকে মুক্তি পাবে না।

sometimes.jpg

---

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

জেবীন's picture


তারপর আবারো প্রতারিত হবার উদ্দেশ্যে
সবকিছু প্রথম থেকে শুরু কোরো
কেউ মানা করবে না।
তবে এইবার জেনে রেখো- এ চক্র তোমায় আবারো পূরণ করতে হবে।
এ থেকে মুক্তি পাবে না।

হ! Cool

এ পরিস্থিতি কেবলি পুরুষ জীবনের বল্লেন যে! মানবজীবনের নয় কেন? Stare

মীর's picture


হুম, গুড পয়েন্ট! কোটকৃত প্যারার পরিস্থিতি আসলে সবার। কিন্তু টং দোকান কিংবা কোণায় বসে চা-সিগারেট খাওয়া- ইত্যাদি বিষয়গুলোকে ব্রড সেন্সে নারীসমাজের সঙ্গে রিলেট করাটা এখনো একটু কঠিন। সেই কথাগুলোও যেহেতু এই লেখাটায় আছে, তাই সবকিছু মিলিয়ে এই ব্লগপোস্টটার নাম পুরুষ জীবন।

তবে শেষ প্যারাটা যে সার্বজনীন, সেটা আমিও মানি। আপনের মন্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ Smile

রায়েহাত শুভ's picture


ইয়ে মানে কবিতার সাথে ভারাক্রান্ত চিত্তে সহমত জানাইলাম...

মীর's picture


চিত্ত ভারাক্রান্ত কেন শুভ ভাই? আপনেরটা শুনি।

রায়েহাত শুভ's picture


অতীব সত্যকথা, তাই চিত্ত ভারাক্রান্ত...

মীর's picture


এবং সত্যটা প্রায় সংযুক্ত ছবিখানির মতোই কঠিন, কি বলেন?

রায়েহাত শুভ's picture


হ দ্য ইয়েস। সাথে আমার নতুন মটো স্মাইলিং ফেস দ্য হাসিমুখ Smile

জ্যোতি's picture


Sad

মীর's picture


কি, মন খারাপ? কেন?
আমারও একই অবস্থা জানেন?

১০

জ্যোতি's picture


Smile

১১

মীর's picture


হাসেন, গরীবের দুঃখে হাসবেন; এতে আর আশ্চর্য কি!
অ.ট.: জিজ্ঞেস করলাম যে, কেন মন খারাপ সেইটার কি হইলো? Stare

১২

জ্যোতি's picture


শেষ প্যারাটা একটা ছেলের জন্য যে হয় জানতাম না তাই একটা Sad ইমো দিলাম। বাংলিশ কমেন্ট দিতে চাইলাম না বলে কথার উত্তর না দিয়ে ইমো দিলাম। Smile মানে তো গরীবের দু:খে হাসি নাই বন্ধু। জানেন তো! অঝোরে কাঁদার সময়ও কেউ খুব মিষ্টি করে হাসে , সেই হাসিটাতে বিষন্নতা, মায়া সবই থাকে।
কেমন আছেন মীর? মন কেন খারাপ? কি হইছে?

১৩

মীর's picture


আমি আগে কুশ্চেন কর্সি। আমি আগে আন্সার চাই।
এই গানটা শুনেন। (যদি পিসিতে থাকে তাইলে নামটা দেইখা পিসিরটাই চালান। জিপি'র নেট যে কি পেইন, সেইটা আমি জানি।) শুনে তারপরে কেন মন খারাপ সেটা বলেন।

১৪

জ্যোতি's picture


banglis comnt dite chai na tobu ki kori!pc te boslam electricity gelo.
Net prob solve korar way pacchi na.gan ekhn namabo.kotokhn lagbe iswor janen.
Mon niye r ki boli!mon!haowai hariye fellam...

১৫

জ্যোতি's picture


ohh.gan ta mobile e ache.vison priyo.pray shuni,kemne janen!

১৬

মীর's picture


ধারণা করলাম। আগের বাংলা কমেন্টটায় আপনি বন্ধু শব্দটা ব্যবহার করেছেন। সেখান থেকে ধারণা হয়েছে, এই গানটা হয়তো আপনি মাঝে মাঝেই শুনেন।
আচ্ছা মন হারিয়ে গেছে? অসুবিধা নাই। যেটা হারিয়ে যাওয়ার কথা, সেটা তো হারিয়ে যাবেই। যেটা কখনো না হারানোর, সেটাকে খুঁজে দেখেন তো আশপাশে কোথাও আছে কিনা। Smile

১৭

রায়েহাত শুভ's picture


শুধুমাত্র জিপির নেটরে পেইন কওয়ায় লগিন কর্লাম। গত চাইর বছর ধইরা টানা জিপির নেট ইউজ করতেছি। এক্কেবারে হাতে গোনা কিছুদিন ছাড়া কোনো প্রব পাইনাই। সো জিপির নেট্রে পেইন কইবার আগে দুইবার ভাইবা তার্পর কইবেন। শাসায়া রাইখা গেলাম...

১৮

মীর's picture


পুরাই হাহাপগে। এ ব্যপারে আপনারে এক বন্ধুর উদ্ধৃতি শোনাই @ শুভ ভাই

যতবারই সিংহ আর কিউব মার্কা মডেম কিনতে যাই ততবারই মনে হয় গ্রামীনরে তো তাও গালি দেওন যায় এইসব কিনে ফেললে তো সেটাও থাকবে না তাই সেই ধজভংগ জিপি মডেম দিয়াই দিন পার করতেছি।

১৯

রায়েহাত শুভ's picture


আসলে আমাদের দোষটা কি জানেন ভাই? আমরা ভালো দিন বেশি হইলেও সেইটা নিয়া কম বলি, খারাপ দিন অল্প গেলেও সেইটা নিয়া বেশি বেশি বলি। যাউকগা।

আমার এখন মিটসেফ দেখতে ইচ্ছা করতেছে। যাইগা।

২০

মীর's picture


ভালো দিন বেশি যায় নাতো, কেমনে সেইটা নিয়া বেশি বেশি বলুম কন? তাও ঠিকাসে, আপনে যেহেতু মুরুব্বী মানুষ বলতেসেন যে জিপি ভালো, সেই কথাই মানলাম। এইবার খুশি হন।
মিটসেফের কথা বলে তো ক্ষুধা লাগায় দিলেন। এখন কি হপে?

২১

জ্যোতি's picture


বন্ধু গানটার জন্য টুটুলকে থ্যাংকস। কারণ তার থেকেই নিয়েছিলাম পছন্দের এই গান টা।
জিপির নেট তো ভালুই। মাঝে মধ্যেই ডিসি হয়ে যাই। তারপর হাতে পায়ে ধইরা আবার কানেক্ট করি। স্পিড অনেক ভালু। একটা গান শুননের লাগি আধাঘন্টা বসে থাকি। তাও ভালু কারণ এখন এই তো আমার ভরসা। @শুভ

২২

নীড় সন্ধানী's picture


সবকিছু নতুন করে শুরু করতে দিলেও যে আবার পুরোনো ভুল করবো না সেই গ্যারান্টি কেউ দেবে না Sad

২৩

মীর's picture


তবে কোনোভাবে যদি এক-আধবার ভুল নাও করেন, তাও সংকট থেকে মুক্তি মিলবে না- এর গ্যারান্টি আছে নীড়দা'।

২৪

আরাফাত শান্ত's picture


কবিতার নাম শুইনাই এক অন্তত বয়স্ক বৃদ্ধা ভিক্ষুকের বলা এক কথা মনে পইড়া গেলো।
পুরুষ মানুষ মাইনষের জাত নাকি?

২৫

মীর's picture


বৃদ্ধা ভিক্ষুক কি সেন্সে বলছিলো জানি না। কিন্তু আমিও কিছু সুনির্দিষ্ট যুক্তিতে এই কথাটার পক্ষে অবস্থান করি।

২৬

মেসবাহ য়াযাদ's picture


খাইছে Wink

২৭

মীর's picture


কাকে মেসবাহ ভাই? কেন খাইসে? পুরো খাইসে নাকি একটু খাইসে?
আপনাকে কোনো প্রশ্ন করলে উত্তর দেন না কেনু?

২৮

মেসবাহ য়াযাদ's picture


কাউকে না, কথার কথা
জানিনা, কেনো খাইছে
মনে হয় পুরাই খাইছে
উত্তর দিলাম, খুশী ? Wink

২৯

জ্যোতি's picture


জাটকা মেসবাহ ভাই-এর হৃদয় খাইছে।

৩০

মীর's picture


হ্যাঁ খুশি, এখন ই-মেইলের উত্তর দেন। Big smile

৩১

মেসবাহ য়াযাদ's picture


দিছি...

৩২

জ্যোতি's picture


Big smile

৩৩

নেয়ামত's picture


তারপর আবারো প্রতারিত হবার উদ্দেশ্যে
সবকিছু প্রথম থেকে শুরু কোরো
কেউ মানা করবে না।
তবে এইবার জেনে রেখো- এ চক্র তোমায় আবারো পূরণ করতে হবে।
এ থেকে মুক্তি পাবে না।

একেবারে ধ্রুব সত্য

৩৪

মীর's picture


ধন্যবাদ নেয়ামত। এই নিয়েই জীবন। ভালো থাকবেন।

৩৫

গৌতম's picture


চক্র সবার জন্য বোধহয় নয়! কাউকে কাউকে এক প্রস্থ টানতেই সারাটা জীবন পার হয়ে যায়, চক্রে ফেরত আসারও সৌভাগ্য হয় না তার!

৩৬

মীর's picture


এটা ভালো বলসেন, কারো কারো এক প্রস্থ টানতেই সারাটা জীবন পার হয়ে যায়।

৩৭

আহমাদ মোস্তফা কামাল's picture


মনে মনে যে কমেন্ট করার ভাবছিলাম, গৌতমদা সেটা আগেই করে ফেলেছেন! Stare এইভাবে কেউ মনের কথা চুরি করে আগেই পাবলিশ করে ফেললে কেমন লাগে, বলেন? Crazy

আরেকটা কথা, ছবিটা দারুণ মিনিংফুল। খুব মনে ধরলো।

৩৮

গৌতম's picture


কামাল ভাই আপনি আপনি করলে কেমন যেন লাগে!

মনের কথা চুরি করার বিষয়ে অনেক আগে একটা ফেসবুক নোট লিখেছিলাম, পড়বেন নাকি- https://www.facebook.com/note.php?note_id=82814153825 ?

৩৯

মীর's picture


ধন্যবাদ কামাল ভাই। ছবিটা আমার কাছেও মিনিংফুল লেগেছিলো বলেই পিসিতে সেভ করে রেখেছিলাম।
আর গৌতমদা, আপনের নোট পড়তে পারি নাই Sad

৪০

গৌতম's picture


এখন পড়তে পারবেন। পাবলিক করে দিলাম।

৪১

মীর's picture


THNX

৪২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পুরা লেখাটা কি সুন্দর একটা ছবিতেই আইসা পড়ে!!

নামটা ভাল লাগে নাই।
আর প্রথমবার পড়ার সময় কেন জানি লেখার ধরন টা অনুবাদ অনুবাদ লাগতেছিল! Puzzled

৪৩

মীর's picture


ধন্যবাদ বাউন্ডুলে, সুস্পষ্ট মন্তব্যের (নাম সম্পর্কে) জন্য। কারণ স্পষ্টতাই আমার পছন্দ।

আর অনুবাদ-অনুবাদ কেন লেগেছে বলতে পারি না। এ লেখাটা কোনোকিছুর অনুবাদ নয়। অন্তত জেনেশুনে করা অনুবাদ নয়।

একটা ছবিতে পুরা লেখা এসে পড়া এক অর্থে লেখাটাকে অপ্রয়োজনীয় করে তোলে। তাই এ ব্যপারে কি বলবো বুঝতে পারছি না। হয়তো এটা একটা অপ্রয়োজনীয় লেখাই।

৪৪

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আমি ব্যাপারটা কে এভাবে দেখছি না।

বরং পুরো লেখাটার একটা রেশ, শেষে এসে ছবিটাতে পেয়ে আরও ভাল লেগেছে।
এভাবেই ভাবা ও বলা চলে।

এটা অনুবাদ নয়, তা জানি।
আমি বলতে চেয়েছি, লেখার ধরন টা অনেকটা অনুবাদসাহিত্যের মত।
আপনাকে বুঝিয়ে বলতে সমর্থ হচ্ছি না বলে দুঃখিত।

ভাল থাকুন, মীর ভাই।

৪৫

মীর's picture


আরে দুঃখিত হওয়ার কিছু নাই ম্যান। অনুবাদসাহিত্য তো কঠিন জিনিস। অতো ভালো কিছু লেখার সামর্থ্যও আমার নেই। তাই এটা যদি তেমন লাগে তাহলে সেটাকে মনের ভুল হিসাবে গুণতে হবে।

৪৬

বিষাক্ত মানুষ's picture


ভাল্লাগছে ।

৪৭

মীর's picture


যেটা আপনাকে আমার সবসময়ই লাগে। Love

৪৮

লাবণী's picture


তারপর আবারো প্রতারিত হবার উদ্দেশ্যে
সবকিছু প্রথম থেকে শুরু কোরো
কেউ মানা করবে না।
তবে এইবার জেনে রেখো- এ চক্র তোমায় আবারো পূরণ করতে হবে।
এ থেকে মুক্তি পাবে না।

বেশ বলেছেন!!
তবে সিগারেট-টা ছেড়ে দেন প্লীজ Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মীর's picture

নিজের সম্পর্কে

স্বাগতম। আমার নাম মীর রাকীব-উন-নবী। জীবিকার তাগিদে পরবাসী। মাঝে মাঝে টুকটাক গল্প-কবিতা-আত্মজীবনী ইত্যাদি লিখি। সেসব প্রধানত এই ব্লগেই প্রকাশ করে থাকি। এই ব্লগে আমার সব লেখার কপিরাইট আমার নিজেরই। অনুগ্রহ করে সূ্ত্র উল্লেখ না করে লেখাগুলো কেউ ব্যবহার করবেন না। যেকোন যোগাযোগের জন্য ই-মেইল করুন: bd.mir13@gmail.com.
ধন্যবাদ। হ্যাপি রিডিং!