নরাধম'এর ব্লগ
আর মাত্র ১৫ দিন!!!
১৫ দিন পরেই ইনশাআল্লাহ দেশে হান্দামু, ভাবতেই বিমলানন্দ লভিতেছি। আহা, আমার বাংলাদেশ!! তোমার জন্য মরতে পারি, অ সুন্দরি!
২ বছর ৮ মাস পরে দেশে যাব ইনশাআল্লাহ, কিন্তু মনে হচ্ছে কত যুগ পেরিয়ে গেছে। কতদিন মাকে দেখিনা। দেশে কি কি করব তার তালিকার মধ্যে আছে দিনে ছয়বার ভাত খাব, ভর্তা, ছোট মাছ আর ডাল দিয়ে!! যেন গত ২ বছর ৮ মাসের ভাতের জন্য হাহাকার কিছুটা গুছাতে পারি।
অনু-অনুভূতি - ০৫ (ভন্ডপীর নিয়ে কয়েক নোক্তা)।
ভন্ড পীরকে নিয়ে প্রথম আলো'র রিপোর্টের পর কিছুদিন হয়ে গেছে। অন্য একটা পত্রিকায় প্রকাশ করেছে যে ভন্ডপীরের অস্তিত্ব সত্যি এবং তার ভন্ডামী সত্যি হলেও ভন্ডপীর যে ছোট বাচ্চার পেটে চড়ে চিকিৎসা করতেছে সেটা সত্যি না, কারন এত ছোটা বাচ্চার পেটে এত বড় এক লোক চড়লে বাচ্চাটা বাঁচার কথা না। আমার কাছেও সেটা সত্যি মনে হয়েছে। পত্রিকাটা অবশ্য বিশ্বাসযোগ্য পত্রিকা না, তবে কমনসেন্স প্রয়োগ করলেই বুঝা যায় যে ১ বছরের কমবয়
জীবনকে জটিল করার কি দরকার?? চিল আউট গায়জ (এন্ড গার্লজ টু!) :):)।
এক ছেলে বীচের বালিতে উদাসভংগিতে শুয়ে আছে। যেন দুনিয়ার কোনকিছুতেই কিছু যায় আসেনা। পাশে এসে বসল এক মোটামোটিরকমের বৃদ্ধ লোক। সানগ্লাস খুলে বলল, "হ্যালো ইয়াংম্যান, এভাবে শুয়ে আছ কেন?"
"তো কি করব?"
"কি বল কি করবে। এই ইয়াং বয়সে কি করব বললে চলে? এই বয়স হচ্ছে কাজকাম করার সময়। প্রচুর পরিশ্রম করবা, আয়উন্নতি করবা। ভাল ক্যারিয়ার গড়বা।"
"ভাল ক্যারিয়ার গড়ে কি হবে?"
হলুদিয়া পাখি (একটি শিশুতোষ গল্প।)
অনু-অনুভূতি - ০৪ (পরিসংখ্যান এবং বৈজ্ঞানিক গবেষণা)।
বিয়ে নিয়ে কথকথা - ০২ (চ্যাট সংস্করণ)।
ইয়াহু মেসেন্জারে আমি তেমন ঢুকিনা, ঢুকলেও বেশিক্ষণ থাকিনা। আজকে ঢুকতেই এক প্রবাসি ব্লগার বন্ধু নক করল। তার সাথে কথোপকথনটা কিছুটা সেন্সর করে তুলে দিলাম।
সে: খেক খেক খেক......
আমি: কিরে ব্যাটা, হাসতাছস কেন?
সে: আস্সালামুআলাইকুম
আমি: ওয়ালাইকুস্সালাম।
- "আমি একটা জিনিস খেয়াল করছি ইহুদীর দেশে থাকা মুসলিমগ সালাম দিলে বিব্রত বোধ করে।" সে বলল
-দোস্ত, আমি ইহুদীর দেশের না, আমি বাংলাদেশী।