একজন অনাগত জাতিকার জন্য নাম আবশ্যকঃ পুরুস্কারের ব্যবস্থা আছে।
বন্ধুরা, কয়েক দিন আগে এ ব্লগে একজন "এক নবজাতকের জন্য নাম আবশ্যক" শিরোনামে ব্লগ প্রকাশিত হয়েছিল। প্রচুর সাড়া পাওয়া গিয়েছিল। কিন্তু অদ্য ও জানা যায় নাই - কি নাম রাখা হবে! এখানে উল্লেখ্য যে, আলোচিত পরিবারটি ছিল আমাদের "টুটুল-নাজ"। আমরা আশা করি উক্ত পরিবারটি একটি সমঝোতায় আসবে।
উক্ত আলোচনায় আমাদের চোখে পড়ে, আমাদের আর এক বন্ধুও এ জাতিয় বিষয় আমাদের হেল্প চান। ইনি আমাদের বন্ধু নুরুজ্জামান মানিক ভাই। মানিক ভাইএর চাওয়ার ধরন দেখুন -
"অনাগত যদি মেয়ে হয় আর টুটুল=নুরুজ্জামান হয় তবে দুই বর্ণের নিক কি হবে ?"
ম্যাথামেটিক্যাল রিকেয়েষ্ট!!
আমার বিষয়টা বুঝতে বেশ বেগ পেতে হয়েছে?
আশাকরি আমরা সবাই জেগে উঠব - একজন অনাগত মেয়ের নিক নেইম বের করব। এক্ষেত্রে আমার মনে হয় মানিক ভাই আমাদের ভাবীর নামটা জানাবেন। এতে আমাদের মত বিশেষ গবেষকদের সুবিধা হবে।
শুভ কামনা।





কেন নাম রাখা হবে - এইটার মানে কি? নাম কেন রাখে?
সমাঝোতা নাই এইটা আপ্নে ক্যাম্নে বুঝলেন?
বস মাইন্ড কৈরেন্না...

আমি আসলে একটু কনফিউজড হইয়া গেছি
একটু আগেও বউর লগে পুনুর পুনুর কর্লাম ... কিন্তু সমাঝোতা নাই জায়গাটা খুইজা পাইলাম না
ভাইডি ভুল ধরবেন না। বুঝলে হল। আ-কার ঈ-কার আমার চোখে পড়ে না। নুতন টাইপিষ্ট আমি। সরি। রেগে যাবেন না।
সমাঝোতায় এসে গেছেন! আলহামদুল্লিলাহে। শুকরিয়া। আমাদের জানান, আমাদের ভাগিনার কি নাম ঠিক হয়েছে?
ওস্তাদে কৈছে আপনেরা নাম লয়া দুরুত একটা সমঝোতায় আইসা নাম সিলেক্ট করেন। এই স হজ বিষয়টা বুঝেন না ক্যান এইটা আমার বুঝে আসেনা।
বস.. দুরুত কি?
আমরা মুর্খ নাদান... একটু বুঝাইয়া কইবেন না?
গুরু, দুলাভাই বাপ হওয়ার আগে আউলায়া গেছে!! বিষয় ভিত্তিক সমঝোতা বুঝেন না! কচি খোকা!
আজব কথা! নাম না রাখলে ডাকপে কি? নাম মানুষ কেন রাখে?
এদের সমঝোতা নাই নাকি? কাহিনী কি?
মাদার জয়িতা, পেচ্চাপেছি(!) করলে দিন যাবে। আমি বাংলা ইংরেজী সব ভাষায় শিয়াল পন্ডিত! মাপ করেন। নাম দিন।
মা জয়িতা, ওসতাদের সাথে পেচ্চাপেছি করলে তোমার খবর আছে!(!)
ও গুরু!! সামাল দেন!! বাংলা শিখলেন ক্যান?
রায়হান ভাই আর মাসুম ভাই, আমি সুইসাইড করতে গেলাম। কপালে এই ছিলো?
রায়হান ভাই এর অফিসে আজ যামু না।
রায়হান ভাই আর মাসুম ভাই, সৌদি সিস্টমস!!!!!!
সিস্টমস্ বেশী দূর নিয়েন না। বেশী কচলাইলে আবার তিতা হবে।
করোল্লা কচলালে তিতা চলে যায়, রান্নার পর ভাল লাগে।
উদরাজী ভাই, সামালকে।
শওকত মাসুম ভাই, মানিক ভাইয়ের কাছে আমার মান ইজজত আর থাকলো না! আমি এর শেষ দেইখ্যা লমু!
@উদরাজী সাহেব ,করল্লা কই পাইলেন যে রান্নার চিন্তা করছেন? আগে তো পেতে হবে তারপর তো রান্নার চিন্তা করবেন তাই না?
পোলারে সাহেব কন ব্যাপার কি???????????
ইস করলা ভাজি কতদিন খাই না।

যতরকমের খানা খাইতে মন্চায় উদরাজী সাহেবের সাথে যুগাযুগ করুন।
এই ব্লগে আর নাই। কয়দিন আগে একজন ফুপি কইলো কিন্তু মাদার? আমার আম্মায় শুনলে আমারে খুন করবো। নাউজুবিল্লাহ মিন----------------
মাদার জয়িতা, তুমি আবার এইটা নিয়া পেচ্চাপেছি কইরা ব্লগ ছাড়ার হুমকি দিতাছো কেন? কাউকে মাদারহারা কইরো না।
ঠিকাছে বাবা তোমাদের নিয়াই ব্লগে থাকবো। আমি অধিক শোকে তব্দা খাইছি। কি কইতে কি কইতাছি জানি না।
মাদারজয়ি! কেনু সে নিজের দাম বাড়ানির লাগিয়া, পাম্পট্টির আশায়, আমদিগকে শাষায়! "আমি কি রে হনু, এই আমি ছলে গেনু,"... কেন সে বুঝে না, সন্তানেরা সব বান্দর ছাড়া শুধু লেজ, যারে তারে বলে দেয়... "মাদার খুদাপেজ"
"কিন্তু অদ্য ও জানা যায় নাই - কেন নাম রাখা হবে!"
এইটা কি "কোন নাম রাখা হবে" হবে?
ভাই মীর, মাপ করে দিন। কি শুরু হয়েছে দেখুন!
শিরোনামটা খালি ভাল করে বুজলাম। পোষ্ট পইড়া তেমন কিছু বুঝি নাই।
ভালো কইরা পড়েন। মনোযোগ না দিলে বুঝবেন কেম্নে?
মাসুম ভাই, বড় বড় বই পড়ে শেষ করলেন আর এ তো কটা লাইন মাত্র!
"নাজ নামের মিষ্টি মেয়েটা এখন অপেক্ষায় আছে একটা সুন্দর, তুলতুলে, সুস্থ দেবশিশু তার কোলে আসবে পৃথিবীর সমস্ত সুখ আর আনন্দ নিয়ে। মেয়েটার সারাটা সময় কাটে তার বাবুটার কথা ভেবে। বাবুটাকে নিয়ে ভাবার সময়, বাবুটার সাথে টুকটুক গল্প বলার সময়ে সে বাবুটাকে কি নামে ডাকবে খুঁজে পায় না। সে তার বুড়া লোকটাকে নাম খুঁজে দেয়ার জন্য ৫ দিন সময় বেঁধে মিয়েছে, তার মধ্যে ২ দিন সময় চলেগেছে। বুড়া ছেলেটা নিজের টুটুল নামের সাথে মিলিয়ে টাউট, টোকাই, টানাটানি নাম খুঁজে পেয়েছে। কোন সুন্দর নাম খুঁজে না পেয়ে ছেলেটা মনের কষ্টে দিন কাটাচ্ছে আর নাম খুঁজে বেড়াচ্ছে। আর মাত্র ৩ দিনের মধ্যে তাকে একটা সুন্দর, অর্থপূর্ণ ছেলে বাবুর নাম খুঁজে বের করতে হবে। নাইলে কপালে দূর্গতি আছে "
জয়িতার পোষ্টে স্পষ্ট করে বলে দেয়া আছে... তাও বুঝলেন না!!
আর মানিকভাইয়ের কমেন্টে বলা আছে, টুটুলের বাবু যে কিনা ছেলে হবে ইনশাল্লাহ, তার স্থলে মেয়ে সন্তান যার বাবার নাম নুরুজ্জামান তার ক্ষেত্রে কেমন নাম হতে পারে... যেন আমরা সাজেস্ট করি... আপ্নেও তো বুঝছেন দেখলাম... তাইলে এই পোষ্ট কেন?!!!
আবারও আর, " আমরা আশা করি উক্ত পরিবারটি একটি সমঝোতায় আসবে।" এবং "অনাগত যদি মেয়ে হয় আর টুটুল=নুরুজ্জামান হয় তবে দুই বর্ণের নিক কি হবে ?ম্যাথামেটিক্যাল রিকেয়েষ্ট " এই লাইন দুটা পড়ে কনফিউসড হয়ে গেছি!! ১। টুটুল-নাজ কি খালি কাইজ্জা করে?.. ২। টুটুল=নুরুজ্জামান মানে "টুনূ" নামের ২বুর্ণের মেয়ের নাম রাখতে হবে? ... বুঝলাম না কিচ্ছু!!!
যেমন তুমি তেমন তুমার দুলাভাই। না বুঝার কি আছে?
আমি শুরুতে ভাবছিলাম অন্য কাহিনী......টুটুল আর নুরুজ্জামান.......
আষাঢ়ে গল্পের নতুন প্লট পাইলাম নাকি?
আমার করা ২নং প্রশ্নটা দেখেন, আমি না বুজ্জাই করলাম, এখন পড়তে গিয়া দেখি মিনিং তো হইয়া গেছে অন্য টাইপ!!
জেবীন খালামনি, কনফিউসড হবেন না। আর একটু বুঝিয়ে বলুন! ভাগিনা ফেল মারলে খালামনির ইজ্জত থাকবে?
আমার মনে হয় সাহাদাত ভাইয়ের লেখায় টাইপোর কারণে ভুল বুঝাবুঝি হচ্ছে । আসলে বাক্যটি হয়ত হবে -
মানিকভাই, টাইপো যে আম্রাও বুঝছি... কিন্তু বান্দ্রামী করার সুযোগ হাতছাড়া করতে কে চায়!!
ঠিকাছে
দিক্কার
মানিক ভাই, দুলাভাই ও ওনার বোনদের বলতে দিন।
টুটুল | জুন ১৯, ২০১০ - ৪:২২ অপরাহ্ন
(নতুন মন্তব্য)
কেন নাম রাখা হবে - এইটার মানে কি? নাম কেন রাখে?
সমাঝোতা নাই এইটা আপ্নে ক্যাম্নে বুঝলেন?
ভাই বিশ্লেষক, ফুটবল কেমন চলছে! জামানী কি আগামি ম্যাচে জিতিবে?
কোন জেলার লোকেরা নাকি গ্রাম থেকে সদরে এলে কিছু করার না থাকলে, নিদেন পক্ষে কোন আত্নীয়ের নামে একটা মামলা হলেও করে দিয়ে আসে, ভাবসাব, "সদরেই যখন আইছি, কাগু'র নামে এক্কখান মামলা কইরা যাই"!...
তেমনি টাইপোই যখন ধরা শুরু করছি, আরেল্টু করি...
১।"আশাকরি আমরা সবাই জেগে উঠব - একজন স্বাগত মেয়ের নিক নেইম বের করব। "
কমেন্টের তোড় দেখিয়া বোধকরি কবি এতক্ষনে বুঝিয়া গেছেন আমরা কেঊ ঘুমাইয়া নাই!!
২। "স্বাগত মেয়ে" কি?
৩। নবাগত জাতিকা = নবজাতকের স্ত্রীলিংগ করলেন নাকি...?
অনাগত হওয়া উচিত । ওর আসার কথা জুলাইয়ের মাঝামাঝি থেকে আগষ্টের প্রথমে ।
মানিক ভাই, অবস্থা কাহিল! বাংলা "গুরুদেব/ গুরুমাতা" দের কাছে এসে পড়েছি!!! তরমুজের শরবত খেয়ে মাথা ঠান্ডা রাখতে হবে।
নামের কোন কণ্ডিশন নাই? যেমন টুটুল ভাইয়ের ছিল টুটুল+নাজ নামের সাথে মিলায়া রাখতে হবে, সেরকম কিছু আরকি
@ সাহাদাত উদরাজী
গিন্নীর নামের আদ্যাক্ষর হ ।
@ ভাঙ্গা পেন্সিল |
নামের কোন কণ্ডিশন নাই ।
ভাই ভাঙ্গা পেন্সিল, "নামের কোন কণ্ডিশন নাই?" কি যে কন! মানিক ভাইয়ের মেয়ের নাম খুজতে গিয়ে আমার নিজের কণ্ডিশনই ঠান্ডা হবার পথে।
মানিক ভাই, আশা করি জানাবেন।
ভাই রাসেল আশরাফ, আপনার ফুপি ই তো!
মডুর কাছে পোস্ট এডিট অপশন তুলে দেয়ার অনুরোধ জানাই। এডিটেড পোস্ট পইড়া কমেন্টসের কোন তাল পাইলাম না
দুলাভাই, আর চিনি লাগবে?
আমার মাথায় ম্যাথমেটিক্স কম ঢুকে...আমি এখনো বুঝিনাই কিচ্ছু...ফাদার উদরাজী বুঝাইয়া কন...
বড় ভাই ভাস্কর দা, মাপ করে দিন! ১+১ = ৩ (মানিক ভাই পরিবার!)
এই পোষ্ট কই থেইকা আসলো?
আহারে উদরাজী ভাই !!! সাহায্য করতে গিয়া গুবলেট পাকায় ফেলাইছে !!!
যাই হক , মানিক ভাইয়ের মেয়ের নামের জন্য - নবনীতা নাম প্রস্তাব করলাম।
হায় হায় ২ জনের আকীকার খাওন , মেসবাহ ভাইয়ের ছেলের টা বাকী
ভাবতেই খুশী লাগতাছে।
ঘুড় বয় সাঈদ ভাই!! নোটেড!!
প্রিয় মানিক ভাই, ভরশা হারাবেন না! ইন্সাআল্লাহ, আমরা সফল হবই। আই এম সিউর ১০০%!!
নুহা
ভাই ভাঙ্গা পেন্সিল, 'নুহা' নামটা ভালো লেগেছে। 'নুহা' নামের অর্থ কি? আরো কিছু বলেন। আপনার উপর ভরশা পাচ্ছি।
জ্ঞানের আলোতে আলোকিত
এই নামটার পেছনে একটা ব্লগ পোস্ট আছে। আমাদের এক সাবেক শিক্ষকের লেখা, আমার খুব প্রিয় একটা পোস্ট। http://www.somewhereinblog.net/blog/nirjon_buet/28828607
ভাই ভাঙ্গা পেন্সিল, লা জাওয়াব!
'নুহা' শব্দটি আরবী। এর অর্থ- জ্ঞানের আলোতে আলোকিত।
মানিক ভাই,
ফুটবলের চাপে সবাই চুপসে গেছে। আমাদের টাইম আছে, ছিন্তার কারন নাই!
বাপের নামের মেয়েরা ভাগ্যবতী হয়, প্রাচীন কাঁথায় আছে
নুরুজ্জামান মানিকের মেয়ের নাম হওয়া দরকার নুমা
আর একটু সুন্দর করতে চাইলে নোরা। নোরা জামান
সিস্টার তানবীরা, আপনার দেরীতে কমেন্ট করাটা আমার কাছে ভীষন ভালো লাগে।
সুন্দর নাম দিয়াছেন। মানিক ভাই আশা করি জানাবেন।
'হেমা' - যদিও এটা একজন হিন্দী নায়িকার নাম কিন্তু মানিক ভাইয়ের 'মা' এবং ভাবীর 'হ' আছে।
(আইডিয়া নকল করলাম সিস্টার তানবীরা থেকে)
নাবা।
পুতুল আফা, নামটার অর্থ কি?
নবনিতা নাম এর অর্থ কি ? কেও কি জানেন?
নবনীতা নামের অর্থ কি ?
মন্তব্য করুন