ইউজার লগইন

রেজওয়ান শুভ'এর ব্লগ

একটি বিবাহনামা . . . ( অল্প বয়সে পাঁকলে যা হয় আরকি !! )

গত ডিসেম্বরের শেষদিকে "অফিসিয়ালি বিবাহ" করার পারমিশন পাইছি , মা আমারে কয় "যা কর গিয়া বিয়া , আমার কোনো আপত্তি নাই"। কানারে কওয়া "যা ছাইড়া দিলাম , দুনিয়া ঘুইরা আয় "। নিজের গতি নিজে করার কোয়ালিটি যে সুপুত্রের নাই , সেইটা মার চেয়ে ভাল আর কে জানে ? একটা হালকা পাতলা খোঁচা মারার চান্স পাইলে দুনিয়ার কেউ ছাড়ে না , মা আর বাদ যাইবো ক্যান ?