ইউজার লগইন

ফয়সল রাব্বী'এর ব্লগ

খেরোখাতা থেকে-১

ভার্সিটিতে ভর্তি হওয়ার পর পাখা গজিয়েছিল স্বাভাবিক। ক্যান্টনে বসে গরম গরম কথা বলতাম, এক সপ্তাহের মধ্যে মুরগী হিসেবে বড় ভাইদের চোখে পড়ে গেলাম, সেশনাল থেকে বের হওয়ার পথে গুঞ্জনদা (তখন চিনতাম না) পথ আটকে বলল, নর্থ হল-২০২ এ লাঞ্চের পর আসতে। বুঝলাম rag দিতেই ডাকছে, ভাব দেখায়া গেলাম না, মনে ভাব না গেলে করব কি আমারে। পরের দিন দেখি গ্যালারির জানালায় (শুরুর দিকে ওখানেই ক্লাস হত আমাদের) গুঞ্জনদা মনের সুখে বিড়িতে সুখটান দিচ্ছে। আমি এড়িয়ে যেতে চাইলাম, কিন্তু মুরগী পাহারা দেয়া শিয়ালের থেকে পালানো কি এতই সহজ। আমারে ধইরাই ঝাড়ি কালকে আসি নাই কেন? আগরতলা চৌকির তলা অনেক কিছুই দেখানো হইল। হাল্কা ভয় যে পাচ্ছিলাম না তাও না, ঠিক করলাম আজকে যাব, যা হয় হবে।

সাম্প্রতিক মন্তব্য

faisal rabbi'র সাম্প্রতিক লেখা