ইউজার লগইন

অনীল'এর ব্লগ

ুুু

অর্থনীতি ভালো জানা নাই। অর্থনীতির ছাত্রও না। তবে কিছু বিষয় বুঝতে হয়তো অর্থনীতির ছাত্র হওয়াটা জরুরী নয়। যেমন আজ সকালে পত্রীকার পাতা ওল্টাতে ওল্টাতে একটা জায়গায় এসে খটকা লাগলো

প্রতি বছর সরকারের প্রচ্ছন্ন দায় বাড়লেও চলতি বছরই এ দায় আগের বছরের তুলনায় নজিরবিহীনভাবে ৭৭ শতাংশ ছাড়িয়ে গেছে। গত মার্চ পর্যন্ত ঋণখেলাপি ১৬টি প্রতিষ্ঠানে সরকারের দায় ছিল ৬৪ হাজার ৫৬২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ হাজার ১১৭ কোটি বেশি। অর্থাৎ এ দায় সৃষ্টি হয়েছে মাত্র এক বছরে যা অতীতে আর কখনও হয়নি।

সরকারের মধ্যমেয়াদি বাজেট কাঠামো, ২০১২-১৩ হতে ২০১৬-১৭ অর্থবছর’ প্রতিবেদনে এ সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে

সরকারের প্রচ্ছন্ন দায়ের ৫২.৭ শতাংশই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)

সরকারের দায়ের সবচাইতে বড় অংশটাই জ্বালানী খাত। সরকার তারাহুরা করে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র তৈরী এবং তার জন্য ভর্তুকি মূল্যে তেল সরবরাহে এই চাপ সরকার নিজেই নিজের উপর ফেলছে। দূরদৃষ্টির অভাবটা প্রকট আকারে দেখা যাচ্ছে।

ভাবনার বিষয় বৈকি।

যাপিত জীবনের দিনলিপি

ছোটবেলায় জুয়েলাইচ এর যাদু দেখতাম মনোযোগ দিয়ে। কত কিছুই না ভেনিশ করে দিত। মনে মনে ভাবতাম আমি যদি জুয়েলাইচ হতে পারতাম তাহলে হয়তো কাউকে কাউকে ভেনিশ করে দিতাম অথবা নিজেই ভেনিশ হয়ে দুনিয়ার তাবত মজার কাজগুলো করতে পারতাম। সেই ১৯৫৩ সাল পেরিয়ে এখন ২০১২। টেকনোলজীর জয়জয়কার। মাত্র কয়দিন আগে দেখলাম সবচাইতে লেইটেস্ট যাদু 'গুম'। আমাদের একজন বিশিষ্ট নাগরীকের ভেনিশ হয়ে যাওয়া। নিশ্চয় আমার মত হতে চাওয়া কোন যাদুকর নয়, সঠিক অধ্যাবসায়ে যাদু শিখে জ্বলজ্যান্ত একটা মানুষকে ঠিকই ভেনিশ করে দিয়ে নিজেও হাওয়া। মজা না?

আসলেই কয়েকদিন ব্যাপক মজায় আছি। ট্যাকেলটা খুললেই দেখি দুদলের মারামারি। একদলের নীল জার্সি, হাতে লঠি/বন্দুক আরেক দলের হাতে ক্যামেরা। উত্তরাধুনিক এই ম্যাচ গুলোও অনেক উপভোগ্য। যার রেশ থাকে কয়েকদিন। স্কোর কাউন্ট হয় বদলি এবং প্রত্যাহারের মাধ্যমে।