যাপিত জীবনের দিনলিপি
ছোটবেলায় জুয়েলাইচ এর যাদু দেখতাম মনোযোগ দিয়ে। কত কিছুই না ভেনিশ করে দিত। মনে মনে ভাবতাম আমি যদি জুয়েলাইচ হতে পারতাম তাহলে হয়তো কাউকে কাউকে ভেনিশ করে দিতাম অথবা নিজেই ভেনিশ হয়ে দুনিয়ার তাবত মজার কাজগুলো করতে পারতাম। সেই ১৯৫৩ সাল পেরিয়ে এখন ২০১২। টেকনোলজীর জয়জয়কার। মাত্র কয়দিন আগে দেখলাম সবচাইতে লেইটেস্ট যাদু 'গুম'। আমাদের একজন বিশিষ্ট নাগরীকের ভেনিশ হয়ে যাওয়া। নিশ্চয় আমার মত হতে চাওয়া কোন যাদুকর নয়, সঠিক অধ্যাবসায়ে যাদু শিখে জ্বলজ্যান্ত একটা মানুষকে ঠিকই ভেনিশ করে দিয়ে নিজেও হাওয়া। মজা না?
আসলেই কয়েকদিন ব্যাপক মজায় আছি। ট্যাকেলটা খুললেই দেখি দুদলের মারামারি। একদলের নীল জার্সি, হাতে লঠি/বন্দুক আরেক দলের হাতে ক্যামেরা। উত্তরাধুনিক এই ম্যাচ গুলোও অনেক উপভোগ্য। যার রেশ থাকে কয়েকদিন। স্কোর কাউন্ট হয় বদলি এবং প্রত্যাহারের মাধ্যমে।
যাপিত জীবনে আনন্দের ঘাটতিতে এগিয়ে এসেছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সেই সাথে আমাদের মহামান্য বিচারক। একদল আইনসভার সভ্য (?) আরেক দল আইন ব্যবহারে। ক্ষমতার দাপট যখন মূল বিষয় হয়ে যায় তখন এইসকল বড় মানুষদের কাজ কারবার আমাদের নিষ্পেষিত জীবনের যাঁতাকলে কিছুটা আনন্দের খোরাক হয়তো যোগায়। আমরা ছোট লোকেরা তখন বড়দের যুদ্ধ দেখি গ্যালারীতে পপকর্ণ নিয়ে। এছাড়া আর কি'ই বা করার আছে?
আপনি কি সরকারকে সহযোগীতা করতে চান? অবশ্যই প্রত্যেকটি দেশপ্রেমীক নাগরীকের উচিত সরকারকে সহযোগীতা করা। নয়তো সেটা হবে রাষ্ট্রদ্রোহী অথবা দেশদ্রোহী হওয়ার সামিল। বেশী বেশী মুঠোফোনে কথা বলুন। সরকারকে সহযোগীতা করুন। বিনিময়ে সরকার আপনাকে জ্বালানী দিবে। যাতে আরো ভালো করে জ্বলতে পারেন। কিন্তু একটা বিষয় কি সরকার ভুলে গেছে? কবি তো আগে থেকেই বলে গেছে "জন্ম থেকেই জ্বলছি মাগো, আর কতোকাল বলো সইবো"।
আরো অনেক কিছুই হয়তো বলার আছে, অনেক কিছু হয়তো বলতে চাই, কিন্তু এই বলার বাইরে আমাদের তো আর কিছুই বলার নেই। হাতে কীবোর্ড আছে চলেন "ফাডাইয়ালাই"।





ধন্যবাদ
আচ্ছা বলুনতো, এই ব্লগের নাম কি আলসেমী ব্লগ?
ভালোই লিখছেন, আমরা কী-বোর্ডেই ফাডাই!!
তাতা'পুরে দেয়া উত্তর পছন্দ হইছে।
ওয়েল্কাল টু দা আইলসা ব্লগ!
এইরে, আমার না নাম কাটা যায়! অনেকদিন পর ৩টা কমেন্ট করে ফেললাম জমাট আলসেমী ভেঙ্গে!
অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মোবাইল কলরেট অনেক কম।সেই হিসাবে সরকার যদি একটু কর বসায় ক্ষতি কী?
==================
দেশটাও ছোট । লোকাল রেটেই তাই কভার হয়ে যায় ।
সেটাই ।
গানের জন্য ধন্যবাদ।
এবি তে সুস্বাগত।

মন্তব্য করুন