রেজওয়ান তানিম
Personal information
- বাংলায় নাম
- রেজওয়ান তানিম
- নিজের সম্পর্কে
-
রেজওয়ান তানিম সাম্প্রতিক সময়ের একজন তরুণ কবি। কবিতার প্রতি নিমগ্ন এই নিভৃতচারী কবি লিখে যাচ্ছেন নিরন্তর। প্রধানত কবিতাই চর্চা করেন কবি। এর ফাকে ফাকে চলে টুকটাক আবৃত্তি চর্চা, গল্প লেখা কিংবা মননশীল প্রবন্ধ চর্চাও। কবির প্রথম কাব্য গ্রন্থ 'মৌনমুখর বেলায়' প্রকাশিত হয়েছে ২০১২ সালের একুশে বইমেলায়। জাতীয় গ্রন্থ প্রকাশন থেকে প্রকাশিত এই কবিতার বইটিতে আছে প্রায় চল্লিশটি কবিতা। কবিতাগুলোতে প্রেম, ভালবাসা, বিরহ, জন্ম, মৃত্যু নানাবিধ বিষয় ফুটে উঠেছে। বহমানতা এই কাব্যগ্রন্থের কবিতাগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য। বইটি সম্পর্কে সুধীজনের বক্তব্য শোনা যাক
* সঙ্গীতশিল্পী, গবেষক এবং লেখক মুস্তাফা জামান আব্বাসী : এই বইয়ের কবিতাগুলো আমার কাছে সুখপাঠ্য মনে হয়েছে। কয়েকটি
কবিতা আমি বারবার পড়েছি। আমাকে বেশ নাড়া দিয়েছে মৃত্যু কবিতাটি। অমোঘ মৃত্যু অথচ তার প্রতি নিদারুণ অনাগ্রহ, কবিতাতে প্রতীয়মান। বই এর বাকি কবিতা গুলোও ভাল লেগেছে । জীবনের বিভিন্ন পর্যায়কে তুলে আনতে চেয়েছে প্রবাহমান ছন্দের দোলায়।* কবি, ছড়াকার, কলামিস্ট ডা.সুরাইয়া হেলেন : রেজওয়ান তানিমের প্রথম কাব্য গ্রন্থ : মৌন মুখর বেলায়। প্রতিটি কবিতার ছন্দ বলে দেয় কবিতার প্রতি তার ভালোবাসার কথা! অদম্য আবেগকে সে বন্দী করেছে কাব্যময়তায়! সহজ সরল ভাষার সুললিত কবিতাগুলো মনোযোগ আকর্ষণে সক্ষম হবে অনায়াসেই! আমার অত্যন্ত স্নেহভাজন কবির জন্য শুভকামনা ।
* কবি ও ব্লগার স্বদেশ হাসনাইন : শব্দ-কাচের একটা আলোকযন্ত্র আছে তানিমের, আইকন-ভাঙা কবি সে। বিদ্রোহী, প্রতিবাদী সে,
হৃদয় ছুঁয়ে দেয় সহজাত বৈচিত্রে। যে কবিতা শেলফ ভরিয়ে রাখে অথচ পাঠককে আকৃষ্ট করে না - সেই দুর্বোধ্য কাব্যধারার বিপক্ষে তার অবস্থান। মেহনতি রিকশাওয়ালার কষ্ট পেয়েছি তার কবিতায়। শুনতে পাই উৎসব, জন্ম-মৃত্যু, নিসর্গ, নষ্ট হয়ে যাওয়া মানুষের কথা। তার লেখা কখনো কোলাহল এড়িয়ে সাদা কালো ছবিতে ফিরে যাওয়া আবার কখনো সদ্য আকা ক্যানভাসে ঝোলানো বিমূর্ত ছবির
মত। কবি রেজওয়ান তানিম কে নিরন্তর শুভাশীষএকই বইমেলায় তার একটি গল্প স্থান পেয়েছে ব্লগারদের গল্প সংকলন 'অবন্তিতে'। অবন্তি মূলত ব্লগে যারা সাহিত্য চর্চা করেন এই সব ব্লগারদের গল্পের একটি সংকলন। চৌদ্দ জন ব্লগারের লেখা গল্প এতে স্থান পেয়েছে। ভাষাচিত্র থেকে প্রকাশিত হয়েছে গল্প সংকলনটি।
পরিসংখ্যান
- সময়কাল
- 13 years 49 সপ্তাহ
- ব্লগ
- সাম্প্রতিক ব্লগ দেখুন
