আমার দ্বিতীয় প্রেমিকা
বিয়ের পর আমার স্ত্রীর সংগে প্রথম যে বিষয়টি নিয়ে তুমুল ঝগড়ার সূত্রপাত হলো,সেটা ছিল ‘পরকীয়া’ …।আমার ‘দ্বিতীয় প্রেমিকা’র সংগে তখন আমার ‘পরকীয়া প্রেম’ তুঙ্গে।দু’ঠোঁটের ফাঁকে তার শরীরের মোহনীয় স্পর্শ না পেলে আমি তখন পাগল হয়ে যেতাম…।যা আমার স্ত্রী কিছুতেই মেনে নিতে পারছিল না…।
হাঁ তখন সিগারেট ছিল আমার’দ্বিতীয় প্রেমিকা’।এ সিগারেটের সঙ্গেই ছিল আমার গভীর প্রেম অর্থাৎ পরকীয়া প্রেম…।পরকীয়া বললাম এজন্যে যে,সিগারেট খেতে হতো আড়ালে-আবডালে,লুকিয়ে লুকিয়ে…পাছে সদ্য বিয়ে করা বউ দেখে ফেলে…।কিন্তু…সিগারেটের গন্ধ লুকাবো কিভাবে!বাসায় এলেই বউ ভ্রু কুঁচকাতো।প্রথম প্রথম কিছু বলতোনা, মুখটাকে থমথমে করে রাখতো।কিন্তু ক’দিন যেতে না যেতেই…একদিন তিনি প্রচন্ড রাগে ফেটে পড়লেন…।
কিন্তু…অনেক ঝগড়া-ঝাটি.মান-অভিমান.রাগ-বিরাগ সত্ত্বেও কথিত’দ্বিতীয় প্রেমিকা’র প্রতি ভালোবাসা… অর্থাৎ আমার সিগারেট আসক্তি একটুও কমলো না,বরং লুকোছাপার ব্যাপারটা চলে এলো প্রকাশ্যে…।অবশ্য…স্ত্রীর পীড়াপিড়ীতে আমি বেশ কয়েকবার সিগারেট ছাড়তে চেষ্টা করেছিলাম,কিন্তু বহু দিনের পুরোনো সম্পর্ক,এতো সহজে কি ছিন্ন করা যায়!দু’তিন দিন কিংবা সপ্তাহ না পেরুতেই আবার নিকোটিনের স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়তাম…।আমার সিগারেট ছাড়ার এ বৃথা প্রচেষ্টা দেখে এক বন্ধু বলেছিল,‘তুই কোনদিন সিগারেট ছাড়তে পারবিনা…’।আমি মুচকি হেসে বলেছিলাম, ‘কতবারইতো ছাড়লাম’!
আমার মাত্রাতিরিক্ত এ সিগারেটপ্রীতির জন্য জীবনে যে কত বিড়ম্বনার শিকার হয়েছি,তার ইয়ত্তা নেই।একবার এক মেয়ের সংগে কঠিন ‘ভাব’ হয়েছিল।কোন এক বৃষ্টিদিনে দুজনেই বেশ আবেগ-আপ্লুত হয়ে পড়েছিলাম…।কিনতু…একটু সংলগ্ন হতেই সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওয়াক্ ওয়াক্ শুরু করলো…।আমিতো রীতিমতো কিংকর্তব্যবিমূঢ়।একটু পর নিজকে সামলে নিয়ে মেয়েটি বললো, ‘ছি: ছি: তুমি সিগারেট খাও!আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোন সম্পর্ক নেই,যদি সিগারেট ছাড়তে পার তো এসো…’।নাহ্ আমি সিগারেট ছাড়তে পারিনি।সর্বনাশা সিগারেট আমার প্রথম যৌবনের একটি রোমান্টিক সম্ভাবনাকে এভাবে গলাটিপে হত্যা করেছিল…।
আরেক বার এক লোডশেডিং’র রাতে ফুরফুরে মেজাজে অন্ধকার রাস্তায় হাঁটছিলাম…। সিগারেটের নেশা চাপলো…।পকেটে সিগারেট ছিল কিন্তু ম্যাচ ছিলনা…।এমনসময় এক ভদ্রলোককে হেঁটে আসতে দেখলাম…হাতে জ্বলন্ত সিগারেট।কাছে এলে আগুন চাইতেই তিনি নীরবে পকেট থেকে ম্যাচবাক্সটা বের করে এগিয়ে দিলেন,কিন্তু…সিগারেটে অগ্নিসংযোগ করতে গিয়ে দিশলাই’র আলোতে লোকটির চেহারা দেখেই চমকে উঠলাম….লোকটি আর, কেউ নয় আমার জম্মদাতার অতীব ঘনিষ্ঠ বন্ধু…।
সিগারেটের প্রতি আমার এ গভীর প্রেম ঘৃণায় পরিনত হলো বেশ কয়েকবছর আগে যখন আমার মেয়েটা পৃথিবীতে এলো…।মেয়ের মা যখন সিজার অপারেশনের মাধ্যমে সন্তান জম্ম দেয়ার জন্য হাসপাতালের ও টিতে…তখন আমি বাইরে…টেনশনে একটার পর একটা সিগারেট ধ্বংস করছি…।সহসা আমার বোধোদয় হলো যে,আমি কি সিগারেটের গন্ধ নিয়ে আমার নিস্পাপ সন্তানের মুখ দেখতে যাবো! সিগারেট খাওয়া মুখে তার গালে চুমু খাবো! নাহ অবশ্যই না! অতএব হে ‘সর্বনাশা প্রেমিকা’ তোমাকে বিদায়…।সিগারেটের প্যাকেটটা ডাষ্টবিনে ছুঁড়ে ফেলে আমি তাড়াতাড়ি মুখ ধোয়ার জন্য বাথরুমে ছুটি…।
পাদটিকা:-ধুমপায়ী বন্ধুদের বলছি,সিগারেট নিজেই শুধু পুড়ে না.পোড়ায়ও…।সিগারেটে প্রথমে অর্থনাশ,অত:পর…সর্বনাশ।তাছাড়া…সিগারেট হলো সব মাদকের জননী।সিগারেট দিয়েই নেশার শুরু…।তাই…আসুন বন্ধুরা…সবাই সিগারেট পরিত্যাগ করি…আমাদের ভবিষ্যত প্রজম্মের জন্য একটি ধুমপান মুক্ত পৃথিবী গড়ি। ধুমপান ছাড়ার জন্য আপনার দৃঢ় ইচ্ছাশক্তিই যথেষ্ট...।





সিগারেট ছাড়া খুবি সহজ... দিনে কয়েকবার সিগারেট ছাড়া যায়
ভাল লাগলো...
টুটুল,বার বার ছাড়া সহজ...একবার ছাড়া আরো সহজ,যদি ইচ্ছা থাকে...।
একমত।
)
( যাই একটা বিড়ি টাইনা আসি
আপনার এ বিড়িটা যেন শেষ বিড়ি হয়...।
বিয়ার পরে বিড়ি খাওয়া ধর্ছেন?
যদি না হয়, তাইলে টেকনিকালি বিড়ি হৈলো প্রথম প্রেমিকা!!
না ভাই ,বিয়ের অনেক আগে থেকেই আমি ধুমপায়ী ছিলাম।
শিরোনাম দেখে চমকে আতকে উঠেছিলাম। বউ-বাচ্চা রেখে আবার নতুন কোন নারীর প্রেমাংগনে ঈশান মাহমুদ । একটু এগুতেই হাফ ছেড়ে বাচলাম। ওহ! তাহলে সেই সিগারেট। প্রেমিকা,বউ, এলাকার মুরুব্বী কাউকেই পরোয়া করেননি যে মানুষটি। অবশেষে নিজ সন্তানের কাছে পরাজিত- তার দ্বিতীয় প্রেম। সবশেষে ঈশান সবাইকে ধুমপান পরিত্যাগের আহ্বান জানিয়েছেন। পিতারা না হয় সন্তানের মুখ চেয়ে এ নেশা ত্যাগ করলেন, কিন্তু অন্যরা? ধুমপায়ীরা বিয়ে করুন ,তাড়াতাড়ি বাচ্চার বাবা হোন!!!!!!!
একজন ব্লগারের কথা মনে পড়ে
ধুমপায়ীরা বিয়ে করুন ,তাড়াতাড়ি বাচ্চার বাবা হোন!!!!!!!আপনার এ ডায়লগতো হিট।
ধুমপায়ীরা বিয়ে করুন ,তাড়াতাড়ি বাচ্চার বাবা হোন!!!!!!লিটন,আপনার এ ডায়লগতো হিট।
ধূমপানের কারণে স্ট্রোক হয়।
মীর,আপনার সঙ্গে সহমত।
অতি উত্তম! ভেরি গুড। ঈশান ইজ এ গুড বয়!!!
ধন্যবাদ রশীদা।
হাসান ভাই যে বিড়ি টানতে গেল, তাইলে সে কি?
ঈশান, সিগারেট নিয়ে আজ কাল আমিও বেশ ভাবনায় আছি। এক সময় সিগারেটের মডেল হয়েছিলাম। একটা লেখা টাইপ করে দেখলাম তোমার এ পোষ্ট! আমারটাও পোষ্ট করে দিলাম। সিগারেট ছাড়তেই হবে!
http://www.amrabondhu.com/udraji/1970
উদরাজী,তোমার ঠোঁটে আর সিগারেট দেখতে চাইনা...।
শুধু টাকার হিসাব করলেই মানুষজনের সিগারেট খাওয়া উচিৎ না। বেনসনের দাম ৬ টাকা...দুইটা বেনসনের দামে বুয়েটে সকালের নাস্তা করা যায়।
আপনার সঙ্গে সহমত।
গুড জব
ধন্যবাদ নুশেরা।
ধুমপায়ীরা বিয়ে করুন ,তাড়াতাড়ি বাচ্চার বাবা হোন!!!!!!!
সিরাজী.....সহমত।
ধুমপায়ীরা বিয়ে করুন ,তাড়াতাড়ি বাচ্চার বাবা হোন!!!!!!!

সহমত আপনার সঙ্গেও...।
আমার বাসায় যিনি আছেন তিনি বাচ্চার বাবা + ধূমপায়ী
বাচ্চার বাবাকে সাইজে আনেন তানবীরা,পরিবারের স্বার্থে....।
ধূমপান ছাড়ার জন্য বিড়ি-সিগারেটের গায়ে কতোই না কথাবার্তা লেখা থাকে। আমি বলি কি, ওসব বাদ দিয়ে 'ধূমপান যৌনশক্তি নষ্ট করে দেয়' - এই একটিমাত্র প্রচারণাই যদি থাকে; তাহলে অন্তত আশি ভাগ মানুষ ধূমপান ছেড়ে দিবে।
বাকি বিশ ভাগ অবশ্য খাবেই। যাদের যৌবনশক্তি অলরেডি শেষ হয়ে গেছে, তাদের ধূমপান ছাড়তে বলি কোন আক্কেলে!
গৌতম,একদম সত্যিকথা বলেছেন,প্রচারণাটা আপনিই শুরু করুননা।
বহুবছর আগে আমরা একটা সংগঠন করেছিলাম। আধুনিক।
ডাক্তার নুরুল ইসলামের সংগঠনের (আমরা ধুমপান নিবারন করি) মতো।
তবে আমাদের ওটার অর্থ ছিল "আমরা ধুমপান নিয়মিত করি"
এখেনা কি ধুমপান নিয়মিত করেন?করলে ছেড়ে দিন ভাই...।
বাহ। দারুণ তো।খুব ভালো লাগলো সিগারেট ছাড়ার আবেগী গল্প।
জয়িতা,আপনার ভাললাগা আমাকে আপ্লুত করল,ধন্যবাদ।
"ধূমপায়ীরা বিয়ে করুন ,তাড়াতাড়ি বাচ্চার বাবা হোন ।"
"বেনসনের দাম ৬ টাকা...দুইটা বেনসনের দামে বুয়েটে সকালের নাস্তা করা যায়।"
"ধূমপান যৌনশক্তি নষ্ট করে দেয় ।"
"তোমার ঠোঁটে আর সিগারেট দেখতে চাইনা । "
---- দারুন সব আইডিয়া ! মূল্যবান ! কিন্তু সব কথার শেষ কথা দু'টো টান না দিলে তো আর চলছে না ।
আপনার মত আমিও কষ্টে আছি। পারছি না। জানি বড় ক্ষতি হচ্ছে, তবু থামতে পারছি না।
চেষ্টা করো বন্ধু,তুমি নিশ্চয়ই পারবা।
আমি কত্তো ভাল সিগারেট খাই না।

মাইনসে কত খারাপ, দ্বিতীয় প্রেমিকা রাখে, পরকীয়া করে।
গুডবয়।
মন্তব্য করুন