ইউজার লগইন

আত্মকথাঃ ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

আমার চাচার অফিসের পাশের বিজ্ঞাপন কাম সাপ্লাই অফিসের বিপ্লবদা এসে আমাকে জানালেন, তাদের একটা কাজ করে দিতে হবে। আমি হাসি মুখে বলি, জীবনে কথা জনের কত কাজ করলাম এ আর কি! বলেন। বিপ্লবদা একগাল হেসে বলেন, আমাদের একটা পোষ্টারে আপনাকে মডেল হিসাবে কাজ করে দিতে হবে। আমি রাজি হয়ে গেলাম। সদ্য বিদেশ ফেরত বেকার হিসাবে কাজের দরকার আছে। বিপ্লবদা আমাকে এলিফ্যান্ট রোডের একটা ফটোস্টুডিও দোকানের ঠিকানা দিয়ে বললেন, আগামী কাল ক্লিনসেভ করে সকাল দশটায় চলে যাবেন।

পরদিন আমি চলে গেলাম। আমাকে মেকাপ করানো হল। ছবি তুলতে গিয়ে আমার হাতে এক প্যাকেট বেন্সন সিগারেট তুলে দেয়া হল। ফটোগ্রাফার একগাল হেসে বলেন, ধরান আর নানা ভঙ্গিতে টানেন! সিগারেট হাতে ছবি! যদিও আমি সিগারেট টানি কিন্তু কিছুটা ভ্যাবাচেক্যা খেয়ে গেলাম। ফটোগ্রাফার নিজেও একটা সিগারেট ধরিয়ে টান দিয়ে আমাকে জানালেন, এটা একটা সিগারেট কোম্পানীর পোষ্টার হবে। ছবি তুলে বঙ্গবন্ধু যমুনা সেতুর কোন এক পিলারের নীচে লাগিয়ে দেয়া হবে। ভাব খানা এমন হবে, যমুনা সেতুর কোন এক ইঞ্জিনিয়ার কাজের ফাঁকে সিগারেট টানছে!

বিবাহের পরবর্তী সাপ্তাহে আমার স্ত্রীকে নিয়ে বেইলী রোডে নাটক দেখে চটপটি খেয়ে হেটে মালিবাগের বাসায় ফিরছি। রাস্তার পাশের দেয়ালে দেয়ালে পোষ্টার নাসির গ্রুপের ফাইভ ষ্টার সিগারেটের। আমার স্ত্রী আমাকে বলেন, দেখতো সিগারেট হাতে পোষ্টারের ছেলেটাকে কেমন যেন তোমার মত মনে হচ্ছে! (পরে হাত ঘড়ি দেখে নিশ্চিত হয়েছিল)

এ ঘটনাটা ও ছবিগুলো ১২ বছর আগের। পোষ্টারটা সংগ্রহ করা হয়নি, ক্যামেরাযুক্ত মোবাইল থাকলে হয়ত কয়েকটা দেয়ালে সাটা পোস্টারের ছবি তুলে রাখা যেত। আগামী মাসের ১০ তারিখে আমাদের বিবাহের ১৩তম বর্ষ শুরু হবে।

টান.।।
model2.jpg
টান.।।
model4.jpg
টান.।।
model5.jpg
টান.।।
model6.jpg
ফাইনাল টান।
model33.jpg
(যতদুর মনে পড়ে, এ ছবিটা পোষ্টারে ব্যবহার করা হয়েছিল)

সংবিধিবদ্ব সতর্কীকরনঃ ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ছবি গুলো দেখে কেহ সিগারেট ধরালে তিনি নিজ দ্বায়িতে ধরাবেন। ব্লগারকে দায়ী করা চলবে না।

পাদটীকাঃ
১। আজকাল মাঝে মাঝে বুকে পিঠে ব্যাথা ও ঝিনঝিন করে। এক একবার মনে হয় এক এক রোগে মারা যাব। গত কয়েক বছর ধরে মনে হচ্ছে, হার্টএটাকে মারা যাব। ময়মনসিংহের বন্ধু ইকবালের সাথে গতকাল দেখা হয়েছিল। তার এক বন্ধুর ফুসফুস ক্যান্সারে মারা যাবার ঘটনা জানালো। ঘটনা ও সিমটম শুনে মনে হয় আমিও ফুসফুস ক্যান্সারে মারা যাব!

২। বিবাহের পুর্বে ভেবেছিলাম, বিবাহ করে সিগারেট ছেড়ে দেব কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন। অসুখে পড়ে সিগারেট ছেড়েছে এমন বহু লোকের দেখা পেয়েছি। বিবাহ করে সিগারেট ছেড়ে দিয়েছেন, এমন লোক পাইনি। তবে সাময়িক সময় ভান করে কাটিয়েছেন এমন বহু দেখেছি!

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

শাপলা's picture


হায় আললাহ এটা কি সিগারেট টানা দিবস নাকি!?? উদরাজী ভাই কি এই ছবি দিয়া ভাশুবীরে কাইত করছিলেন।
শুভ বিয়ে দিবস।

সাহাদাত উদরাজী's picture


এটা কাকতালীয় ভাবে মিলে গেছে। ঈশান ও সিগারেট নিয়ে আজ চিন্তা করল!!!!

রাসেল আশরাফ's picture


কাকারে তো সেই রকম লাগতেছে।পুরা রকস।

বেনসন টাইনা ফাইভ স্টারের বিজ্ঞাপন!!!!!!!!!! Shock Shock Shock

সাহাদাত উদরাজী's picture


কাকা, আসল কথা যোবন কাল!
ঘটনা সত্য! আমারতো মনে হয় সব মডেল মামারা এমনি করে! অমিতাভ কি ২ রুপির ঝাডু বাম ব্যবহার করবে।

মমিনুল ইসলাম লিটন's picture


তোমার জীবনের অনেক ঘটনাই জানি। কিন্তু মডেল হবার ঘটনাটি তো কোনদিন শুনি নাই। দোস্ত, ভাগ্যিস এইলাইনে লাইনে লাইগা থাকো নাই, নোবেল টোবেলরা ভাতে মরতো!!!

তানবীরা's picture


লিটনের মন্তব্যে ঝা ঝা

সাহাদাত উদরাজী's picture


আমার বাসায় যিনি আছেন তিনি বাচ্চার বাবা + ধূমপায়ী!!!

সাহাদাত উদরাজী's picture


লিটু, এ সব ঘটনা আমার বিদেশ থেকে ফেরার পর। নাই কাম তো ধান বান অবস্থা। আমি আরো একটা মোশান বিজ্ঞাপনের কাজ করেছিলাম। ইন্ডিয়ান জুসের। ব্যাটা ইম্পোটার ১ সাপ্তাহ বিটিভি তে বিজ্ঞাপনটা চালিয়ে আর পারে নাই। জুসের কোয়ালিটি ভাল ছিল না। আমি একটু খেয়ে দেখেছিলাম, বমি আসার মত!

বন্ধু, হা হা আরো জানবে! অনেক সত্য এখনো বাকী। বিবাহের কারনে অনেক সত্য বলা যাবে না! তবে আমি বলতে চাই!!!

শওকত মাসুম's picture


সত্য কথা বলেন। বহুদিন আপনার বহুকিছু মিস করতাছি।
আমি যে আপনার ফ্যান ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য সেইটা মনে করাইয়া দিলাম।

১০

ভাঙ্গা পেন্সিল's picture


আমার বাপ ছাড়ছে Big smile বিবাহের অনেক পরে অবশ্য। আমরা কৈশোরেও দেখছি লুকায়া টানতে। এখনো মাঝে মধ্যে পাওয়া যায়...কিন্তু নেশাটা নাই। সিগারেট খাওয়া সমস্যা না, নেশা ধইরা টাকা নষ্ট করাটা বড় সমস্যা

১১

সাহাদাত উদরাজী's picture


ভাঙ্গা পেন্সিল, হা, আপনি সত্য বলেছেন। অনেক টাকা নষ্ট, পাশাপাশি এ মাটির দেহ!

১২

সাহাদাত উদরাজী's picture


"শুধু টাকার হিসাব করলেই মানুষজনের সিগারেট খাওয়া উচিৎ না। বেনসনের দাম ৬ টাকা...দুইটা বেনসনের দামে বুয়েটে সকালের নাস্তা করা যায়" - ভাঙ্গা পেন্সিল।

১৩

জেবীন's picture


খাইছে!!...   এদ্দিন আমরা এবি'র মডেল হিসাবে  কেবল বিমা'রে নিয়া চিল্লাপাল্লা করতাম...  কিন্তু আপ্নে দেখি পুরা যুগ যুগ আগের মডেল!!!...  বিমা'র ফটুক তো ফ্লাইওভারের কাছে টাঙ্গানি হইছে...   আপ্নেরে তো ঝুলাইছিল যমুনা ব্রিজের উপর!!!... ওর মাত্র একটা দিয়া বাজিমাত হইছে কিন্তু আপ্নের পুরা অর্ধডজন!!...     Big smile

ফটুকগুলা  কিন্তু মারাত্তক হইছিলো!!... 

ওহ! যমুনা ব্রিজের কথা শুনে রায়হানভাই/মাসুম্ভা/ মেসবাহভাই দের মগবাজার ব্রিজের কথা না মনে পড়ে যায় আবার...   Laughing out loud

১৪

নুশেরা's picture


জেবীনের মন্তব্যে উত্তম জাঝা!

১৫

মীর's picture


জেবীন আপুকে উত্তম জাঝা।

১৬

সাহাদাত উদরাজী's picture


গুড জব !!

১৭

সাহাদাত উদরাজী's picture


সিষ্টার জেবীন, আপনার মন্তব্য পড়ে গেলাম। কিছু বলার সাহস নাই।

১৮

হাসান রায়হান's picture


বলেন ওস্তাদ। ডরান কারে? আমি আছি আপ্নের পাশে। দেখি কেডা আপনারে কী কয়? Davie

১৯

জেবীন's picture


নাহ, কমেন্ট দিয়া তো আমিই ডরে ছিলাম...  কখন না আবার "মাদার জেবীন" নইলে "মাদার'রের বইন জেবীন" বলে ডাক দেন!!...  :~   :D
ওই ডাক ছাড়া বে-ডরে কথা বলে ফেলেন... 


২০

মীর's picture


সাহাদাত ভাইয়ের এই বিষয়টা আগে টের পাই নাই। মারাত্মক ফটু। ভাল্লাগলো। Smile

ভাই কিরাম আছেন?

২১

সাহাদাত উদরাজী's picture


ব্রাদার মীর, আপনার কমেন্ট পেলে ভয় লাগে। আজ কাল আপনার লেখা গুলো পড়তে পারছি না, সময়ের অভাবে। ক্ষ্মমা করবেন।

আছি ভালো, তবে চাপাচাপিতে!

২২

হাসান রায়হান's picture


কে চাপ দেয়?

২৩

মীর's picture


Rolling On The Floor

২৪

আসিফ's picture


মডেল ভাইজানের চেহারাটা সেরাম ছিলো। না বললে তো চিনতামই না। Cool Cool

আর বিবাহ কইরা যে টেনশনে লুকজন সিগারেট ধরছে, সেইরকম কাহিনী মনে হয় শুনেন নাই।

২৫

সাহাদাত উদরাজী's picture


আসিফ ভায়া, বুঝতে পারছি। বলেন, লজ্জার কি আছে! আমরা বন্ধু সবাই। হা হা হা।।

২৬

আসিফ's picture


যদি আমারে বুঝাইয়া থাকেন তাইলে ভুল বুঝসেন Crazy Crazy

বিয়া করতে পারি নাই এখনো। (দীর্ঘশ্বাসের ইমো)

আমি আমার এক বন্ধুর কথা বলসি। বিয়ার আগে মাঝে মধ্যে খাইতো এখন চেইন স্মোকার।

২৭

সাহাদাত উদরাজী's picture


আসিফ, বিবাহের পর সিগারেট ছেড়েছে, এটা অবাস্তব! বাস্তব হচ্ছে, বিবাহের পর আরো বেশী করে টানা।

২৮

ঈশান মাহমুদ's picture


ব্যাপারটা কাকতালীয়ই বটে।তুমি আমি একই বিষয় নিয়ে একই দিনে....।তবে বন্ধু,তুমি যে সিগারেটের মডেল হইছিলা, এই তথ্যটা অজানা ছিল।যাক্ ধুমপানের কুফল নিয়া লিখছ,এর পর আশা করি তোমার হাতে আর সিগারেট দেখবো না।সব বন্ধুদের জ্ঞাতার্থে এ বিষয়ে আমার লেখাটার লিন্ক'ও এখানে দিয়ে দিলাম।আমার দ্বিতীয় প্রেমিকা | আমরা বন্ধু
http://www.amrabondhu.com/ishan/1969

২৯

সাহাদাত উদরাজী's picture


ঈশান, প্রতিদিনই যে চেষ্টাটা করি, তা হচ্ছে, এ বদ অভ্যাস ত্যাগ করা। কিন্তু পারছি না। আমার শরীরে নানা সমস্যা দেখছি ইতি মধ্যে। মাঝে মাঝে মনে হয়, মেয়ের বাবা হলে মনে হয় পারতাম!

৩০

নাজমুল হুদা's picture


একটাই মাত্র সখের বিষয় ! তাও ছেড়ে দিতে হবে ?

৩১

সাহাদাত উদরাজী's picture


নাজমুল হুদা ভাই, আপনার সাথে পরিচয় নাই। তবে আপনার লেখা গুলো পড়ছি।
হা, একটু বেশীদিন বাচতে চাইলে উপায় নাই, ছেড়ে দিন। আমিও চেষ্টা করছি।

৩২

নাজমুল হুদা's picture


বেশীদিন বেঁচে থাকার চেয়ে সুস্থভাবে বেঁচে থাকাটা জরুরী । বারবার ছেড়ে দেওয়াটা সহজ বলেই বোধহয় ছাড়া যায় না ।

৩৩

সাহাদাত উদরাজী's picture


আপনার সাথে সহমত।

৩৪

নাহীদ Hossain's picture


(হাসতেছি) ... ধুমপান আসলেই ক্ষতিকর ... কোলন পিঃ

৩৫

সাহাদাত উদরাজী's picture


নাহীদ, আসলেই - সিগারেট টানা একটা হাসির বিষয়! বেকুব্দের দেখে কে না হাসবে।

৩৬

বাতিঘর's picture


হ, ধুমপান খুপ খ্রাপ Tongue

৩৭

সাহাদাত উদরাজী's picture


বাতিঘর, ছেড়ে দিন!

৩৮

নীড় সন্ধানী's picture


দেশে ধুমপানে মৃত্যুর চেয়ে বহুগুন বেশী সম্ভাবনাময় মৃত্যুর কারণ রয়ে যাওয়াতে ধুমপানটা ছাড়া হচ্ছে না। Tongue Tongue

৩৯

সাহাদাত উদরাজী's picture


দেশে ধুমপানে মৃত্যুর চেয়ে বহুগুন বেশী সম্ভাবনাময় মৃত্যুর কারণ রয়ে যাওয়াতে ধুমপানটা ছাড়া হচ্ছে না। - কঠিন যুক্তি!

৪০

হাসান রায়হান's picture


কাকা রক্‌স । Cool

৪১

সাহাদাত উদরাজী's picture


Smile Smile

৪২

শওকত মাসুম's picture


ধুমপান করলে যে চুল থাকে না মাথায় সেইটা কইলেন না যে?
মডেল হিসাবে এই ব্লগেই ধূমপানরত চুল কম ‌‌'বিটলা' বা বিটলাহীন পুলাপাইন বহু পাইবেন

৪৩

সাহাদাত উদরাজী's picture


মাসুম ভাই, আপনি ধুম্পান করেন না জেনে খুশী হলাম। ধুম্পান করলে মাথার চুলও যায়, সত্য।

৪৪

অতিথি আহাদ's picture


সবাই ধূমপানের জন্য ফিট নয় ।।।।।। কাজ বা অকাজের পর একটা সিগারেট টেনে যারা খুশী থাকে তাদের
সুখ নষ্ট না করাই ভাল ...

৪৫

মাহবুব সুমন's picture


পকেটের জন্যও ক্ষতিকর

৪৬

সাহাদাত উদরাজী's picture


১০০% সত্য।

৪৭

মাহবুব সুমন's picture


আমি হালকা পাতলা সিগারেট খেতাম, সেটা মনে হয় টানা ১৯ বছর হবে। এ বছরের শুরুর দিকে সেটা ছেড়ে দিয়েছি ( যদিও পুরোটা ছাড়তে পারিনি, মাঝে সাজে ২/১ টা এখনো টানা হয় )। একদিন হিসাব করে দেখলাম ( আনুমানিক ) যতটাকার সিগারেট উড়িয়েছি সে টাকা দিয়ে বিশাল কিছু করা যেতো। বিদেশে আসার পর বছরে যতটাকা সিগারেটর মাধ্যমে বাতাসে উড়িয়েছি সে টাকা দিয়ে দেশে বেড়ানো যায়।
শরীর - সংসার - টাকা,, সন কিছুর কথা ভেবে শেষ মেশ Cool

৪৮

সাহাদাত উদরাজী's picture


মাহবুব সুমন ভাই, আপনার মত করে যদি পারতাম। তবে চেষ্টা চালাবো। আসলে ইচ্ছা শক্তি যার যত শক্ত, তার দ্বারা ততই দ্রুত সম্বব।

৪৯

মুকুল's picture


খাইছে! আপনে তো দেখি প্লেবয় মার্কা চেহারা সুরতের অধিকারী ছিলেন! Wink

সিগারেটরে মাইনাস। Hat

৫০

সাহাদাত উদরাজী's picture


প্লেবয় মার্কা চেহারা সুরত - কি কন? আপনার চোহারা আমার ছেয়ে অনেক সুন্দর। দোয়া করি আপনার জন্য।

৫১

মুকুল's picture


ধুর! চেহারা সুন্দর হইলে এতোদিনেও কিছু পাইলাম না ক্যান!! Broken Heart

৫২

সাহাদাত উদরাজী's picture


মুকুল ভায়া, আপনার জীবনটা যতদুর বুঝতে পারছি, চিলি'র খনিতে আটকা পড়া শ্রমিকদের মত যাচ্ছে। আশা ছাড়বেন না, ওদের মত একদিন উদ্বার হবেনই।

কেহ আবার তাবিজ তুমার করলো না তো! কারো মনে দাগা দেন্নাই তো! মেয়েদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় দ্রুত!

৫৩

জেবীন's picture


:bigsmile:    Smile)   Smile)

কমেন্ট লাইক করার অপশন চালু করার জন্যে মডুর কাছে তীব্রভাবে সবিনয় নিবেদন জানাইলাম...   Laughing out loud

৫৪

সাহাদাত উদরাজী's picture


খালি আফসোস করে আমাগো মুকুল ভাই!!

৫৫

রাসেল আশরাফ's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor কাকার কমেন্টটা সেইরকম হয়ছে।আমার ব্লগ জীবনের পয়লা দিন থেকে দেখতেছি মুকুল ভাইয়ের আফসুস।

আমারো মনে হয় উনারে কেও তাবিজ করছে।

৫৬

সাহাদাত উদরাজী's picture


আমিও দেখতেছি মুকুল ভাইয়ের আফসুস!!!

৫৭

তায়েফ আহমাদ's picture


মডেল তো দেখি পুরাই সেইরকম.......। Wink

৫৮

সাহাদাত উদরাজী's picture


Crazy j)

৫৯

নাজনীন খলিল's picture


মডেলিং ছাড়া ঠিক হয়নি।আমরা এখন ফুটানি করে বলতে পারতাম---আমাদের সহব্লগার একজন মডেল।

৬০

সাহাদাত উদরাজী's picture


নাজনীনপা, বিবাহের পর আবার মডেলিং!! যা বললেন না! মডেলিং চালিয়ে যেতে চাইলে এখন আমাকে কততম বিবাহ করতে হত, আল্লাহ মালুম।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাহাদাত উদরাজী's picture

নিজের সম্পর্কে

নিজের সম্পর্কে নিজে কি লিখব! কি বলবো! গুনধর পত্নীই শুধু বলতে পারে তার স্বামী কি জিনিষ! তবে পত্নীরা যা বলে আমি মনে করি - স্বামীরা তার উল্টাই হয়! কনফিউশান! ----- আমি নিজেই!! ০১৯১১৩৮০৭২৮ udraji@gmail.com

বি দ্রঃ আমি এখন রেসিপি লেখা নিয়েই বেশী ব্যস্ত! হা হা হা। আমার রেসিপি গুলো দেখে যাবার আমন্ত্রন জানিয়ে গেলাম। https://udrajirannaghor.wordpress.com/

******************************************
ব্লগ হিট কাউন্টার


Relaxant pills