আত্মমগ্ন কথামালা (নৈর্ব্যক্তিক সময়ের শব্দ)
কয়েকটা টেলিফোন বেজে উঠেছিল কোথাও
আর, রাতজাগা ঘুমেদের আস্ফালনে চাপা পড়ছিলো
বিবিধ আগুনের তাপ
ত্রিধাবিভক্ত জিহ্বা নিয়ে উল্লসিত সাধুগোত্র
অন্যের রক্তে পানপাত্র ভরে নিচ্ছে অবিরাম
পাথর চোখের কার্নিশে ঘর বাঁধা প্রজাপতি, তোমরা উড়ে চলে যাও
এখানে স্বপ্নের বলি দেয়া হবে কিছুক্ষণ পর
বেজে উঠবে বিকলাঙ্গ নর্তকীর কাঁচের চুড়ি
হাড়ের গভীরে হেঁটে যাওয়া ঘুন পোকা, তুমি কেঁদে উঠোনা
এখনি প্রস্তুত করা হবে রাজকীয় সিংহাসন
অভিষেক হবে ক্লীব জনকের যৌনাচার
কর্মীরা ফিরে চলে গেছে মেঠোপথ অসমাপ্ত রেখে
দায়ভার একা অবিরাম সময়ের ।
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
______________________________________________________________
কবিতায় পাদটিকা দেবার অর্থ কবিতাকে নগ্ন করে ফেলা...
তবে অনেকেরই অভিযোগ আমার কবিতা নাকি দুর্বোধ্য 
যার জন্য বাধ্য হয়ে পাদটিকা দিচ্ছি

এটা একটা রাজনৈতিক/বর্তমান নষ্ট সময়ের নির্দেশক
কবিতা...
কারো কোনো কিছু জানার থাকলে প্রশ্ন হিসেবে রেখেন আমি যথাসাধ্য চেষ্টা করব আমার এই কবিতাটাকে নগ্ন করে দেবার 





অশ্লীলতার দোষে দুষ্ট করা হইলো আপনেরে...
না আ আ আ আ আ আ
নর্তকী কেনো বিকলঙ্গ? জাতির প্রশ্ন।
নষ্ট সময়ে নর্তকীর সুস্থ্য হওয়াটাই অপরাধ...
অশ্লীষ!
আপনার লেখাটা পৈরা মনটা খুবই উদাস হইসে
...প্রশ্ন হৈলো কবি, কবিতাটা কি সাম্প্রতিক কালের লেখা? আমার বোধে আসে, কিছু আগের লেখা এইটা....ধারনা কি ভুল না ঠিক....
সামুতে তোমার কবিতা পৈড়া....
তোমার কবিতায় তোমার সিগনেচারটা প্রবল থাকে....সেইটা বজায় আছে....
অন্যের রক্তে পানপাত্র ভরে নিচ্ছে অবিরাম --------- উপমাটা বড্ড পুরাতন, তাই বৈলা অপ্রাসঙ্গিক না...
কিন্তু আমার সবচেয়ে পছন্দের অংশ হৈলো...
পাথর চোখের কার্নিশে ঘর বাঁধা প্রজাপতি, তোমরা উড়ে চলে যাও
এখানে স্বপ্নের বলি দেয়া হবে কিছুক্ষণ পর
বেজে উঠবে বিকলাঙ্গ নর্তকীর কাঁচের চুড়ি
বিকলাঙ্গ নর্তকীর কাঁচের চুড়ি --------!!!!....উপমা আমার বড় ভালো লাগে...
এটা ১৭ তারিখে লেখা...
এবার কি তোমার বিশ্লেষণে কোনো পরিবর্তন hoibe?
অশ্লীষ!
অশ্লীষ কৈ? সব তো শ্লীষ
কবিতা বুঝিনা।
বোঝেন না মানে? প্রশ্ন করেন, বুঝায়ে ছাড়ব...
কবিতা আমি বুঝি না। তবে পড়তে ভালো লাগলো
এই কবিতা তাকে আমি নগ্ন করবার প্রস্তুতি নিয়ে আছি, প্রশ্ন করেন, আমি অন্তত এই কবিতাটা বুঝিয়ে ছাড়বোই...
পাদটীকা সুন্দর হয়েছে.........
দেয়ালে মাথা ঠুকবার ইমটার কোড জানিনা...
টেলিফোন বাজাটা খালি কমন পড়ছে।
শুধু ওই টুকুই???
অশ্লীষ!!
হই পোলাপান কেমনে বুজলো এইডা অশ্লীষ???
কবিতার পাদটিকা ভালো লাগলোনা; কবিতা তো অনুভবের পাঠক যেমনে নেয়;কবিরযদি সব ভাইঙ্গা বইলা দেয়া লাগে তাহলে প্রবন্ধ লেখলেই হয় কবিতা লিখার কি দরকার
এক্কেবারে সঠিক কৈছ...
সিপারা পড়ার মতো পড়েছি ধরে ধরে এবং যথারীতি বুঝি নাই কিছু।
অন্যেরা যখন বলছে অশ্লীষ তাহলে হবে হয়তো ঃ)
হায়
রিফুট বাটন টিপ্তাম্চাই
টেপেন দেরী করতেছেন কেন
লুকজন নগ্ন কবিতা দেইখা কানে আঙুল দ্যায় ক্যান্? বুঝতাম ফারিনা..
আরেঃ? নগ্ন কবিতা কৈ? শুধু কইছি নগ্ন ও করতে রাজি আছি তাতেই কানে আঙ্গুল দেয়...
মন্তব্য করুন