ইউজার লগইন

দূরের মানুষ - কাছের মানুষ [গল্প - ১ম পর্ব]

বাড়ীগুলোর সামনে দিয়ে টানা বিদ্যূতের তারে আপন মনে বসে থাকা কতগুলো কাক , তাদের মধ্যে একটা কা কা করে ডেকে যাচ্ছে তারস্বরে। কিছু বলতে চাইছে হয়তো , হয়তো কিছু বুঝাতে চাইছে সে। আর সকালের আড়মোড়া ভাঙ্গা সূর্য টা এরই মধ্যে তাপ বিলাতে শুরু করেছে চারপাশে। তার আলো ঢাকা শহরের উচু উচু দালান ভেদ করে ভূমিতে স্পর্শ করুক বা না করুক, তাপ পৌছে যাচ্ছে সেই ভূমিতে , পিচ ঢালা রাস্তায় , ডোবা - নালায় এমনকি পরিপাটি করে সাজানো বেড রুমে - সবখানে।

এক হাতে চা এর কাপ আরেক হাতে মোবাইলটা নিয়ে সে সময় বেডরুমের সাথে লাগোয়া বারান্দায় বসে শাহানা। বারান্দা বলতে আসলে বেডরুমের সাথে লাগানো এই জীবনের মতই এক চিলতে জায়গা, উপর থেকে নিচ পর্যন্ত গ্রীল দিয়ে ঘেরা - মানুষের বানানো নিয়ম কানুনের কাছে মানুষের বন্দী জীবনের মতই আর জীবনের চাওয়া-পাওয়ার হিসাবের মতই চেয়ারের চারটা পায়াও ঠিক মতো বসে না সেখানে। আর বারান্দার ঠিক ওপাশেই আরেক বাসার বারান্দা নিঃশ্বাস ফেলে । মাঝ খানে হাত দুয়েক জায়গার দুরত্ব।

তবুও এই বারান্দা নামক এই জায়গার মাঝেই এক অন্যরকম স্বস্তি খুঁজে পায় শাহানা। সকালের কাজগুলো শেষ হয়ে গেলে চায়ের কাপটা নিয়ে বসা এখন যেন একটা অভ্যাস হয়ে গেছে তার। এখান থেকে এক চিলতে আকাশ দেখা যায় , সেখানে শাহানার ভাবনার মতই সফেদ কিংবা কালো মেঘেদের উদ্দেশ্যবিহীন ভেসে বেড়ানো দেখা যায় - সুখের পরশের মতই হঠাৎ করেই কোথা থেকে এক পশলা দমকা হাওয়ার ঝাপটা লাগে বারান্দায় এলে।

- আজকে ২৫ তারিখ মা ।

ওপাশের বাসার ভিতর থেকে কেউ চিৎকার করে তার মাকে তারিখ টা জানিয়ে দেয়, তারই কিছু ভেসে আছে শাহানার কানে । মোবাইল সেটটার দিকে হাত বাড়াতে গিয়েও সরিয়ে নেয় সে। ভুলেই গেছিল যে আজ ২৫ তারিখ, তাদের ম্যারেজ ডে, কি আশ্চর্য !!! অথচ বিয়ের পর পর ম্যারেজ ডের কথা তার সাহেবের, মানে , সামিরের মনে না থাকলে কত অভিমান জমতো তার বুকে । বুক ফেটে কান্না আসতো সেদিন। অথচ সময়ের সাথে সাথে আজ সে নিজেই ভুলে বসে আছে।

সময় মানুষকে কত পালটে ফেলে !!! শাহানা নিজেই অবাক হয় ।

বিয়ে হয়েছে আজ ১৫ বছর হলো। ভালোবাসার হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল শাহানা আর সামির। সেই ভরা যৌবনে , সব কিছু তুচ্ছ করে সেদিন শুধু ভালোবাসা সম্বল করেই এক কাপড়ে বের হয়ে গিয়েছিল তারা। ভরসার জায়গা টা কত বিশাল ছিল , আস্থার গভীরতা কত গভীর ছিল সেদিন!!! কত আপন ছিল দু'জনের আবেদন , আবেগ আর দু'জনের শরীর সেদিন।

[ চলবে......]

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

শাতিল's picture


ভালো সিরিজ হইতেছে Innocent
চলুক

সাঈদ's picture


ধন্যবাদ ভাই।

নুশেরা's picture


শাহানার মতোই চায়ের কাপ নিয়া বসলাম...
চলুক

সাঈদ's picture


আচ্ছা বসুন। চা এর সাথে আর কিছু দিব ?

কাঁকন's picture


পর্বগুলো আরেকটু বড় কইরেন; কেমন শুরু করার আগেই শেষ হয়ে গেল

 

সাঈদ's picture


মনে থাকবে। আমি আরও ডরে বড় করিনা যে বড় পোষ্ট পড়তে গেলে যদি ক্লান্তি আসে।

নড়বড়ে's picture


পড়ছি, পরের পর্বের অপেক্ষায় থাকলাম...

সাঈদ's picture


ওকে, খুব শীঘ্রই দিব।

মামুন ম. আজিজ's picture


জীবন একমাত্র একটা জিনিসকেই কনটিনিউআসলি একসেপট করে ---তা হলো পরিবতন

১০

সাঈদ's picture


একমত ।

১১

টুটুল's picture


চলুক....
গ্যালারীতে বসলাম

১২

সাঈদ's picture


বসেন বসেন। চা দিব ?

১৩

তানবীরা's picture


এতো ছোট পর্ব কেনো? বাড়ান প্লিইইইইইজ

১৪

সাঈদ's picture


এর পর থেকে বাড়াবো ইনশাল্লাহ।

১৫

নীড় সন্ধানী's picture


সময় মানুষকে বদলানোর সবচে বড় কারিগর। পর্ব আরেকটু বড় করা যায়? আমি অবশ্য অধৈর্য পাঠক। সিরিজ শেষ হবার পর একসাথে গিলি Smile

১৬

সাঈদ's picture


আগামী পর্ব থেকে বড় করেই দিব দাদা। জানি আপনি একবারেই সব পড়েন। Smile

১৭

জ্যোতি's picture


পরব বড় করেন। পড়তে শুরু করতেই শেষ হয়ে গেলো।

১৮

সাঈদ's picture


এরপর থেকে পর্ব গুলো বড়ই হবে। তখন আবার ছোট করতে বইলেন না।

১৯

সোহেল কাজী's picture


সেদিনই পড়ছিলাম।
পরের পর্ব কৈ?
জলদি ছাড়েন, আর পর্ব আরেকটু বড় করনের দাবী জানাইলাম Smile

২০

সাঈদ's picture


একটু ব্যস্ত আছিলাম ভ্রাতঃ তাই পরের পর্ব দিতে পারিনি, কাল/পরশু দিয়ে দিব আর বড় বড় করেই পর্বগুলো দিব।

২১

হাসান রায়হান's picture


পড়তাছি।

২২

সাঈদ's picture


ধন্যবাদ ভাই।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাঈদ's picture

নিজের সম্পর্কে

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।