দি মোটরসাইকেল ডায়েরিজ
যানবাহনের নাম্বার প্লেটের ক্ষেত্রে নিয়ম হলো ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ির নাম্বারপ্লেট হবে কালো। কালোর পটভূমিকায় সাদা অক্ষরে নাম্বার। আর ভাড়ার গাড়ির ক্ষেত্রে সাদা ব্যাকগ্রাউন্ডে কালো অক্ষর দিয়ে নাম্বার। আমার আগের যে বাইকটা ছিলো সেটাতে এসব নিয়ম যথাযথই মানা হয়েছে। কিন্তু অফিস থেকে যে বাইকটা পেলাম সেটার নাম্বার লাগাতে গিয়ে দেখি আমার এবারের ভাগ্যে পড়েছে সাদা ব্যাকগ্রাউন্ড। চাইলেই চেঞ্জ করা যায়। কিন্তু আমি বুঝলাম এ আসলে ঈশ্বরের খেলা। আমার মতো সাদা মনের মানুষের জন্য তিনি সাদার ব্যবস্থা করেছেন। নাকি তিনি অন্য কোন ইংগিত দিলেন? হে বৎস, অফিস তোমাকে যে বেতন দিবে সেই বেতনে তোমার না কুলালে এই বাইকের কথা মাথায় রাখিও। প্রয়োজন পড়িলেই তুমি এই বাইককে ভাড়াই খাটাইয়ো, তবুও হালাল উপার্জন করিও।
আমি বাইক ভাড়ায় দিয়ে হালাল উপায়ে কোটি কোটি টাকা কামানোর স্বপ্নে বিভোর হয়ে সাদার উপর কালো ঢাকা মেট্রো হ-১৯-...লেখাইয়া বাসায় ফিরিলাম।
বাইক নিয়ে রাস্তায় বের হলোম। তারপর থেকেই রাস্তায়, দুঃস্বপ্নে সকল জায়গায় হানা দিতে থাকল কমল (ছদ্মনাম) নামের এক সার্জেন্ট। আমার চলাচলের এলাকা ভিআইপ রোডেই তার ডিউটি পড়ে বেশি। আমার জীবনে শুরু হলো কমল অধ্যায়। সে অধ্যায়ে রয়েছে আট দশটা ঐতিহাসিক গল্প যেসব গল্প পরে বলার ইচ্ছা পোষন করি (অবশ্য একটাও সাদা নাম্বার প্লেটকে ঘিরে নয়)। প্রায়ই রাস্তায় দেখি কমলকে ঘিরে আট-দশজন মানুষের জটলা। সেসব চালকেদেরও ঐতিহাসিক কোন কাহিনী হচ্ছে নিশ্চয়ই। সে রীতিমত পাগল এক সার্জেন্ট। অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে দেখি আমাদের অফিসেরই আট-দশজনেরও অন্তত তিনটা করে ঐতিহাসিক কাহিনী আছে কমলকে ঘিরে। তো সর্বশেষ কাহিনীটি বলার জন্যই এই ভূমিকা।
আমাদের খেলাধুলা বিভাগে কাজ করে মিলন। তাকে সার্ক ফোয়ারার কাছে আটকাল কমল। তাদের কথোপকথন-
কমল: কাগজপত্র, ডিএল দেখান।
মিলন সব বের করে দিল। সেসব দেখে...
কমল: কোথায় কাজ করেন।
মিলন: একটা পত্রিকা অফিসে।
কমল: কোন পত্রিকা?
মিলন: (পত্রিকার নাম বলল)
কমল: এ পত্রিকায় যে আপনি কাজ করেন, দুই একজনের নাম বলেন শুনি।
মিলন: পত্রিকায় তো অনেকেই কাজ করেন। কার নাম জানতে চান?
কমল: বলেন, যার নাম ইচ্ছা বলেন।
মিলন: আপনি তো চিনবেন না।
কমল: নাম বলেন। চিনবো...
মিলন: উমমমমম...
কমল: উ উ করতেছেন কেন? বলেন। শ্যামল'দার নাম বলেন। শ্যামলদারে আমি চিনি।
মিলন: আচ্ছা, বললাম শ্যামলদা।
কমল: আচ্ছা, আপনে যান।





.
... লিখতে থাকেন.. আমরা পড়তে থাকি
আমারো একটা বাইক আছে... ভাবতাছি আপনার তরিকায় নাইমা যামু নাকি..
.
জট্টিল লাগলো
.
স্বাগতম এবিতে
এ বি তে স্বাগতম। লেখা পড়ে খুব ভালো লাগলো।
এ বি তে স্বাগতম । আপনি তাইলে মাসুম ভাইয়ের কলিগ !!!
তাইলে দুইটা নাম মুখস্ত করলাম-শ্যামলদা, মাসুম ভাই। অস্তিত্বের সংকটে পড়লে বলতে যাতে মনে আসে। হে খোদা, বিপদের সময় এই দুটি নাম বলার তৌফিক দান করুন।
এই অফিসের আর্ও কার্ও নাম জানা থাকলে আওয়াজ দিয়েন সবাই। মুখস্ত করে রাখব নে।
এনিওয়ে আপনার 'স্বাগতম' যথাযোগ্য মর্যাদার সহিত গৃহীত হইল। বাকিদেরটাও।
আরেকটা বইলেন।সেটা হচ্ছে সিমু নাসের।

আমরা তাইলে তিনটা নাম মুখস্ত করি

১. মাসুম ভাই
২. সিমু নাসের
৩. শ্যামলদা
বুঝছি.।
১। আপনে এবিতে নতুন আসছেন
২।আপনি মাসুম ভাইয়ের কলিগ
৩।আগে আলপিন দিয়া খুচাখুচি করতেন
৪। এখন রসের হাড়ি নিয়া আছেন
এ বি তে স্বাগতম। লেখা পড়ে খুব ভালো লাগলো (যদিও এটা নতুন না)
আরে সিমু মানে মুসা মানে এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমের বন্ধু নাকি ?
কিরাম আছো ছোডভাই ?
এবিতে ওয়েলকাম।
আর যাই কর, বিপদে পড়লে অন্তত তোমগো অফিসের মাসুম নাকি একজন আছেনা, হের নামটা কৈওনা। তাইলে কৈলাম বিপদ বাড়বো। মাসুম জাতীয় পদার্থ থেইকা দুরে থাইকো।
বেশি বেশি লেইখো...
মেসবাহ ভাই দেখি দারুন এক্টা কমেন্ট দিলো!মেসবাহ ভাইরে ধইন্যা।
মেসবাহ্ বাহ্ ইয়াজাদ ভাই, সবাইকে ছোডভাই বলার যে জন্মগত অভ্যাস জিনগত ভাবে আপনি ধারণ করছেন সেটা আপনার এখনো গেল না দেখছি। খুব ঝানতে ইচ্ছা করে আপনি বাসার সবাইকে (মামা, চাচা, ফুফু, খালা, খালু, শশুর, স্ত্রী নিজের ছেলে) কি এখনো আগের মতই ছোটভাই সম্বোধন করেন? মনে আছে একবার কারওয়ানবাজারের মসজিদের পাশে এক চাচা ধরনের ভ্যানওয়ালারে ছোটভাই ডাইকা কি বিপদে পড়ছিলেন? আহা, সেদিন আমাদের সিকিউরিটি গার্ডরা না থাকলে...(দেখেন দেখেন তাকায়া দেখেন ভয়ে আমার [রোম] দাড়ায়া গেছে)
তোমার প্রোফাইলের ছবি (মাশাল্লাহ )দেখেতো মনে হয়, তুমি আর্জেন্টিনার সাপোর্টার। কিন্তু মিলাইতে পারতেছিনা। আর্জেন্টিনার সাপোর্টাররাতো মিথ্যুক হয়না... অবশ্য কলিকাল বলে কথা...
কীভাবে মিলাবেন মেসবাহ ভাই। আমাদের জীবনের সকল হিসাব কি মেলে। আর হিসাব মেলানো কি খুব জরুরি কিছু। কিছু কিছু হিসাব নাই বা মিলালেন, তাতে কী-ই বা আসে যায়!
আর আমি শুধু আর্জেন্টিনার সাপোর্টার নই, আমার তার থেকে বড় পরিচয় আমি গ্যালারির সাপোর্টার, আমি ব্রাজিলের পামেলা বাট, আন্দ্রিয়া কেলি, ভিভিয়ান ব্রুনেইরির সাপোর্টার (বিস্তারিত জানতে
তবে ঠান্ডা কালে এই খেলার আয়োজন করায় আমি ফিফার উপর মহা বিরক্ত।
সিমু নিয়মিত লেখো, বেশি বেশি লেখো, এবিতে স্বাগতম।
লীনা আপা, নিয়মিত আর বেশি বেশি লেখার ক্ষমতা থাকলে তো এতদিনে বাঙলা সাহিত্যে হুলস্থুল পড়ে যেত আর রবীন্দ্র পরবর্তী যুগের সাহিত্যে আমার নাম স্বণাক্ষরে...যাই হোক, বেশ বড়সড় একটা ক্ষেপের কাজ হাতে নিছি। বাঙলা টাইপ মনে আছে কিনা টেস্ট করার জন্যই...। দোয়া রাখবেন আর বাসার সবাইকে সুবিধামতো স্নেহ, সালাম আর ভালোবাসা পৌঁছে দিবেন।
আর আপনার মেইল কিন্তু আমি পাই নাই। প্যারডি পাঠানোর কথা ছিল। এই ভুলে যাওয়ার প্রবণতাই বাঙালি জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।
আরে আমার কোন দোষ নাই তোমার ফোন নাম্বার হারায় ফেলছিলাম, সৌরভকে ফোন দিলাম সে কয় 'লীনা আপা একটু পরেই কল ব্যাক করছি' সেই যে ফোন রাখলো এখনো কল করলোনা' বিয়ে করার পর থেকে সৌরভ এই কান্ড করতেছে (রাগে গড়গড় করার ইমো হবে)।
আপনিও না কেমন জানি। রাতের বেলা সৌরভকে ফোন দিতে গেছেন কেন?
Bhaijan, shujog paiya ekta oprashongik kotha koitechhi...ROSH CHITHI-1 bijoyee holam shei kobe(fol bishoyok), 300tk pailamna, koyekmash por ph korlam office'a, apni address leikkha nilen, aaz-o kono khabor nai, bepar-ta apnar jonne ottadhik sharmer boila mone hoitachhe to! Vaijan, apnar ai lekha-ta amar facebook bondhu-der shathe share korlam(one kind of ghush! Ha, ha,ha...!!!!!!!!!!!
রসচিঠি ১? সে তো আমার ছোট বেলার কথা, কি সব দিন পার করে এসেছি। আহা! যাই হোক অত্যন্ত দুঃখিত। আপনি কি আমাকে আপনার ঠিকানাটা মেইল করবেন আবার? প্রাইজবন্ড দেয়ার বিষয়টা অন্য একটা ডিপার্টমেন্ট দেখে। তাদের আপনার নাম বলে পায়ে ধরে একটু কান্নাকাটি করে আসবোনে। কত বড় সাহস! এখনো প্রাইজবন্ড দেয় নাই।
বিকল্প ব্যবস্থা: মাসুম ভাই অর্থ বাণিজ্যের লোক। টাকা পয়সার ঝামেলা উনি এই অফিসে সবচেয়ে বেশি সামলাইতে পারেন। উনাকে বললে নিজ পকেট থেকেই এই টাকা দিয়ে দেবেন আপনাকে।
এই মন্তব্যটাতে আপত্তি জানাচ্ছি।
দেখা যাচ্ছে অতিথি মন্তব্য, তার মানে মডারেশন পার হয়ে এসেছে!
এ্যই তুই এখনো অতিথি ক্যান!!!!! তোরে না মডুর ফোন নাম্বার দিলাম?
মন্তব্যে আপত্তি।
সিমু, নতুন লেখা দেয়ার আগে পুরানোদের দুই একটা পইড়া আসতে হয়। কারণ এই গল্পটা অলরেডি আমি দিয়ার দিছি।
শাস্তি হইলো দ্রুত আরেকটা পোস্ট দাও। জলদি।
খ্যাক খ্যাক খ্যাক।
আমি আগেই কইতে চাইছিলাম যে মাসুম ভাই এটা নিয়ে অলরেডি পেচ্ছাপেছি করছে।কিন্তু এই লেখাটাও দারুণ লাগছে।
আপনি লোক খারাপ বোঝা যাচ্ছে।
আমিতো আগেই কৈছিলাম। মাসুম হৈলো ঝামেলার অন্য নাম। কাঙ্গালের কথা বাসি.........
বাসি হওয়ার চান্স পাইল কই। ফ্রেশ থাকতে থাকতেই তো...।
মাসুম ভাই, আর পুরোনোদের ক্ষেত্রে নিয়ম হলো, কোন একটা ঘটনা ঘটার পরে অপেক্ষা করতে হয়। নতুনরা এটা নিয়ে পোস্ট দেবে কিনা আলোচনা করতে হয়। কোন একটা ঘটনা ঘটলো আর সঙ্গে সঙ্গে পোস্ট দিয়ে দিলাম, এটা কোন কাজের কথা না। আরেকটু হলেই তো মানসম্মান নিয়ে টানাটানি পড়ে যাচ্ছিল (আমি আরও এই গল্পে রংচং লাগাইতে চাইছিলাম, ভাগ্যিস। খালি আপনার ফার্মগেট আমার কাছে এসে সার্ক ফোয়ারা হয়ে গেছে।) আমি খেয়াল করে দেখেছি মাসুম ভাই, মানির মান সবসময় আল্লাহ রাখে।
যাই হোক, আপনার শাস্তি হইল, আমি নেক্সট পোস্ট দেওয়ার আগে আপনি আর কোন পোস্ট দিতে পারবেন না।
যাক, এতোদিনে এবির শূন্য ভাড়ার পূর্ন হোল
স্বাগতম
আমি হাজির। গলায় ফুলের মালা দেন।
উপরের ছবির ভাইজান বিবাহিত নাকি অবিবাহিত!
ছবি দেখেও বুঝলেন না বিবাহিত নাকি অবিবাহিত?
ছবি দেখে বুঝি কেমনে! ছবি দেখে বুঝলে তো দোকান খুলে বসতাম।
আপনার এখনো শৈশব-কৈশোর কাটে নাই বোঝা যাচ্ছে।
ছবি দেখে বুঝবেন এই কারণে যে, উহা একটি গাধার ছবি। আর গাধারাই কেবল বিবাহ করিয়া থাকে।
তুমি, রায়হান ভাই, মাসুম ভাই বা উদরাজীই পৃথিবীর সকল বিবাহিত পুরুষের উদাহরণ নয়। নিজের অভিজ্ঞতা দিয়ে সবাইরে বিচার কৈরো না সিমু...
য়াযাদ ভাই, ভাবী কি পাশে বসে আছে?
নজু ভাই, দেখুন দেখি! বালকটা কি বলে!
রায়হান ভাই, উদরাজী ভাই উনাদের আমি চিনি না। তবে উনাদের এই সম্মানে সম্মানিত করায় উনারা আপত্তি করবেন বলে মনে হচ্ছে না। আমরা সবাই গাধা...আমাদের এই গাধার রাজত্বে। আপনি ছাড়া এই বিশেষণে কেউ কোন দিন আপত্তি করেছে বলে মনে হয় না।

আপনি ব্রাজিলের সাপোর্টার হইলে বলতে পারতাম আপনে বিয়ে করে গাধা হন নাই হইছেন গাধার কাকা
যেহেতু আপনি ব্রাজিলের সাপোর্টার নন তাই আপনি হলেন এর দাদা
ওরে আমার হযরত!
আমি জনাব মেজবাহ সাহেবের কথার তীব্র নিন্দা জানাই! ভান করবেন না জনাব! সত্য কথা বলুন। আমরা (আমার দুই গুরু রায়হান ভাই, মাসুম ভাই) সত্য বলি দেখে আপনার লাগে!! জনাব আর কত দিন মিথ্যা কোলে নিয়া ঘুমাবেন। জনাব মাইর আর কতদিন হজম করবেন! আপনি আর ২২এল ভাই আর কতদিন লুকিয়ে থাকবেন! আমরা একদিন আপনাদের পাবো নিশ্চয় ই!
(গুরুদেবগন, বলুন কিছু!)
ফালতু একটা জোক মনে পড়ল।
: কুকুর বিয়ে করে না কেন?
: অলরেডি তারা একটা কুকুরের লাইফ লিড করছে।
জনাব সিমু ভাই, বিবাহ করেও যারা কুকুরের লাইফ লিড করে!!!!
মাফ চাই। আপনার গুরু খালি রায়হান ভাই। আমি পদত্যাগ করলাম।
ওকে যান! আমরা 'গুরু সারগেদ' ই সামলাবো! আচলের নিছে পালান! আমরা প্রয়োজনে শহীদ হবো কিন্তু দেখে ছাড়বো!! আমরা ভেবেছিলাম, আমাদের মাসুম ভাই একজন সত্য সাধক, একজন সাহসী সংগ্রামী স্বামী, একজন নিরভিক জনদরদী। (না, সব ই মিছে!!)
বাঁচলাম।
তা রায়হান ভাইরে নিয়া মগবাজার কবে যাবেন?
মাসুম ভাই@ঐ দিন প্রথম আলো থেকে কে যাবে নিউজটা কাভার করার জন্য?????????
নতুন আসলে পার্টি দিতে হয়, আপনে কবে ডেট ঠিক করছেন, ২৪শে জুলাই দিনটা ভালো
ম্যালা দিন আগে কাইজার চৌধুরীর একটা গল্প পড়ছিলাম। এই সর্জেন্ট সেই গল্পের একটা চরিত্রের মতে।
গল্পটা পড়ি নাই। তবে কিশোরপত্রিকায় উনার কিছু গল্প (উপন্যাস বলে ছাপা হইত) পড়ে মুগ্ধ হইছিলাম।
তবে এই সার্জেন্টের চরিত্রের কুল কিনারা করা মনুষ্য কর্ম নহে। একটা উদাহরণ:
ফার্মগেটে পুলিশ বক্সের সামনে আমার সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে যথাযথ এক কারণে আমি উনাকে বলেছিলাম, আপনি একটা পাগল। আপনি যেরকম আচরন করছেন তা কোন সুস্থ মানুষ দূরের কথা কোন পুলিশ সার্জেন্টও করেন না।
এই কথা শুনে উনি আশে পাশের ৫/৬ জন হাবিলদারকে জনে জনে জিজ্ঞেস করেছিলেন, আমার কথা সত্যি কিনা বা সত্যি হলেও কতটা সত্যি। বিলিভ ইট অর নট।
কিমি* ছিল আমার সঙ্গে। সে এই কান্ড দেখে হাসি আটকায়া রাখতে পারে নাই। আমিও তার দেখাদেখি হাসছিলাম। সেইটা দেখে উনি আরও রাইগা গেছিলেন। এক পর্যায়ে এক হাবিলদার আমার পাশে আইসা বলল, ভাই বেশি ভেজাল কইরেন না, উনার মাথা আসলেই ঢিলা আছে।
মন্তব্যে না দিয়া কমলকাহিনী সিরিজ বানাইয়া ফেলো।
চলুক না!
আরে, ক্যাঠা এইটা? সিমু নাকি?
স্বাগতম স্বাগতম
কমল্কাহিনী চলতে থাকুক
বাহ্ দারুণ রসিক লেখক পেলাম একজন মনে হচ্ছে
প্রত্যাশার চাপ অনুভব করছি।
(
সিমু ভাইকে স্বাগতম
খালি মুখে জানালে হবে? কোন আয়েজন তো দেখতে পাচ্ছি না। লাল গালিচা লাগবে। এই রকম-

আইচ্ছা লাল গালিচার সামনে ওই লাঠি বাদ দিয়া বাশ রাখলে কেমন হয়??????????
ওটা আপনাকেই গ্রহণ করতে হবে। কাজে কাজেই লাঠির বদলে বাঁশ রাখবেন, বাঁশ রাখলেও সেটা মোটা না চিকন, আঁইক্কাওয়ালা না ছাড়া এসব গুরুতর সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনার বাঁশগ্রহণ শুভ হোক।
(
পার্টি দেন। লাল গালিচা বিছানোর ব্যবস্থা করা হবে।
আপনার কোনো লেখা পড়ে সরাসরি মন্তব্য করার সৌভাগ্য হল আজ!
শুভেচ্ছা।
আপনার কোন মন্তব্য সরাসরি পড়ার সৌভাগ্য হলো আজ।
আপনাকেও শুভেচ্ছা।
বেশ ভালই তো। প্রশ্ন আর উত্তর দুটোই নিজের। শুধু মাঝে থেকে আরেক জনের মুখে থেকে শুনতে চাওয়া। পরীক্ষার হলেও যদি স্যার 'রা পরীক্ষার সময় এমন করে উত্তর গুলো বলে দিতেন প্রশ্ন করার পর। নির্ঘাত টেনেটুনে পাস করতে হতো না।
@তানবীরা দি ২৪ শে জুলাই কেন দিতে হবে পার্টি। আরো পরে হলে সমস্যা কি? বা আগেই হলে বা সমস্যা কি? অনেক দিন দাওয়াত খাই না। পার্টি দেন খালি মুখে কি আর স্বাগতম ভাল দেখায়।
@ উদরাজী ভাই --- ভুল সবি ভুল--- মাসুম ভাই রে কি মনে করলেন আর কি হলো---?
আমরা ভেবেছিলাম, আমাদের মাসুম ভাই একজন সত্য সাধক, একজন সাহসী সংগ্রামী স্বামী, একজন নিরভিক জনদরদী। (না, সব ই মিছে!!).। কিন্তু সবই ভুল।
লেখা ভাল লাগল। স্বাগতম জানাই গেলাম। তবে নতুন লেখা পাবার আশা রেখে গেলাম। ভাল থাকুন।
এটা তবে মাসুম্ভাইয়ের "পেচ্ছাপেছি ১" এর ৩নং অংশের ভাবসম্প্রসারন!! ...
আর এই লেখাটার সারাংশ পাওয়া যাবে মাসুম্ভাইয়ের "পেচ্ছাপেছি ১" এর ৩নং অংশে।
ভাল্লাগসে।বুঝসি, এই ব্লগে ঘনঘন আসতে হবে।

আমারে একবার এক সার্জেন্ট পাইছিল সংসদ ভবনের সামনে। বৃহস্পতিবার সন্ধ্যা। পুলাপান মোহাম্মদপুরে আড্ডা মারার জন্য ওয়েট করছে, সার্জেন্ট দিল আটকাইয়া। পত্রিকায় চাকুরি করি শুনে আরো পেজগি করল।
পুলিশের যে কতো দুঃখ, সেই দুঃখ নিয়া আমাদের সাংবাদিকদের যে লেখা উচিত, সেটা নিয়ে বিরাট কিসসা।
কাহিনীর শেষ নেই, এই রেশন তো ঐ ভিআইপি ডিউটি।
আমি বললাম, ভাই আমি যাই, আমার তাড়া আছে।
তখন বলে, আরে এখনও তো ঘটনা বলাই হলো না, আসেন ভাই, চা খাই।
আপনে আর্জেন্টাইন সাপোর্টার নাকি? বিশ্বকাপের সময় আর্জেন্টাইন মুভির নামে শিরোনাম দেন?
আমরা বন্ধুতে স্বাগতম।
এতদিন পত্রিকায় পড়ছি, এখন থেকে ভার্চুয়ালি পড়ব!!!
এবিতে স্বাগতম । আপ্নে মাসুম ভাই এর কলিগ! আপ্নের পোস্ট গুলাও কি খালি বড়দের জন্য হবে নাকি?!!! পুলাপান দূরে রাখন লাগব!!!
ভালো লেগে গেলো যে..

কমল থেকে দুরে থাকার সতর্কবার্তার জইন্য ধইন্যবাদ
মন্তব্য করুন