“আমরা বন্ধু” বইমেলা আয়োজন ২০১২
প্রিয় বন্ধুরা ২০১২ সালের একুশের বইমেলায় “আমরা বন্ধু”র বন্ধুদের লেখা গল্প নিয়ে একটি “গল্প সংকলন” প্রকাশ করা হবে। প্রত্যেক বন্ধুর কাছ থেকে তার এ যাবৎ লেখা সর্বশ্রেষ্ঠ গল্পটি’র আহবান নিয়ে এসেছি। লিখিলিখি করে লেখা হয়ে ওঠেনি এমন অনেক গল্পই মনকে তাড়িয়ে বেড়ায়। আশপাশের দেখা অনেক গল্পই লিখতে ফেলতে ইচ্ছে করে। সারাক্ষণ মনে বেজে বেড়ায়, শ্রেষ্ঠ গল্পটি আজো লিখে ওঠতে পারিনি। তাই চলুন বসি আজ লেখার খাতাটি টেনে, কলম খানি হাতে নিয়ে। অন্তত চেষ্টা করি যে কথাগুলো লিখতে চাই সেগুলো লিখে ফেলার।
ক) গল্পটি পাঁচশত থেকে এক হাজার শব্দের মধ্যে হতে হবে।
খ) যাদের কমপক্ষে তিনটি লেখা আমরা বন্ধুতে প্রকাশিত হয়েছে, শুধুমাত্র তারাই গল্প পাঠাতে পারবেন। (কেউ যদি এরমধ্যে রেজিস্ট্রেশন নিয়ে তিনটি লেখা প্রকাশ করেন, তিনিও বই এর জন্যে গল্প পাঠাতে পারেন)
গ) গল্প পাঠানোর সর্বশেষ তারিখ হচ্ছে ৩১শে ডিসেম্বর। একের অধিক গল্পও পাঠাতে পারেন তবে একজন বন্ধুর একটি গল্পকেই নির্বাচন করা হবে।
ঘ) গল্প মনোয়ননের ব্যাপারে সম্পাদকমন্ডলীর সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে।
ঙ) গল্প মনোনীত হলে ই-বার্তা যোগে লেখককে জানিয়ে দেয়া হবে তার কোন গল্পটি কিংবা গল্পটি মনোনীত হয়েছে কি না।
চ) কোথাও কখনো প্রকাশ হয়নি এমন লেখাই মনোনীত হবে। নইলে যারা পয়সা দিয়ে বই কিনবেন তাদের জন্যে ব্যাপারটা ন্যায় হবে না।
সর্বোপরি সবাই একটি “মনকাড়া” নাম পাঠানোর চেষ্টা করবেন "আমরা বন্ধুর" প্রথম গল্প সংকলনটির জন্যে। লেখা পাঠানোর ঠিকানা amrabondhublog@gmail.com।
এই লেখাটিকে প্রত্যেকের ফেসবুকে শেয়ার করার অনুরোধ জানালাম।
সবার জন্যে অনেক অনেক শুভকামনা। আশাকরি সফলভাবে আমরা সবাই মিলে চমৎকার একটি বই পাবো। অগ্রিম ধন্যবাদ সবাইকে।





অজস্র শুভকামনা।
সাথেই আছি, থাকবো। ইন শা আল্লাহ।
পথচলা হোক আনন্দময়..
দারুণ আয়োজন। শুভ হোক পথ চলা।
চলুক, সাথে আছি।
সম্পাদকমন্ডলীর নাম দিলে স্বচ্ছতা বাড়বে
কঠিন দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছো বলে তোমাকে স্পেশাল থ্যাঙ্কস তানবীরা।
বাহ ... চলুক
~
বাহ! দারুণ উদ্যোগ!
সময় বেশী নাই ।
দ্রুত কাজ করতে হবে । ফেব্রুয়ারীর ভিতর প্রকাশ করা সম্ভব ?
অবশ্যই সম্ভব সাঈদ ভাই। আপনি খালি খানাদানার ব্যবস্থা করেন। কি জানি একটা চূলা কিনছিলেন কয়েকদিন আগে .......
আমার প্রস্তাবনা
>> সম্পাদক মন্ডলীতে আমি কামাল ভাই, মাসুম ভাই, রায়হান ভাই, তানবীরা আপা, গৌতমদা, ভাষ্করদা ও মীরের নাম আপাতত প্রস্তাব করলাম... অন্যরাও বলুক
>> সম্পাদক মন্ডলীকে সহায়তা করার জন্য লীনা দিলরুবা, রাসেল আশরাফ ও জেবীনকে প্রয়োজন
>> লেখা মনোনীত হলে ই-বার্তায় লেখকে জানিয়ে দেয়ার দায়িত্ব রাসেল আশরাফকে দেয়ার প্রস্তাব করছি।
>> প্রচার ও প্রকাশনায়: লীনা আপা, মেসবাহ ভাই, জয়ীতা, শুভ, রায়হান সাঈদ
আমার সাথে সহমত হওয়ার প্রয়োজনের চাইতে একটা ভালো টীম অনেক বেশী কাজে দিবে। সো বন্ধুরা... আপনারা সহমত না বলে করনীয় বলেন। কে কোথায় যোগ্য সেটা বলেন
নিলাম দায়িত্ব!!!!
এছাড়া নরাধমদা, মুক্ত এবং বাপ্পীরেও কিছু দায়িত্ব দেয়া উচিত। আজাইরা,চেংড়া অবিবাহিত পুলাপান কাম কাজ কইরা খাক।
আমি কোন গুনের কারণে সম্পাদকমন্ডলীতে থাকপো?
আমার ধারনা প্রচার ও প্রকাশনায় একঝাক ব্লগারের প্রয়োজন হবে... সেইটা ওই টীমের কাজ... আমি আর নাক না গলাই
প্রচার টীমে আপনি না থাকলে কেমন করে হবে ????
আপনাকে অবশ্যই থাকতে হবে । সাথে মাসুম ভাই থাকলে ভলো হত। ফেসবুকে উনার একটা লিঙ্ক/শেয়ার কয়েক হাজার মানুষ জানবে , সহজেই প্রচার ।
আমিতো সবসময়ই আছি
দারুণ উদ্যোগ বাজি।
ভালো উদ্যোগ। সফল হোক।
একেবারে গল্পের বই!! খুশী খুশী লাগতেছে
আমি তো তাইলে লেখা দিতে পারব না
( এইরকম একটা জিনিস অনেক আগে আমি কাকে যেন বলছিলাম, লীনা আপাকে মনে হয় ..... কিন্তু এখন এটা সত্যি সত্যি হবে দেখে খুব আনন্দ লাগতেছে
তানবীরা আপাকে ধন্যবাদ নিজেই উদ্যোগটা নেয়ার জন্য :clap:
আমি এই গ্রুপের মডু হইলে তোমারে ব্যান করতাম। সেই কবে থেকে ঝুলায় রাখছো লেখা দাও না।

ভাই, ড্রাফট মোটামুটি রেডি
দিন দুয়েকের মধ্যেই পোস্টাইতেছি 
খ) যাদের কমপক্ষে তিনটি লেখা আমরা বন্ধুতে প্রকাশিত হয়েছে, শুধুমাত্র তারাই গল্প পাঠাতে পারবেন। (কেউ যদি এরমধ্যে রেজিস্ট্রেশন নিয়ে তিনটি লেখা প্রকাশ করেন, তিনিও বই এর জন্যে গল্প পাঠাতে পারেন)
দেখছি তো, রাসেল ভাই কি বলে সেটা দেখার জন্যই ওইটা লিখছি
সাধুবাদ
আমি তো দিতে পারব কিন্তু লিখতে কী পারব?
একবার না পারিলে দেখ শতবার
চমৎকার উদ্যোগের জন্য সাধুবাদ তানবীরা। সবাই মিলে কাজ করলে বইমেলাতেই সংকলনটি আলোর মুখ দেখবে বলে আশা করা যায়। তবে সময়ের স্বল্পতার কারণেই কিছু ব্যাপার মাথায় রাখা দরকার। আমি কিছু প্রস্তাব রাখছি, সবাই ভেবে দেখতে পারেন -
১. এটি যেহেতু এবির প্রথম প্রকাশনা, তাই, প্রথমেই বিষয়ভিত্তিক সংকলন না করে একটা মিশ্র সংকলন করা যেতে পারে। অর্থাৎ শুধু গল্প না রেখে সংকলনে অন্যান্য ধরনের লেখাও সংকলিত হতে পারে। যেমন কবিতা, প্রবন্ধ-নিবন্ধ, স্মৃতিকথা, ট্র্যাভেলগ, রম্য ইত্যাদি। এর ফলে অধিক সংখ্যক ব্লগারের লেখা সংকলনে অন্তর্ভূক্ত করা সম্ভব হবে। বিষয়ভিত্তিক সংকলন না হয় এর পরের বছর করা যাবে।
২. একজন লেখক একটি লেখাই পাঠাবেন, তাঁর সবচেয়ে প্রিয় লেখাটিই, যেটি তিনি গ্রন্থভূক্ত করতে আগ্রহী। সেটি লেখকের নিজের পছন্দের হতে পারে, আবার ব্লগারদের বা সম্পাদকের পছন্দেও নির্বাচিত হতে পারে। তবে একজন লেখক শুধু একটি বিষয়েই লেখা পাঠাবেন - কবিতা/গল্প/অন্যান্য।
৩. লেখাটি আনকোড়া-নতুন না হলেও তো চলে। এবিতে প্রকাশিত কোনো লেখা, যেটি লেখক/পাঠকদের কাছে খুব প্রিয় সেটিও তো সংকলনভূক্ত করা যায়! অন্যত্র প্রকাশিত হলে সেটি গ্রহণ করা হবে না, কিন্তু এবিতে প্রকাশিত লেখা এবির সংকলনে ছাপা হলে অসুবিধা কি? নতুন লেখা আহ্বান করলে সাড়া পেতে বেশি সময় লাগবে বলে ধারণা করি।
৪. লেখা পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর থেকে এগিয়ে এনে ১৫ ডিসেম্বর করা প্রয়োজন। নইলে গুছিয়ে ওঠা যাবে না। কাজ তো অনেক। লেখা নির্বাচন করা, ইউনিকোড থেকে বিজয়-এ কনভার্ট করে পুরোটা আবার দেখে দেয়া যে যুক্তাক্ষরগুলো ভেঙে গেছে কী না, এরপর বানান/বাক্যগঠন ইত্যাদি দেখে দেয়া অর্থাৎ এডিট করা, প্রচ্ছদ তৈরি করা, প্রকাশনার জন্য প্রকাশকের সঙ্গে যোগাযোগ করা অথবা নিজেরা প্রকাশ করলে অর্থায়নের বিষয়টি নিশ্চিত করা ইত্যাদি ইত্যাদি।
৫. মানসম্পন্ন প্রকাশনা এবং প্রচারণার দায়িত্ব সবাইকেই নিতে হবে এবং বইমেলায় এটার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। সৌজন্য কপি বিলি করার চিন্তা বাদ দিতে হবে। এগুলো নিশ্চিত করা গেলে একটা ভালো রেসপন্স পাওয়া যাবে বলে আশা করা যায়।
কামাল ভাইয়ের উপস্থিতি ব্লগকে সমৃদ্ধ করে সবর্দা।
দাদা আমি যদি আপনার তিন নম্বর পয়েন্ট এর সাথে দ্বিমত প্রকাশ করি তাহলে কি রাগ করবেন?
অন্যেরা যদি রাজি থাকে তাহলে আমার আপত্তি নেই।
তবে ব্লগের পুরো বছরের লেখাগুলো থেকে একগুচ্ছ লেখা জেবীন বাছাই করে রেখেছে। আমি প্রস্তাব করেছি দুটো বই এর। একটা গল্প সংকলন আর একটা বাৎসরিক কড়চা
ধন্যবাদ আপনাকে
না রাগ করবো কেন? তবে সংকলনটি হওয়া উচিত সেরা লেখা নিয়ে। একজন লেখকের সব লেখা যেমন সেরা হয় না, তেমনই বলামাত্র সেরা লেখাটি লিখে ফেলা সবসময় সম্ভব হয় না। একটা উদাহরণ দিই। মীর এই ব্লগের নিয়মিত গল্পকার। তিনি যদি এই সংকলনে গল্প দিতে চান, তাহলে নিশ্চয়ই তার সেরাটাই দিতে চাইবেন! সেটি যে তিনি আগামী ১৫ দিনের মধ্যে লিখে ফেলতে পারবেন তার নিশ্চয়তা কি? তারচেয়ে, তার প্রকাশিত কোনো একটি লেখা থেকে সেরাটি বেছে দেয়াটাই কি তার জন্য সুবিধাজনক নয়? এমনকি তিনি যদি নিজে থেকে গল্প না-ও পাঠান, সম্পাদকের উচিত হবে তার কাছে ব্যক্তিগতভাবে গল্প চেয়ে পাঠানো, যেহেতু তিনি এখানে নিয়মিত গল্প লিখে থাকেন। মীর নামটি শুধু একটি উদাহরণ হিসেবে দিলাম, অন্য যে কারো ক্ষেত্রেও এটা সত্যি।
আমি বিষয়ভিত্তিক সংকলনই পছন্দ করি। কিন্তু প্রথম সংকলনে যতো বেশি সংখ্যক ব্লগারকে অন্তর্ভূক্ত করা যায় ততোই ভালো। সেক্ষেত্রে সব ধরনের লেখা নিয়ে সংকলন করলে ভালো হয়। আর তাছাড়া, দুটো সংকলন প্রকাশ করার মতো প্রকাশক কোথায় পাবেন? নিজেরা প্রকাশ করলেও এত অর্থ সংস্থান কিভাবে হবে? এসব আগেই ভেবে রাখা দরকার।
আমি ব্যক্তিগত উদ্যোগে বই প্রকাশের বিপক্ষে। এমনকি নিজেদের টাকায় প্রকাশ করলেও সেটা কোনো প্রতিষ্ঠিত প্রকাশনী থেকে বেরুনো উচিত। নইলে বইমেলার সময় বই ডিসপ্লে করাই কঠিন হয়ে দাঁড়ায়, বিক্রি তো দূরের কথা। মেলার পর তো অবস্থা আরো জটিল। অবিক্রিত বইয়ের স্তুপ পড়ে থাকবে কারো না কারো বাসায়। এটাকে তখন বই মনে হবে না, মনে হবে এই জঞ্জাল কোথায় রাখি?
কামাল ভাই এর মতামতের সাথে একমত।
কামাল ভাই কে উপদেষ্টা বানানোর জন্য ভোট দিলাম।
আর কিছু করণীয় থাকলে অবশ্যই করবো।
কামাল ভাই এর পরামর্শ আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণার নাম। উনার পরামর্শ নিয়ে কাজটা যেভাবে ভাল হয় সেভাবে করলে আউটপুট ভাল হবে। কামাল ভাইকে উপদেষ্টা করে একটা কমিটি করেন, সবার মতামতের দরকার নেই। যারা বই বের করার বিষয়গুলো বোঝেন তারা মিলে একটা ফাইনাল সিদ্ধান্ত নেন। কাজ ভাগ করে দেন। আমাকে যে কাজের দায়িত্ব দেয়া হবে আমি সেটি করে দেবো বলে প্রতিশ্রুতি দিলাম।
কামাল ভাইয়ের এক্সপার্ট ওপিনিয়নের জন্য অনেক অনেক ধইন্যা... বইমেলার বই প্রকাশে আমাদের অভিজ্ঞতা নেই। সো সমস্যা সম্পর্কে কোন ধারনাই নেই আমাদের। তাই কামালভাইয়ের মন্তব্য থেকে কিছু বিষয় নিয়ে ভাবনা তৈরী করে...
১. মিশ্র সংকলন করলে অংশগ্রহন বাড়বে।
২. হতে পারে
৩. হতে পারে।
জুলাই আগষ্টে শুরু করলে নতুন লেখার অনুরোধ জানানো যেত। এখন সময় অনেক কম।
৪. সহমত

>> লেখা মেইলে জমা হওয়ার সাথে সাথে যদি একঝাক বউপোলাপাইন বিহীন ব্লগার লেখাটা ইউনিকোড থেকে কনভার্ট করে চেক করে ফেলে তাহলে কাজ একটু আগায়।
>> প্রচ্ছদ তৈরি করা, ব্লগবন্ধু আইরিন সুলতানার সহযোগীতা নেয়া যায়.. অথবা কারো কোন লিংক থাকলে সেটাও বিবেচনা করা যায়
>> প্রকাশনার জন্য প্রকাশকের সঙ্গে যোগাযোগ করা অথবা নিজেরা প্রকাশ করলে অর্থায়নের বিষয়টি নিশ্চিত করা - ??????????
৫. একমত
অর্থায়নের বিষয়টা বলতে চাইছিলাম। যাদের লেখা মনোনিত হবে তাদের কাছ থেকে একটা অতি ক্ষুদ্র ফি নিলেও বিরাট অংকের অর্থায়ন হতে পারে।
ও আচ্ছা ...আমিতো গল্প লিখতে পারি না। আমি কি করুম
আমিও কিছুই লিখতে পারি না
নাহিদের কাজ হবে মার্কেটিংয়ে
শুধু যাদের লেখা মনোনীত হবে তাদের কথা কেন? যে যে চান সবাই কন্ট্রিবিউট করবেন
একমত
আচ্ছা, অনেক ফান করছি, এইবার একটু সিরিয়াস হই
গত বইমেলায় আমি নিজেই নিজের বই বের করছি, করে যেটা বুঝছি সেটা হইল হ্যাপা অনেক। দেউলিয়া হয়ে যাও আর সবার সৌজন্য কপির আবদার মেটাও (গুটিকয়েক ভদ্রমহিলা-মহোদয় ব্যতিক্রম)। এখন আমরা যা যা করতে পারি (আমার ব্যক্তিগত অভিমতগুলা শেয়ার করতেছি)
১। প্রকাশনাগুলার সাথে কথা বলে দেখা, আমাদের বইটা কেউ প্রকাশ করতে আগ্রহী কিনা।
২। যদি না করে, তাহলে নিজেদেরকেই করতে হবে জেনে মানসিক ভাবে প্রস্তুত হওয়া । আইডিয়া আছে এমন কেউ জানান খরচ কেমন হতে পারে। কে কে কন্ট্রিবিউট করতে চান, সেটাও জানান। বই বের করা অতটা সমস্যা না, যতটা সমস্যা সেগুলা মানুষের কাছে পৌঁছানো।
৩। আমার মনে হয় শুধু কবিতা বা গল্প সংখ্যা হলে ভাল হয়, এতে পাঠকদের আগ্রহ বাড়ে (একটা সিরিয়াস সিরিয়াস ভাব থাকে)। একই সাথে আমার মনে হয় নতুন লেখা ছাপানো হলে পাঠকদের আগ্রহ বাড়বে।
৪। সংবাদপত্রে কাজ করার সুবাদে প্রচারে সাহায্য করতে পারব বলে মনে হয়। সম্পাদনা/প্রুফ দেখাতে সাহায্য করতে আগ্রহী।
৫। অনুবাদ গল্প কি ছাপা হবে?
লগ ইন হয়েছিলাম ঝাড়ি দেয়ার জন্য।কমেন্টটা পড়ে মুগাম্বো খুশ হুয়া।
ঢাল তালোয়ার যা যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো।
মার্কেটিং এ কোন অসুবিধা নাই।
এই পোষ্টটাও স্টিকি করলে ভাল হইতো ....
একটা পোস্ট যেহেতু স্টিকী আছে সেহেতু প্রথম পাতায় যতক্ষন থাকে ততক্ষন নিজগুনেই থাক...এর পর স্টিকী করার অনুরোধ
আমি দিমু?
ক্যান নয়? কি দোষ করছো তুমি?
তোমার অনেক কাজ ... প্রস্তুত হও...
বইটার প্রচারনায় অংশ নিও ... প্লিজ লাগে
দারুণ ব্যাপার স্যাপার। সাথে আছি।
আমি গল্প লিখতে পারিনা।
সাথে আছি
চেষ্টা করবো। শুভ কামনা।
চমৎকার এই উদ্যোগকে সাধুবাদ জানাই!

চেষ্টা করছি...অপেক্ষায় আছি...
ধন্যবাদ তানবীরাপুকে
অবশ্যই সাথে আছি। সময় মতো গল্প পৌঁছে দেবো ইনশাল্লাহ
মন্তব্য করুন