শুভ জন্মদিন : শ্রদ্ধাভাজনেষু আহমাদ মোস্তফা কামাল
শহীদ বুদ্ধিজীবী দিবসের জাতক তিনি।
আহমাদ মোস্তফা কামাল। নব্বই দশকে লেখালেখির শুরু। তারপর অল্পদিনের মধ্যে সমকালীন বাংলা কথাসাহিত্যে নিজস্ব স্থান করে নিয়েছেন। ছোটগল্প ও উপন্যাসের পাশাপাশি তাঁর প্রবন্ধও বোদ্ধামহলে সমাদৃত হয়েছে।
পাঠকপ্রিয়তার দিক থেকেও পিছিয়ে নেই তিনি। ব্লগে খুব নিয়মিত না হলেও অন্তর্জাল-কেন্দ্রিক পাঠকদের মধ্যেও তাঁর বিপুল গ্রহণযোগ্যতা রয়েছে। ব্লগসহ অন্যান্য মাধ্যমে তরুণ প্রজন্মের লেখকদের সমর্থন প্রদানে তিনি অকুণ্ঠ। গল্পগ্রন্থ ঘরভরতি মানুষ অথবা নৈঃশব্দ-এর জন্য "প্রথম আলো বর্ষসেরা বই" এবং উপন্যাস অন্ধ জাদুকর-এর জন্য "কালি ও কলম শ্রেষ্ঠ তরুণ লেখক" পুরস্কারে ভূষিত আহমাদ মোস্তফা কামালের জন্মদিনে এবির বন্ধুদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
এবির এই সম্মানিত ব্লগারকে আমরা ব্লগিংয়ে নিয়মিত দেখতে পাবো, এই আশবাদ রইলো।
আহমাদ মোস্তফা কামাল'এর ব্লগ





কামাল ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। এবি'তে নিয়মিত হোন কামাল ভাই, আপনার লেখায় সমৃদ্ধ হোক আমরা বন্ধু ব্লগ।
জন্মদিনের শুভেচ্ছা, শুভকামনা।
শুভ জন্মদিন আহমাদ মোস্তফা কামাল।
'আমার বন্ধু'তে উপস্থিতি বিরল । তাঁকে আমাদের মাঝে পেলে কৃতার্থ হতাম ।
জন্মদিনের শুভেচ্ছা
টুটুল, শিরোনামে "শ্রদ্ধাভাজেনেষু" শব্দটিতে একটা অতিরিক্ত 'এ-কার' আছে - ঠিক করে দিন না !
ধন্যবাদ...
ঠিক করে দিলাম
শুভ জন্ম দিন।
অনেক পোষ্ট চাই।
শুভ জন্মদিন আহমাদ মোস্তফা কামাল। আপনার গল্পগ্রন্থটি পড়েছি। ভালো লেগেছে।
আর টুটুল ভাইরেও ধইন্যাপাতা। লুকটা আসলে বড়ই ভালো।
ভাল থাইকেন বস...
শুভ জন্মদিন জানালাম।
শুভ জন্মদিন , প্রিয় কামাল ভাই ।
জন্মদিনের শুভেচ্ছা, শুভকামনা। আপনাকে ব্লগে দেখতে চাই
জন্মদিনের শুভেচ্ছা, শুভকামনা।
জন্মদিন আনন্দময় হোক।
আমি জন্মদিনে ঝুনঝুনি দিয়া যাই!
একটা সময় ব্লগে খুবই নিয়মিত ছিলেন।
পড়ে একবার বিরতী নিলেন, পড়ে সেইটা আর নিয়মিত হল না। এখন তো দীর্ঘবিরতীতে আছেন। নেটে আর তাকে দেখাই যায় না।
প্রস্তর-যুগের এই পোস্টে একটা ইমো-চিহ্ন রেখে গেলুম।

আমার অনুপস্থিতিতেই যারা এত এত শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে অজস্র ধন্যবাদ...
মন্তব্য করুন