জীবন অন্যত্র - মিলান কুন্ডেরা (একটি অনুবাদ প্রচেষ্টার শুরু)
কবি'র মা যখন ভাবতে চেষ্টা করেন, ঠিক কোথায় কবিকে পেটে ধরেছিলেন, ঘুরেফিরে কেবল তিনটি জায়গার কথা তার মাথায় আসে: একরাতে একটি পার্কের বেঞ্চ, এক বিকেলে কবি'র বাবার এক বন্ধুর এপার্টমেন্ট, কোন এক সুন্দর সকালে প্রাগের বাইরের একটা রোমান্টিক নিসর্গ।
আর যখন একই প্রশ্ন কবি'র বাবা নিজেকে করেন, তিনি শেষ পর্যন্ত নিশ্চিত সিদ্ধান্তে পৌছে যান যে কবি'র জন্ম নির্ধারিত হয়েছিলো তার বন্ধুর এপার্টমেন্টেই, তিনি যদ্দূর ভাবতে পারেন ঐ দিন সবকিছু ওলোটপালোট হয়ে যাচ্ছিলো। কবি'র মা প্রথমে বন্ধুর এপার্টমেন্টে যেতেই চাচ্ছিলেন না, দুইবার তাদের এটা নিয়ে ঝগড়া হয়েছিলো, দুইবারই তারা আপোষনামায় পৌছে যান শেষ পর্যন্ত। সব ঝামেলা শেষে যখন তারা উত্তেজনার তুঙ্গে ঠিক তখনই পাশের এপার্টমেন্টের দরজা ঠাস করে বন্ধ হওয়ার শব্দে কবি'র মা ভয় পেয়ে যান। ঐরকম অবস্থায় বিষয়টাকে আর তারা আর চালিয়ে যেতে পারেননি। ভালোবাসাবাসি বন্ধ করে দেন টেনশনে। বাবা ঐ টেনশনের সময়টাকেই কবি'র জন্মের সময় বলে দাবী করেন।
অন্যদিকে কবির মা কখনো মেনে নিতে পারেন না যে কবির জন্ম নির্ধারিত হয়েছিলো একটা ধার করা জায়গায় (তার কিছুটা ঘেন্না বোধ হয় একজন ব্যাচেলরের অপরিচ্ছন্ন ঘর, অপরিচিত একটা এলোমেলো বিছানার কথা মনে হলে), পার্কের বেঞ্চির সম্ভাবনাটাও সে বাতিল করে দেয় এক কথায়, সে ভাবতেই পারেনা অমন একটা জায়গায় কিভাবে সে সঙ্গমের সিদ্ধান্ত নিয়েছিলো, যেখানে কোন আনন্দবোধ কাজ করার কথা না, কেবল বেশ্যারাই এরকম জায়গায় শুয়ে পড়তে রাজী হতে পারে! তাই সে দৃঢ়ভাবে মনে করতে থাকে শহরের বাইরে একটা ছোট্ট উপত্যকায় আবেগঘন পরিবেশে দাঁড়িয়ে থাকা একটা বড় পাথরের চাইয়ের আড়ালেই সে কবিকে পেটে ধরেছিলো গ্রীস্মের কোন এক সুন্দর সকালে, যেখানে প্রাগবাসীরা ছুটি কাটাতে যায় সমস্ত ক্লান্তি থেকে।
এরকম একটা পরিবেশেই অবশ্য গর্ভধারনের বিষয়টাকে বেশ যথাযথ লাগে: তখন কেবল আঁধার কেটে গিয়ে চারদিক আলোকিত হয়েছে, প্রকৃতির অবারিত সৌন্দর্য্যের মাঝে, ঠিক যেখানে জীবন শুরু হলে সবচে' ভালো হয়; জায়গাটা যদিও শহরের যান্ত্রিকতা থেকে খুব বেশি দূরে নয় কিন্তু নিসর্গে পড়ে থাকা সারি সারি পাথরের চাই গুলো বেশ রোমান্টিক আবহ তৈরী করে রেখেছে। কবি'র মায়ের মনে হয় গর্ভধারনের সময়টায় তার অমন অনুভূতিগুলোই তৈরী হচ্ছিলো। তার নিজের বাবা-মা'র বিরক্তিকর রুটিনবদ্ধ জীবনের বিপরীতে কবি'র বাবার প্রতি তার প্রেম কি আবেগী বিদ্রোহ ছিলো না? একজন ধনী ব্যবসায়ির মেয়ে হয়েও তার সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করা কপর্দকহীন একটা ছেলের প্রেমে পড়ার সিদ্ধান্তের সাথে কি ঐ বুনো আর দৃঢ় নিসর্গের তুলনাটাই বেশি মিলে যায় না?
চলবে...





আরে দারুণ হইছে দাদা!
ভাস্করদা...
আমি কুন্ডেরার অনুবাদ ঠাট্টা পড়ার পর থেকে কুন্ডেরা ভক্ত হইছি।
কিন্তু আমার মুর্খতা হেতু ইংরেজিতে কুন্ডেরা পড়ার সাহস করি নাই।
অপেক্ষা করছি বাংলা অনুবাদের।
অপেক্ষার পালা পুরায় নাই। আমি পড়তে পারি নাই।
আমি জনে জনে অনুরোধ করছি কুন্ডেরা অনুবাদ করার। যারাই ভালো অনুবাদ করে, তাদেরকেই অনুরোধ করছি ভাই কুন্ডেরা অনুবাদ করেন। কেউ করে নাই। কুন্ডেরা অনুবাদ নাকি অনেক শক্ত!
তাই আমার পড়া হয় নাই কুন্ডেরা।
সর্বশেষ অদিতি অর্থাত খেয়াদিরে ধইরা রাজী করাইছিলাম। তারে টেক্সট সাপ্লইও দিসিলাম। সেও শুরু করে নাই। তার মধ্যে আপনি কুন্ডেরা অনুবাদে নামলেন।
আমি শুধু এই খবরেই আমি কী পরিমাণ আনন্দিত তা আপনে কল্পনা করতে পারবেন না। আপনেরে স্যালুট বস।
অনুবাদটা এখনো পড়ি নাই। এখন খেলা দেখতেছি। কালকে পড়বো। কিন্তু আপনি কুন্ডেরা অনুবাদ করতেছেন, সেই খুশিতেই আমি বাগমবাগ। স্যালুট টা আবার দিলাম...
চলুক বস..। আমি এইটার সর্বাগ্রে নিয়মিত পাঠক হিসাবে নাম লেখাইলাম
অসাধারণ ভাস্করদা। শুরু হলো, চলতে থাকুক।
আপনার লেখার একটা সহজাত ধরণ রয়েছে, তার বাইরে এই ধারাটা সম্ভবত অনুবাদের কারণেই ঘটেছে। এই সরল ধরণের স্টাইলটা খুব মনে ধরেছে, কুন্ডেরার অনুবাদে প্রথা ভাঙুক
আমি সচেতন ভাবেই চেষ্টা করছি কুন্ডেরার বলার ধরণটারে অনুসরণ করতে। এর লেইগাই এইখানে আমার গদ্য কওনের ধরণটা একেবারেই নাই...ধন্যবাদ পড়ার আর মনে ধরনের লেইগা...আশা করি দুই বছর লাগলেও এই অনুবাদ শেষ করতে পারুম।
ও হ্যা এইটা প্রিয়তে, পরের গুলোও যেতে থাকবে (যদি এর কাছাকাছিও ভাল লাগে
)
ঝরঝরে অনুবাদ ... কিন্তু এত কম কেন?
আমার জীবনে প্রস্তুতি নিয়া কোনকিছু ঘটে না। এই অনুবাদের সিদ্ধান্তটাও সেইরম একটা চেষ্টা। স্পেন আর হন্ডুরাসের খেলা শুরুর আগে কিছুটা স্পেয়ার টাইম থাকনে life is elsewhere বইটা হাতে নিয়া পাতা উল্টাইতেছিলাম...হঠাৎ'ই বাই উঠলো...শুরু করা যাক...আর শুরু হইলো। আর এইটুক করনের পরেই খেলা শুরু হইয়া গেলো...কি আর করা...
যাক, খেলার ফাঁকে সময় বের হওয়ায় ভালোই হইছে ...
শুরু যখন করেই ফেললেন ... শেষ পর্যন্ত চলুক
আরো। আরো।
@ নজরুল, শুরু করছিলাম। কিন্তু ভাস্কর'দার চমৎকার অনুবাদ দেখে আর সাহস করতেছিনা।
খোঁচা দিলেন?
আপনেরে নজরুল কি এই বইটাই পাঠাইছিলো? যদি তা না হয় তাইলে তো অনুবাদে কোন সমস্যা দেখি না, আর যদি একই বই হয় তাইলে আপনে করেন আমি আপনের অনুবাদ সহযোগী হিসাবে কাজ করতে রাজী আছি...
আমি খেয়াদিরে দিছিলাম "দ্য আনবেয়ারেবল লাইটনেস অব বিয়িং"
"দ্য আনবেয়ারেবল লাইটনেস অব বিয়িং"---মুভিটা দেখছেন?
বহুদিন থেকে অবশ্যদেখ তালিকায় আছে, কিন্তু সময় কুলাইতেছে না। ভালো কথা মনে করছেন। আজকেই ডাউনলোডে বসাইতেছি
এইটা কি বলেন দাদা, ছি ছি!!
নজরুল আমাকে অন্য বই দিছিল। আমি এখন তাইলে আর কুন্দেরা ধরি না। পামুকের কোন গল্প আছে আপনার কাছে? সেইটা চেষ্টা করতে পারি।
এখন একটু পর মুন্সী প্রেমচাঁদের একটা গল্প নিয়া বসব। সুবিধা একটাই, কোন ভায়া মিডিয়া নাই, সরাসরি হিন্দি থিকা অনুবাদ। 
দারুণ ঝরঝরে অনুবাদ। এই জাতীয় কাজে আমারও টুকটাক আগ্রহ আছে। ভাষ্করদার কোনো হেল্পার লাগলে আওয়াজ দিয়েন। কাহিনিটি জমজমাট মনে হচ্ছে
ভালো লাগলো ।
ঝরঝরে অনুবাদ, পড়ে আরাম পাইলাম।
প্রতিদিন একটু একটু করে দিয়েন অন্তত।
সঙ্গে মূল বইটার নাম দিয়ে দিলে আরো ভালো হয়
ধন্যবাদ। দ্বিতীয় কিস্তি গতোরাতেই দিছি।
মূল উপন্যাসটার নাম Life is Elsewhere।
দারুণ অনুবাদ। ভাস্করদা সচারচর যেরকম নিজের লেখা লেখেন সেরকম না। একসময় তো মনে হইতো আপেনে আমাদের মতো মূখ্য পাঠকেদের জন্য লেখেন না। নানা কারণে এইটা এখন আর মনে হচ্ছে না।
নজরুল যা বলছে সেইটা আমারও কথা।
শেষ কইরেন কিন্তু।
টেনশন কথাটার বাংলাও করেন।
মূর্খ হবে, মূখ্য না।
আরে না আপনি মুখ্য।
আমি আসলে কুন্ডেরার টোনটা ধরতে চাইছি। কুন্ডেরা অনুবাদ আসলেই অনেক কঠিন। এতো সহজ সাবলীল এক্সপ্রেশনে রেটোরিকাল কইরা তোলে ব্যাটা...
টেনশন শব্দটা নিয়া আমি নিজেও টেনশনে পইড়া গেছিলাম। একবার অস্বস্তি ব্যবহার করছি কিন্তু ঠিক টেনশনের যেই টেনশন সেইটার প্রকাশ হইতেছিলো না দেইখা ইংরেজী অনুবাদকের টেনশনটাই রাইখা দিছি...
চলুক, কিন্তু আবার এরকম অনূবাদ কইরেন না - "তো আপনি সেটাই বলতে চাইছেন, যা আমি বুঝেছি" - এই টাইপের। এরকম অনুবাদ পড়তে ভালো লাগে না।
ভাস্করদার এমন লেখা আগে পড়ি নাই। খালি কঠিন ভাষায় লিখেন।সহজ ভাষার অনুবাদ পড়ে খুব ভালো লাগলো।
কুন্ডেরার কাছেও যাইনাই কখনো, আর আজকে আপনের অনুবাদ পৈরা চমকিত হৈলাম.....মানে হৈলো গিয়া, ব্যাপক তো!!!
বেশ বেশ, এইটার সাথে আছি...
কুন্ডেরার নাম শুনছি। পড়ি নাই কোনোদিন। ভাস্করদার সুবাদে পড়া হবে।
ছোট কিন্তু কমপ্যাক্ট।
শুরুটা দারুন হয়েছে। য়্যু ক্যান্ট আসক বেটার দেন দিস।
কুন্ডেরার নাম প্রথম শুনলাম।
অনুবাদ পড়ে মনে হচ্ছে অনুবাদ না পড়ে আসলটাই পড়ছি
কবি'র মা যখন ভাবতে চেষ্টা করেন, ঠিক কোথায় কবিকে পেটে ধরেছিলেন, ঘুরেফিরে কেবল তিনটি জায়গার কথা তার মাথায় আসে: একরাতে একটি পার্কের বেঞ্চ, এক বিকেলে কবি'র বাবার এক বন্ধুর এপার্টমেন্ট, কোন এক সুন্দর সকালে প্রাগের বাইরের একটা রোমান্টিক নিসর্গ।
এই এক প্যারা ভক্ত তৈরীর জন্য যথেষ্ট। ভাস্করদা'কে লক্ষ-কোটি সেলাম। বাংলায় মিলান কুন্ডেরা পড়ার সুযোগ করে দেয়ার জন্য। ভালো ভালো ভালো অতি অতি ভালো
জোশ... আমি মূল বইটা এখনো পড়ি নাই... পরথম পর্বটা পইড়া আপনের অনুবাদের লগে লগে মূলটাও পড়তে মনে চাইতেসে... আপনি অনুবাদ শেষ করতে করতে আশা করি আমি দুইটাই পড়তে পারুম। অনুবাদ ভালো হইসে.. চলতে থাক।
অদিতি আর নজরুল্ভাইয়ের কথা থেকে শুনেছিলাম কুন্ডেরা'র নাম আর কিচ্ছুই যান্তাম না,।।
দারুন সহজ অনুবাদের জন্যে পছন্দ হইছে গল্পটা.। ধন্যবাদ ভাস্করদা'
অসাধারণ ভাস্করদা। শুরু হলো, চলতে থাকুক।
দারুণ ভাস্করদা ।
চলুক, চলতে থাকুক ।
অনুবাদটা পড়ে লগিন না করে পারলাম না ।
মন্তব্য করুন