ইউজার লগইন

দিপক দেব'এর ব্লগ

সংবিধান সংশোধন নাটকে নামধারী বাম চরিত্র

নাটকের নাম সংবিধান পঞ্চদশ সংশোধনী বিল ২০১১। পুরো নাটকে ২৯৪টি (সংসদ নেতা, সংসেদ বিরোধী দলীয় নেতা ও বিরোধী দলীয় নেত্রী, বিদায়ী প্রধান বিচারপতি, সংসদে প্রতিনিধিত্বকারী বাম সংসদ সদস্যগণ ) চরিত্র। সব চিরত্রের বর্ণনা দেয়ার সময় হবেনা বলে আমি অত্যন্ত দুঃখিত্। যদিও এখানে মুল চরিত্র সংসদ নেতা। কিন্তু আমার নাটকের প্রধান চরিত্র উনি নন। এ নাটকে প্রধান চরিত্রে আছেন, বর্তমান মহাজোট সরকারের তথাকথিত শরিক নামধারী বামদলের কয়েকজন নেতা। এসব মান্যগণ্য অভিনেতারা (নেতারা) এ নাটকে আজব এক ভেলকীবাজি খেলা দেলালো আমাদের দর্শকদের জন্য।

আজ কিছু লিখতে ইচ্ছে করছে না

বন্ধুরা আজ কিছু লিখতে ইচ্ছে করছে না। কারণ, মেঘের কোলে রোদ উঠেছে বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই ...। আজ সবাই সংবিধান নিয়ে ব্যস্ত। সংবিধান সংশোধনে প্রধান বিরোধী দলকে সম্পৃক্ত করতে হবে, মনে করেন আমাদের গুরুজনেরা। কিন্তু এটা যে মুসা ইব্রিহিমের পর্বত বিজয়ের চেয়েও অনেক বেশি কঠিন কাজ, এটা সাধারণ সবাই জানে। বন্ধুরা এই অসাধ্য সাধন করতে হলে এই মুহুর্তে কী করতে হবে এই বিষয়ে আজ আমার কিছু লিখতে হচ্ছে...। তোমরা জানাও

না আমি লাদেন নিয়ে লিখবো না

মার্কিনিরা আবার একবার লাদেন খেলায় মেতেছে। দশ বছর আগে শুরু হওয়া ইদুঁর বিড়াল খেলার আবার একটি নতুন মোড় নিল। আর এজন্যই তো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি জনাব ওবামা সাহেব দম্ভের সঙ্গে বলছে তার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা। এজন্যই বলছি, তাদের ঠিক করে দেয়া বিষয়ে উপর চিন্তা করা বন্ধ করতে হবে। কারণ বিশ্ববাসীর কাছে এক সময়ের অচেনা রোগ 'সন্ত্রাসবাদ' আজ পুরো পৃথিবীর চিন্তার বিষয় হয়ে গেছে। কাদের জন্য (?) জানি এই উত্তর ব্লগার বন্ধুদের অজানা নয়। এই এক অদ্ভুত 'রাক্ষসের গল্পের' মতো। রাজার যখন যেখানে প্রয়োজন সেখানে হানা দেয় তাকে ধরার জন্য। কেউ রাজার এই কাজের বিরোধীতা করলে তাকে বানানো হয় রাক্ষসের বন্ধৃ। এই অবস্থায় সবাই খুব চিন্তিত, রাজা কবে কাকে রাক্ষসের বন্ধু বলে প্রচার করে তার বাড়িতে এসে হানা দেয়। আবার রাজার সাথে বন্ধুত্ব করলেও বিপদ কারণ, সবচেয়ে মৃল্যবান জিনিসটা না চাইতেই উপহার দিয়ে দিতে হবে