ইউজার লগইন

আমাকেও তুমি সাথে নিও

ভালবাসা দিও দুহাত খুলে,
বটবৃক্ষের শীতল মূলে,
তুমি নিয়ে এসো শত বৃষ্টি কণা,
আমি, শুধু আমি যদি হই আপনজনা।
ঘুমায় যদি, স্বপ্ন দিও,
কোলবালিশের মানুষ ভেবে,
আমাকেও তুমি সাথে নিও।
আমাকেও তুমি দিও আড়ি,
ভাঙা অভিমানে স্বপ্ন ছাড়ি,
যদি অলিক হও, তবু দেখতে দিও,
যাত্রা ভুলের যাত্রী করে,
আমাকেও তোমার সাথে নিও।
আমাকেও তুমি দিও গো ব্যথা,
যদি ভুল হয় ভুলের কথা,
ক্ষমা না কর তো শাস্তিই দিও,
পাপভোগ সব শেষ হয়ে গেলে
আমাকেও কিন্তু সাথে নিও।
এ মনে তুমি থাক যতদূর,
একটু একটু করে বহুদূর,
যদি ক্লান্ত তুমি, জিরিয়ে নিও,
আবার রথের যাত্রা হলে,
এই, আমাকেও তুমি সাথে নিও।

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

নরাধম's picture


সবাই খালি ভালবাসা পেতে চায়! আমি ভালবাসা দেওয়ার জন্য বসে আছি, সেই নূহের জামানা থেকে........অপার হয়ে বসে আছি।

তানবীরা's picture


Big smile Big smile Big smile Tongue

টুটুল's picture


নারু কি আম্রা ছিদ্দিক ভাইরে ভালুবাসা দিপে? Wink

হায়রে চট্টগ্রাম Wink

প্রিয়'s picture


কবিতাটা খুউব সুন্দর হইসে ভাইয়া Smile Smile

জুলিয়ান সিদ্দিকী's picture


স্বাগতম এখানে।

একজন মায়াবতী's picture


কবিতা খুব সুন্দর হয়েছে Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

এ.বি.ছিদ্দিক's picture

নিজের সম্পর্কে

আমি রুমন।

ABsiddik'র সাম্প্রতিক লেখা