সৈয়দ বংশের ছেলে
সৈয়দ বংশের ছেলে তিনি
নামটি আবুল হোসেন
যোগাযোগ মন্ত্রণালয়ের
দায়িত্বটি পেলেন।
যোগাযোগে নেই যোগাযোগ
শত অভিযোগ
অহরহ মরছে মানুষ
কাঁপছে না তো বুক।
ভাঙাচুরা খানাখন্দক
নেইকো সংস্কার
আম-জনতার দাবি ওঠে
পদত্যাগ দরকার।
মানববন্ধন আর অনশন
হচ্ছে যার তরে
অযোগ্যের পদটি তিনি
আছেনই ধরে।
অঘটন আর দুর্ঘটনায়
বাড়লো শুধু বাজেট
শেষ হাসিটি হেসেই তার
ভারী হলো পকেট।
সংস্কারটি হবে কোথায়
হচ্ছে জায়গা খোঁজা
মন্ত্রীর পদ ছাড়বো
এতোই কি সোজা?
চলছে গাড়ি যাত্রাবাড়ী
চলছে আরিচা
বরাদ্দটি থাক না পড়ে
ধরুক মরিচা।
ধনীর দুলাল জেনো আমায়
আছে ক্ষমতা
বোকার রাজ্যে বাস করে
তাই তো জনতা।
মিশুক গেলো মাসুদ গেলো
আরো কতো শত
গুণী লোকের মরণ যাত্রায়
বাড়লো বাজেট ততো!
২৭.০৮.২০১১





লাজ লজ্জা নাই আমার
থাকমু চেয়ার ধইরা
কিচ্ছু তোরা করতে পারবিনা
ফেলা আমায় মাইরা।
লাজ লজ্জা নাই আমার

থাকমু চেয়ার ধইরা
কিচ্ছু তোরা করতে পারবিনা
ফেলা আমায় মাইরা।
এতো কিছুর পরও সে
যাচ্ছে না সইরা
হাসিনাও কি পারেন না
ক্ষমতা নিতে কাইড়া?
নির্লজ্জ-বেহায়া মন্ত্রী
তুমি আবুল
ক্ষমতা চিরদিন রবে
ভেবো না তো ভুল।
হাসিনা এসব লোককে প্রশ্রয় দিয়ে নিজের কবর খুঁড়লো, নাথিং এলস
তিনি এমন মনে করেন না.....
হাসলে হার্ট ভালো থাকে..
এতো হাসি কোথায় রাখি হা...হা..হা..হা
চীনে দালাল আবুলের স্বভাব চীনে জোঁকের মতোই। কামড়ে ধরে পড়ে আছে, পড়ে ক্রমাগত রক্ত চুষে খেয়ে যাচ্ছে। এটার মাথায় লবণ ছিটিয়ে মারতে হবে।
একেবারে হক কথা চীনে জোঁকের স্বভাব মন্ত্রী আবুলের। তবে আবুলকে আবাল বললেও বেশি বলা হয়কি? আবাল দিয়ে হালচাষ করা যায় বটে, তাকে দিয়ে বোধহয় এটাও সম্ভব নয়।
মন্তব্য করুন