যোগ্য ছেলে সোহেল তাজ
প্রতিমন্ত্রী সোহেল তাজ
মন্ত্রিসভায় নেইকো আজ
যোগ্য বাপের যোগ্য ছেলে
বড় গলায় সবাই বলে।
গেলেন তিনি ছুটিতে
কলঙ্ক দিয়ে কার টুঁটিতে
সবার জানা সে কথা
বলতে মানা অযথা।
পদটি ছিল স্বরাষ্ট্র
রর্য্যাব র্পুলিশের কারবার
জনতার অভিযোগে
করেন তিনি দরবার।
যোগ্য বাপের উত্তরসূরি
নয়তো ধোঁকাবাজ
অযোগ্যদের তাড়নায়
পেলেন তিনি লাজ।
রর্য্যাব-পুলিশের ক্রসফায়ার
ভুল ধরেছেন সাম হোয়ার
সত্য কথা বলতে মানা
ছিল না তো তার জানা।
খাঁটি কথা সহজভাবে
বলেন সোহেল তাজ
বিস্ময়ে ভাবেন উকিল
হলো এ কী কাজ।
মান-অভিমান নয়তো জেদে
রয়েই গেলেন দূরে
মন্ত্রিসভার কমলো সংখ্যা
এলেন না তিনি ফিরে।





সোহেল তাজকে দেখতে বড় মায়াময় লাগতো। মিস করি সেই মুখ!
কেন জানি রাজনীতি জিনিসটাই ভালো লাগেনা। তবে আপনার লেখাটা ভাল লাগছে।ভাল থাকেন।
আমার বেলায়ও একদম সত্যি কথা। লেখাটি ভালো লেগেছে বলে ধন্যবাদ।
আপনার ছড়াগুলা পড়তে ভালো লাগে খুব।
ভালো লাগার জন্য
ছড়া ভালো হয়েছে যদিও বিষয়ের সাথে একমত না।
যোগ্য ছেলে হলে অন্যায়ের বিরুদ্ধে লড়তো, ময়দান ছেড়ে ভাগত না
দ্বিমত থাকতেই পারে। তবে অনেক সময় পরিবেশ-পরিস্থিতির কারণে প্রতিবাদের সুযোগ থাকে না। উদাহরণটি ভেবে দেখতে পারেন- ১ গ্লাস বিশুদ্ধ পানিতে যদি গরুর ১ ফোঁটা চনা (মুত্র) ফেলেন, তাহলে তা কি বিশুদ্ধ থাকবে? এ পরিস্থিতিতে তেষ্টা চলে যাওয়ারই কথা নয় কি?
পরিস্থিতি অনুকূলে থাকলেই যদি কাজ করতে পারি, নতুবা নয়, তাহলে নিজের যোগ্যতা থাকলো কিভাবে?
আপনি কি ভুলে গেছেন নিজের সততা আর যোগ্যতা প্রমাণ করতে গিয়ে তৎকালীন এক স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমানজনকভাবে তার মন্ত্রিত্ব থেকে বিদায় নিতে হয়েছিল। কারণ, তিনি চেয়েছিলেন আইনের রক্ষকরা যাতে ভক্ষকের ভূমিকায় না থাকে। তাই তিনি আকস্মিকভাবে বিভিন্ন থানায় গিয়ে নিজে মক্কেল সেজে পুলিশ নামধারী অপরাধীদের ধরে শাস্তি দিয়েছিলেন। হিংসুটেরা একে ভালোভাবে নেননি, সেহেতু তাকে প্রতিদান হিসেবে মন্ত্রিত্ব হারাতে হয়েছিল। সোহেল তাজ হয়তো ওই মন্ত্রীর মতো অপমানজনকভাবে বিদায় নিতে চাননি। তাছাড়া অযোগ্যদের রাজ্যে যোগ্যতার প্রমাণ দেবেন কার কাছে?
আমি যার যার ক্ষেত্র থেকে লড়াইয়ে বিশ্বাসী। ময়দান ছেড়ে ভেগে যাওয়া লোকজন আমার কাছে বীর না
(
আপনার এ মানসিকতাকে আমি শ্রদ্ধা করি। তবে, যুদ্ধ ক্ষেত্র থেকে যদি ওই সৈনিককে বিধি লঙ্ঘনের অভিযোগ এনে প্রত্যাহার বা পদ থেকে বাদ দেয়া হয়, তখন কি সে খালি ময়দানে দাঁড়িয়ে বাতাসের সাথে যুদ্ধ করে বীরত্ব প্রদর্শন করবে, নাকি মনকে প্রবোধ দেয়ার জন্য ময়দান ছেড়ে চলে যাবে- আপনার কি মত? সোহেল তাজের বিষয়টি এ দৃষ্টিকোণ থেকে না ভাবার তো আমি কোনো কারণ দেখছি না। ওই যে আগের জবাবে বললাম- তৎকালীন এক স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমানজনকভাবে মন্ত্রিত্ব থেকে বিদায় নিতে হয়েছিল, তার সততা দেখানোর কারণে। সোহেল তাজ ভেগে গেছেন কি?
আমার দেখা একজন সাদা ও সত্ মানুষ !সোহেল তাজ কে হারিয়ে যে ভুল আওয়ামিলীগ করছে তার ফল আওয়ামিলীগ বুঝেছে বা বুঝতে পেেছ কি না জানি না তবে, এই টুকু আমি বলতে পারি গাজীপুরের স্হানীয় সরকার, মেয়র ও উপজেলা নিবাচন তার প্রমাণ বহন করে। আর একটু যদি বলি এই নেতার ইমেজ আজীবন মানুষের মনে সৃম্ম্নি হয়ে রবে বাংলার ইতিহাসে । রাজনৈতি থেকে দুরেসরে তিনি প্রমাণ করছেন তার সততা । ।
"রাজনীতি থেকে দূরে সরে তিনি প্রমাণ করছেন তার সততা" --একদম খাঁটি কথা।
মন্তব্য করুন