মডার্ন যুগের ছেলে
মডার্ন যুগের ছেলে রে ভাই
হাতে পরেছে চুড়ি
মেয়ে ভেবে সামনে গিয়ে
কেউ বলে ভাই সরি!
হাল ফ্যাশনের নায়ক
সেজে রাখে বড় চুল
মেয়ে ভেবে সামনে
গিয়ে হয় এবারো ভুল।
ভিলেন সেজে কেউবা
আবার পরে কানে দুল
মেয়ে সাজার শখটি বড়
নাম কিন্তু আবদুল।
পাঞ্জাবি নয়, কোর্তা যেন
সঙ্গে আছে ওড়নাই
মেয়ে সাজার শখটি বেশ
নাই যে তুলনাই।
সাজাসাজির এতো কথা
যায় না কভু ভোলা
ওই ছেলেটি ছিল নাকি
ঢাকাইয়া এক পোলা।
০৬.১০.২০১১





ভাই ওদের মনের কথা হচ্ছে, "মেয়ে হতে পারলে তো ভালই হত, সারাজীবন জামাই র ঘাড়ের উপর চড়ে চলে জেতাম, আর সারাজীবন খোটা দিতাম- তোমার সাথে বিয়ে না হলে আমার রাজপুত্রের সাথে বিয়ে হত"। আমি এই লজিক এর বিপরীতে কিছু বলতে পারি নাই।

ঘরের মানুষটি তাই বলে নাকি

ঠিক বলেছেন পার্থ । সুন্দর ছড়ার জন্য কবিকে ধন্যবাদ ।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
সুন্দর কবিতা।

হুমম
মন্তব্য করুন