মিথ্যার বেসাতি
মোবাইল তো নয় যেন
মিথ্যার বেসাতি
ঢাকায় থেকেও বলি
আছি আমি রামগতি।
মোবাইলে বন্ধু খোঁজা
সহজ উপায়
ভালো নাকি মন্দ
বোঝা বড় দায়।
মোবাইলে করে কেউ
বাজার-সদাই
অর্থ নয়, সময় বাঁচে
ভাবনা কী তাই।
প্রযুক্তির নিত্যনতুন
শত আবিষ্কার
বিশ্বকে করেছে যান্ত্রিক
ব্যক্তিরা বেকার।
প্রতিদিন মোবাইলে
বলি শত কথা
অর্ধেক তার দরকারি
বাকি সব অযথা।
বিরক্তির রং নাম্বার
অভিজ্ঞতা সবার
FnFসুবিধায়
সারারাত কাবার।
মোবাইলে চলে প্রেম
হয় ভালোবাসা
আবেগতাড়িত জীবন
যেন শতভাগ খাসা।
মোবাইলে চলে কথা
চরম অশ্লীল
স্বপ্নে বিভোর হয়
হায়! বুজদিল।





এবার বলেন, আপনি মোবাইল ফোনে ভাবীরে কেমনে বুঝ দেন?
দুই ছাওয়াল নিয়েই সারাক্ষণ হাপিত্যেশ অবস্থা তার, অতো ফোনালাপের সময় কই.
ধন্যবাদ.
সুন্দর কবিতা।
জানার আছে অনেক কিছু, নয় কি?
রশিদা আপা চরম কইছেন

মানলাম না..
দারুন লিখেছেন ভাই ছন্দে ছন্দে । ভাল লেগেছে
ধন্যবাদ, ভালো লেগেছে তাই..
মোবাইল ছাড়া অপেক্ষার মুহূর্ত কাটানো অসম্ভব। ডাক্তারের কাছে বসে গেম খেলবো, বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ফেসবুক করবো। গাড়িতে লং জার্নিতে মোবাইল না থাকলে এক কথা দুকথা লেগে যাবে ঝগড়া ড্রাইভারের সাথে।
মোবাইলের গুনাগুন বর্ননা করে একটা ছড়া দেন ভাইজান, পিলিজ লাগে আপনারে
মন্তব্য করুন