ইউজার লগইন

আকুলতা

সময়ের গোপনে
অদৃশ্য আগুনে,
পুড়ে যাচ্ছে তোমার দৃশ্যগুলি।

বাড়ি ফিরে যাচ্ছে নদী
সন্ধ্যা নেমে এলো বুক অবধি,
ঘোড়ার পিঠে বসে চলে গেলো গোধূলি।

আকাশের ঐ নীড়ে
তারাদের ভীড়ে,
ইচ্ছে হলো দু'জনে কথা বলি।

তোমায় দেখি না, তুমি কিসে ঢাকা?
মহাকাশে বিরহের অবয়ব আঁকা,
তুমি নাই-তুমি নাই, নির্জন অলি-গলি!

পড়ে আছে রাত্রির খালি পাতা
সন্ধ্যাভাষায় লিখে রাখি বিগত স্মৃতিকথা।
পুড়ছে দৃশ্য, আমিও জ্বলি!

ভালোবাসি বলেই অমন আকুলতা-
গ্লাসের ভেতর নদী; ডুবাই বুকের ব্যথা,
এই বুকে ঢের ব্যথা, এই চোখে মেলা কথা।
তবু চোখ মেলে দেখি পুড়ে যাচ্ছে তোমার দৃশ্যগুলি...

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন
১

আরিফ বুলবুল's picture


ভালো লাগল!

২

মেযবাহ জায়াদ's picture


শেষ হইয়াও হইলা না শেষ। ভাল লাগল।

৩

মামুন ম. আজিজ's picture


Wink

৪

রুমানা বৈশাখী's picture


bangla likhte parsi na....tai eng bornomalai vorosha......
onk din por apnar kobita porlam....valo laglo

৫

রুমানা বৈশাখী's picture


Big smile

৬

তানবীরা's picture


সুন্দর হয়েছে সোহাগ। লাইক

৭

অপূর্ব সোহাগ's picture


ধন্যবাদ আপু।

৮

চাঙ্কু's picture


ব্যাপক হইছে তবে মনে হয় আরেকটু ভাল করে গুছিয়ে লেখতে পারতেন ।
তাড়াহুড়ো করে লেখছেন ।

ভাল থাকবেন ।

৯

পান্থ রহমান রেজা's picture


কবিতা ভালো লাগলো স্যার!

১০

অপূর্ব সোহাগ's picture


হ, বুচ্ছি।

১১

বিষণ্ণ বাউন্ডুলে's picture


শেষটা দুর্দান্ত।

১২

অপূর্ব সোহাগ's picture


ধন্যবাদ ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

অপূর্ব সোহাগ's picture

নিজের সম্পর্কে

জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।