ইউজার লগইন

চোখ

ধরা পড়ে গেছি তোমার চোখে। আমি একশো বার নিশ্চিত হয়ে বলছি, ধরা পড়ে গেছি তোমার চোখের ফাঁদে। নিজেকে হারিয়ে ফেলেছি ওই চোখের গভীরে।
সত্যি বলছি, তোমার চোখের দিকে আমি তাকাতে পারি না, চোখে চোখ রাখলেই আমার ভেতরে কি এক অস্থিরতা শুরু হয়, মনে হয় আমি বুঝি ডুবে যাবো এখনই। সত্যি বলছি ক্রন্দসী কন্যা, মনে হয় আমি নিঃস্ব হয়ে যাবো আরো একটু তাকালে। কি আলো ঝরে চোখ দুটি থেকে, মনে হয় সে আলোয় তুমি দেখো ফেলো আমার সব। আমায় কিনে নিচ্ছো বিনিময় ছাড়া।
পৃথিবীতে আমি আরো বহু চোখের ওপর রেখেছি চোখ, কখনও এমন মধুর ঝড়জলে ভাসি নি। কি নেশা চোখ দুটিতে, একবার তাকোলে আর তাকাতে পারি না। চোখ কখনও এমন নেশার হতে পারে ধারণাও ছিলো না। কি যে নেশা। কি মায়া চোখের ছায়ায়, খুব ইচ্ছে করে চোখ দুটিতে রেখে আসি বাড়ি ফেরার পথ। আমার ভোরবেলা। আমার ঘুমপাহাড়। যা যা আমার সব রেখে আসি চোখের ভেতর। কন্যা সত্যি করে বলো তো তোমারও কি এমন হয়?

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন
১

শর্মি's picture


বড়ই চিন্তার বিষয়! ঘোর বিপদ!

২

অপূর্ব সোহাগ's picture


হুম খুব বিপদ...

৩

রায়েহাত শুভ's picture


বাড়ি ফেরার পথ চোখে রেখে আসলে আপনি ফিরবেন কিভাবে?

৪

অপূর্ব সোহাগ's picture


ফেরার কি দরকার?

৫

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কন্যা কি এই ব্লগেই আছে?! Wink

৬

অপূর্ব সোহাগ's picture


জে না। কন্যা কে?

৭

আসমা খান's picture


Smile

৮

অপূর্ব সোহাগ's picture


Smile

৯

রন্টি চৌধুরী's picture


এটি কবিতা?

১০

অপূর্ব সোহাগ's picture


না।

১১

তানবীরা's picture


কন্যার জবাবের আশায় আছি Big smile

১২

রাতের শহর's picture


Big smile হায় খোদা..... খাইছে আমারে ........ গুলিস্থানের মোড় থেইক্যা একটা কালো গগজ (চশমা) কিনতে হইবো ....যা দিনকাল পড়ছে ... কখন ফান্দে পড়ি .. Shock তার চেয়ে চশমা প্রতিরোধক ব্যবস্থা....
মানিব্যাগে বাসার ঠিকানাটা.... যাহ্ শালা ... এখনি দেহি ভূইল্যা ... কারও চোখ কি পড়লো ওই চোখে ?!!? Glasses

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

অপূর্ব সোহাগ's picture

নিজের সম্পর্কে

জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।