আউলা'এর ব্লগ
কলিকাতা ব্লগ থেকে ফিরে (ভ্রমণ কাহিনী)
বাস্তবজীবনে আমার ঘোরাঘুরির অভ্যাস তেমন না থাকলেও ব্লগে ঘোরাঘুরির অভ্যাস এখন বেড়ে গিয়েছে অনেক। হাতে প্রচুর সময় আমার, আর বেড়ানোর জায়গাও কম না। ছোটবেলায় মামাদের কাছে শুনতাম কলকাতার রাস্তাঘাট নাকি আমাদের এখানকার থেকে তুলনামূলক খারাপ। কলিকাতা ব্লগেও যেয়ে দেখলাম অবস্থা খুবই খারাপ, একটা ভাঙ্গা রাস্তা ঠিক করে তো আরেক রাস্তায় ফাটল। কেন ই বা হবে না শহরের মেয়র ই যদি ঠিকমত কাজ না করেন।
মাছের তেলে বেগুন ফ্রাই
গত সপ্তাহে ঢাকা গিয়েছিলাম আমরা ২বোন মামার সাথে। আমরা ২বোন এক পাশে, মামা আরেক পাশে। আমরা বিকাল ৪টার দিকে রওনা দিয়েছিলাম তাই মাগুরার কাছাকাছি থাকতেই রাত হয়ে গিয়েছিল। আমাদের পিছনে সিটে ২জন লোক বসেছিল, তাদের ভাবভঙ্গি দেখে মনে হল তাদের সামনে পিছনের ৪টা সিটও তাদের দিলে হাত রাখার জায়গার অভাব হবে। কিছুক্ষণ পরপর তারা আমাদের সিটে হাত দিচ্ছিলো। আমি সামনের দিকে ঝুকে থাকায় বুঝি নি। কিন্ত