আজ তোমায় খুব মনে পরছে
এইতো কদিন আগেই টিউবওয়েল চেপে বালতি ভরাতে তোমার পিচ্চিটাকে গোছাল করাবে বলে। ঠান্ডা লেগে যাবে বলে, গরম পানি মেশাতে কোন দিনো ভূলে যেতে না। গোছল করিয়ে গা মুছে দিতে রোদে দাড় করিয়ে, সরিষা তের মেখে দিতে সারা গায়ে। বেশ কড়া গলায় বলতে, ইস্কুলে গিয়ে মনোযোগ দিয়ে পড়া-লেখা করতে, মারা মারি না করতে, খেলা-ধুলা করে গায়ে ধুলো বালি না মাখতে, আরো অনেক উপদেশ, শাসন.....................
তোমার সেই পিচ্চি একদিন ভাবতে শিখলো সমাজ, সংসার নিয়ে, জানতে থাকলো দেশ জাতি নিয়ে। ভালো-মন্দের বিভেদ করতে শিখলো। স্বপ্ন দেখালো তোমাকে, তুমিও স্বপ্ন দেখলে। তোমার এই পিচ্চি একদিন তোমার মুখ উজ্জল করবে, তোমার সব দুঃখ-কষ্ট ধুয়ে মুছে ফেলবে। ফুটাবে তোমার মুখে হাসি।
আমি বড় হলে, আমার কাছে কি চাও, তোমার কাছে জানতে চেয়েছিল। তুমি বলেছিলে সারা জীবন যেন ভালো থাকি, সততার সাথে পথ চলতে পারি। মানুষের উপকারে যেন নিজেকে নিয়োজিত করি। বড় হতে, মানুষের মতো মানুষ হতে পারিনি সে এখনো। তোমার অনেক আশায় পুরুন করতে পা্রেনি এখনো তাইতো ছুটে চলে দিগন্তের এক প্রন্ত থেকে অন্যপ্রান্তে। একদিন বলেছিলো, "আমার টাকা হলে একটা লাল টুকটুকে গাড়ি কিনে তোমায় নিয়ে ঘুড়বো, দেখব সবুজে শ্যামলে ঘেড়া এই দেশটাকে।" তোমার মনে পরে কি?
আজ খুব মিস করছি তোমায়। এমন দিনে তুমি পাশে থাকলে কত্ত যে খুশি হতে!!! আমিও পেতাম কিছুটা পূ্র্নতা। দোআ কর তোমার সেই পিচ্চি যেন একদিন সত্যি সত্যি বড় হয়।
আজ তোমায় খুব মনে পরছে, "মা"।





মনটা খারাপ কইরা দিলেন


আপ্নের লেখা মিস্করছিলাম।
ফ্রি হইয়া খাঁজকাটা খাঁজকাটা লেখা শুরু করবেন আশা করি
আপনাকে সু-স্বাগতম
বুখে আয় কুদ্দুস
আর কয়েন না। এই ব্লগের পাপিষ্ট এডমিন, মডুরা আমাকে ঢুক্টে দেই নি। (রাগের ইমো হবে)
বুকে আইলামরে মমিন >ড<
মধুর আমার মায়ের হাসি... সত্যি মা ইজ মা
আহ...........মা!
সময় সুযোগ করে স্বপ্ন পুরণের চেষ্টা করবেন। "মা" কে নিয়ে কোন স্বপ্নই যেন অপূর্ণ না থাকে।
মনটা খুব খারাপ হয়ে গেলো। ভালো থাকবেন বাতেন। মায়ের কথা সবসময় মাথায় করে রাখবেন
মন খারাপ করেননা, মুড ঠিক করে জম্পেস পোষ্টান
এবং
স্বাগতম আপনাকে
ইশ্, আম্মার জন্য খারাপ লাগতেছে এখন। কতদিন দেখি না :(
কেমন আছেন?
একটু পরেই মায়েরে ফোন দিতেছি....।
দিলেন তো আসল যায়গায় খোঁচা । মাইনাচ আপ্নেরে।
মা!!
কেমন আছেন নানা ?
বাতেন ভাই কই গেলেনগা?
দীর্ঘ খড়ার পর আজ একপশলা বৃষ্টি নেমেছে। ইচ্ছে করলেই ভিঁজতে পারেন যত খুশী। বৃষ্টির জলে জুড়োবে শরীর। ভিঁজে যাবে অন্তর আত্মা।
এসেই বাজিমাৎ করা লেখা দিলেন!
কেমন আছেন বাতেন ভাই?
মা শুধু মা ই
মা এখনো যা করে, জবাব নাই।
কিভাবে শোধ হবে এই ঋন ?
মন্তব্য করুন