আজকের রাত...
আজকের রাত...
ওগো চন্দ্রমুখী, চলে এসো আজ এ গভীর রাতে,
বিনিদ্র রজনী উষ্ণতায় যাক তোমারই সাথে।
ভুলে যেতে চাই হারানো সুরের সেই দুঃখ-বেলা,
বৃষ্টিভেজা স্বপ্ন, তুলির আঁচড়ে প্রেম-প্রেম খেলা,
কৃষ্ণকলি নামে কপট ললনা, চপল ছলনা,
প্রিয়াহারা রাতে অন্তঃক্ষরণের নীরব কলনা।
মিটি মিটি করে হলুদ, কমলা, লাল পিলসুজ!
পেটো মাদুরেতে শুয়ে আছি এক যুবক অবুঝ।
তুমি ছাড়া আজ ক্লিষ্ট তরুণের নাই কেউ ভবে।
ধূমায়িত ঘর। নীরবতা ভাঙে ঘুঙুরের রবে।
অপ্সরা-নাচন দোলায় দুলুক অবরুদ্ধ আর্য,
কাঁপুক! কাঁপুক! ছুঁড়ে ফেলে দিয়ে জালসাজি বার্য!
বাঁকা ঠোঁটে হাসো, হরিনী চোখেতে করা ইশারায়
কামনার পাশে বাঁধো এলোকেশী প্রতন আমায়।
রঙিন ঠোঁটেতে ছুঁয়ে ছুঁয়ে যাও আমার অধর,
ঘামে ঘামে ভেসে যায় যদি যাক কমানার জ্বর।
রঙিন জলেতে চুর হয়ে র'বো তব দেহ-খাপে,
নীথর হৃদয় জাগবে তোমার বক্ষবৃন্ত-তাপে।
দেবাশিস্ মুখার্জি
১৩ সেপ্টেম্বর, ২০১২
[১৮×১৮; অক্ষরবৃন্ত; ৬+৬+৬]





বুঝিনাই! কবিতা এত কঠিন হয় কেন ?
এবি তে সুস্বাগত।
পড়তে থাকুন। লিখতে থাকুন। ভাল থাকুন।
কী বোঝেন নাই তা খুলে বললে একটু চেষ্টা করে দেখতে পারি!
ধন্যবাদ!
ভালো পাইছি।

আছেন কেমুন?
অনেকদিন পরে আপনার লেখা পড়লাম।
ধন্যবাদ!
এইতো দিন চলে যাচ্ছে!
আপনি কেমন আছেন??
এইডা প্রেমের কবিতা।

অশ্লীলতা কই দেখলেন?
এমনিতে নাই। কেউ খুঁজলে আছে!! তাই ভাবলাম এডমিনের কেউ যদি ওরকম ভেবে ঘ্যাচাং করে দেয়!!
আরেহ্ মজা করছি!!
একটা ব্লগে লেখা শুরু করার আগে সেখানকার নীতিমালাটা ভালোমতো পড়ে নেয়া উচিত। যেখানে পরিস্কার করে বলা আছে ডুয়েল পোস্টিং নিষিদ্ধ, সেখানে ডুয়েল পোস্টিং করাটা রীতিমতো ধৃষ্টতা।
হুম, আমার বোঝায় ভুল ছিলো। আমি ২৪ ঘণ্টার ব্যাপারটা খেয়াল করিনি। তাই একই সময়ে না দিয়ে প্রায় ১২ ঘণ্টা পরে অন্য কোথাও পোস্ট করেছি। মডারেটর নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। তবে এখানে 'ধৃষ্টতা' এর মতন একটা শব্দ খুবই অশোভন দেখাচ্ছে!!
যাই হোক, আপনাকে ধন্যবাদ!!
উক্ত কারনে পোস্টটি ব্লগ প্রথম পাতা থেকে সরানো হইলো! নীতিমালা মেনে ব্লগে লেখালেখি করার অনুরোধ রইল।
হুম, আমার বোঝায় ভুল ছিলো। আমি ২৪ ঘণ্টার ব্যাপারটা খেয়াল করিনি। তাই একই সময়ে না দিয়ে প্রায় ১২ ঘণ্টা পরে অন্য কোথাও পোস্ট করেছি। মডারেটর, আপনি নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন। তাই আপনাকে ধন্যবাদ!!
দারুন কবিতা। কিছু কঠিন শব্দ অবশ্য জ্বালিয়েছে, যার জন্য অভিধানের সাহায্য নিতে হয়েছে। এরকম আরো চাই।
মন্তব্য করুন