শেষ প্রশ্ন

আমি এদেশেতেই মরতে চাই।
কেউ ডিভি নিয়ে যায়
কেউ মাইগ্রেশানে দাঁড়ায়
কেউ শিক্ষা নিয়ে চিরতরে যায়।
কেউ বিদেশিনী পানিপ্রার্থী
কেউ বিয়ে করে বাঙালি বিদেশী।
আমি তো তাদের মত নই!
আমার কোন এক বন্ধু বলেছে
'হবেনা কিচ্ছু আর এদেশে'
কোন এক ভাই ভারত ভাগার প্রাক্কালে বলেছে
'মর নরকে'।
আমি কি তাদের চোখে পথ দেখি?
ভাঙা পথের ধুলো মনে জড়িয়ে
বাড়ি ফিরতে পেরেই খুশি আমি।
আমি যে তাদের মত অস্তে যাওয়া গোধুলীর আলপনায় জীবনকে দেখিনি
দেখেছি ক্ষুদার্থ ভিখাড়ির ভাতের থালায় জীবনের আনন্দ।
আমি এদেশেতেই মরতে চাই।
মুনিরের মত গাড়ি দুর্ঘটনায়
অথবা মলম পার্টির মলমে
ছিনতাইকারির ছুড়িতে যদিও না হয়
ডেঙ্গু কিংবা ম্যালেরিয়ার একটা মশার কামড়ে
বার্ড ফ্লু কিংবা সোয়াইন ফ্লুর মাংস খেয়ে
বাজারে পেঁয়াজের দাম শুনে হার্টএটাকে
ক্যান্সারে অথবা রাস্তায় পড়ে থাকা ইলেক্ট্রিকের তারে
অথবা বিশ্ববিদ্যালয়ে মারামারির কালে ক্রসফায়ারে,
যেকোন ভাবেই আমি মারা যাব।
আমি তো তাদের মত কোন মৃত্যুকেই অকালের বলিনি।
কিংবা ভেবেছি কি একজন বৃদ্ধের মৃত্যুকে সময়োচিত?
আমি এদেশেতেই মরতে চাই।
হয়তবা তুমিই আমার ঘাতক হবে,
আমাকে উচ্ছেদের জন্য আমার ঘরে আগুন দিয়েছ,
মাটির পুতুলকে ভয় পেয়ে মন্দির ভেঙে দিয়েছ
আমার বোনকে ধর্ষন করেছ
নিরব প্রতিবাদে আমি আত্মহত্যা করব,
তবু আমি এদেশেই মরব।
আমি যে এদেশকে সব কিছুর চেয়ে বেশী ভালোবাসি
জেনে রেখ, আমার ভালবাসা মরবে না।
তুমিও এদেশকে ভালবাস অন্যসব কিছুর থেকে বেশী।
আর কয়দিনই বা বাঁচব!
ভাবছি তোমাকে তোমার উত্তর প্রজন্মকে বাঁচানোর তরে
অভিবাসী হতে বলতে হবে না তো?






আমিও এদেশে মরতে চাই।
চমতকার বোধ!!
অনেক অনেক
আমার মনের কথা গুলোই!
হুম। পড়ার জন্য ধন্যবাদ
:bigsmile:হ্যাপি মরন
বুঝলাম না
থাকবো ভাই। সব অভাব অনটন, সুখ দুঃখ, গৌরব গ্লানি সব নিয়েই। থাকবো।
যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরী ছোয়াব আমি বিষপান করে মরে যাবো
হুম
কাউকে কাউকে আসলেই দেশে থাকতে পারবে কিনা, কোন একদিন ঘর পুড়িয়ে দিবে কিনা, তাদের মা-বোনকে রেপ হতে হবে কিনা এই চিন্তায় অস্থির থাকতে হয় এ দেশে।
চমৎকার বোধ।
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ

খুব ভাল লাগলো আপনার কবিতা।
যত কিছুই হোক, দেশ তো একটাই! আমার দেশ!
আচ্ছা, আপনার নিকটা আরেকটু সহজ করা যায় না?
পড়ার জন্য ধন্যা।
মন্তব্য করুন