তার আর উপায় ছিল না
আজ পিছনে তাকালে কেন কুয়াশা নামে চোখে
আজ আমার সানগ্লাসের কাঁচ ঝাপসা হয়ে আসে।
কোথায় সেই চির দামিনী, চঞ্চলা, চপলা
বিপুলা উৎসাহী, উদ্যমী, কর্ম-প্রাণ ভোমরা
কোথায় সেই অত্যাচারিনী, অবিচারিনী, আমার ত্রাতা?
তার মলিন চেহারায় যেন রাজ্যের যত ক্লান্তি ছাপা!
পিছনে তাকিয়ে কেন বুকে কাঁপন এত
অথচ আজো সে আবেগে ব্যথিত
মুখে যদিও থাকেনা উত্তর চোখেতে জল সদা উত্থিত
হাওয়া দিলেই ভাসে বাড়িঘর বাঁধভাঙা বানে।
তার বানী কেন আজ এত বাজে কানে!
যে এককালে ঘুমাত গভীর স্বপনে দিবায়
আজ নির্ঘুম নিঃঝুম রজনী কাটায়।
দুগ্ধবতী গাভী তিলে তিলে সব দিয়ে
শেষে এই বললি 'চলে যা পালিয়ে'!
এছাড়া তার আর কিবা উপায় ছিল।
এক দেশে সংখ্যালঘু সারা পৃথিবীতেও তাই
তবু নিজ ভুমে অবমাননা সহ্য করা দায়।





এক দেশে সংখ্যালঘু সারা পৃথিবীতেও তাই
তবু নিজ ভুমে অবমাননা সহ্য করা দায়।
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
এই কথাটার ফলিত রূপ সংখ্যা সমস্যার একমাত্র সমাধান।
------------------------------------------------
ওয়েলকাম টু আমরা বন্ধু তে
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'
আহারে প্রেমিক চন্ডীদাস
মানুষ হইবে বড় এই ছিল তাঁর আশ
ওয়েলকাম করার জন্য ধন্যবাদ। কয়েক পোস্ট পর একটা পদ্য ও দিয়ে দিয়েছি ভাইসাব।
================
সব মিসাইছি।
কি আর করুম। ভবের ভেলা মাঝে মাঝে বেশী দোলায়।
চমৎকার গাঁথুনি....শব্দের বাহারও অনন্য। কবিকে শ্রদ্ধা।
শনিবারের চিট্টিকেও অনেক ধন্যা।
শনিবারের চিঠিকে দেখে অনেক ভালো লাগছে।
====================
এখানে আমি আগেও দেখেছিলাম ওরে। পাসওয়ার্ড মনে পড়ছে মনে হয়
আহা !!
ফেসবুক নবীরা যথারীতি রামু ভুলে গেছে।
কবিতা ভালো হইছে।
রামুর কাহিনী শেষ। এটা এখন হিমাগারে। ফেবু নবিদের মানবতা দেখানোর জন্য রোহিঙ্গাদের দরকার, বাংলাদেশীদের নয়।
ভালো লাগলো। শুভকামনা ইদের শুভেচ্ছা!
আফনেরেও ঈদের শুভেচ্ছা
বুঝি নাই। টিপ সই দিয়া কি বুঝায়?
ভাল লাগলো আপনার কবিতা।
ধন্যা
মন্তব্য করুন