হলো না তার রেসে জেতা

সামনে আরো পাঁচ জন!
একজন ফেললাম। ঐ যে দূরে রেসের ফিতা
পৌঁছাতে হবে সবার আগে তবেই হবে জিতা।
প্রাণপনে দৌড়াও আরো জোরে আরো জোরে
আরেকজন ফেললাম; ওই যে নিকটেই ফিতা।
দৌড়াও দৌড়াও! ওহ! কি হলো ! কি করে পড়লাম!
উড়ছে ধুলা, চারিদিকে সোরগোল! ইস ইস শব্দ!
আমি পড়ে গেলাম পড়ে গেলাম, সারা শরীরে ধূলা
আহ! ওই যে ফিতা! হাত বাড়ালেও যায় না ছৌঁয়া।
***
তোমরা সেদিন যারা খেলা দেখেছো মাকে বলো
আমি কোন দিনও পারি নাই, আজও জেতা হল না রেস।
আমার প্রাণপনে দৌড়েও বেঁচে থাকা হল না।
মা তুমি কেন মিথ্যে বলেছিলে-
মৃত্যুর সময় যম দেখা যায়!
হ্যাঁ, সে ছিল আমার দেবতা,
তোমরা যার নামে গাল পারো, কেবল সেই ছিল।
সেও আমায় বাঁচাতে পারল না,
পারল না রেসের ফিতার ওপারে নিতে।
[দয়া করে লীগ বিরোধীতার গন্ধ খুঁজবেন না।
কিছু মৃত্যু দেখে মানুষ উল্লাস করে। দলাদলিতে মানুষ মারা গেলে আমরা মানুষ মরেছে ভাবি না। কিন্তু নিরপরাধ মারা গেলে আমরা ভাবতে বাধ্য। কারন যতদিন না নিজের উপর চেপে বসে ঘটনা ততদিন আমরা ভাবি না। কিন্তু যখন নিজেকে ঘটনার পাত্র হিসাবে কল্পনা করি তখন বুঝতে পারি আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। বন্ধ হোক এই খুনোখুনির রাজনীতি]





বিশ্বজিতের মৃত্যুর বিচার চাই।
হ্যাঁ। কত জন মারা যায়! অন্ততঃ এমন দৃষ্টান্তমূলক কিছু হওয়া উচিৎ যাতে রাজনৈতিক দলগুলো জানমালের ক্ষতি করতে না পারে।
এই হচ্ছি বিবেকবান আমরা !!

আমরা আম জনতারা নিভৃতে কেবল স্বপ্ন দেখতে জানি, হা হুতাশ করতে পারি।
আমাদের কি দোষ? দোষ যত পথের কুকুরের। বিনা উষ্কানিতে কামড়িয়ে দেয়।
এই হচ্ছি বিবেকবান আমরা !!
আমরা কিন্তু বিবেকবানই। বরং বলেন ছাত্ররাজনীতি এখন অছাত্ররাজনীতি। ছাত্ররাজনীতিতে কোন ভাল ছাত্র যোগ দেয় না। তাই ছাত্রসংগঠনগুলোও এখন কাজের নয় বরং অকাজের। এরা বিভিন্ন লেতার পাওয়ার।
সব কিছু নিয়েই বলি দেশটা নিয়ে সাথে নিজেকে নিয়েও আমি বড্ড হতাশ!
সত্যি কথা বলতে আমি দেশটা নিয়ে যতটুকু না হতাশ ছিলাম, তাঁর চেয়ে বেশী হতাশ হয়েছে কিছু লোকের আচরণে। তাদের কথায় শুধু ছাত্রলীগের কারনে মারা যাওয়া লোকটাকে নিয়ে বেশী কথা হচ্ছে, অন্যদের নিয়ে তেমন কোন কথা হচ্ছে না।- আসলে এই ঘটনা সবচেয়ে বেশী ফোকাস হইছে। তাই বলে আমরা কি নষ্ট রাজনীতি নিয়ে কথা বলব না? ছাত্রলীগ নামধারী পশুরা কেন অকারনে মাঠে নামবে? কেন প্রত্যেক ভার্সিটিতে ছাত্র ক্যাডার থাকবে? এই ছাত্র ক্যাডাররাই তো যত নষ্টের গোড়া। কারন এগুলো একটাও ছাত্র নয়। এরা বিভিন্ন দলের পোষা কুত্তা, ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি করে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করছে।
মন্তব্য করুন