ইউজার লগইন

তুই এবং আমি

নদী এবং আমি
চাইছি আর একটিমাত্র চাওয়া ,
আশ্বিনে মনের কোনে সুপ্ত চরে জাগবি তুইই ।
কাশবনে ফুলে ফুলে খেলবে হাওয়া!

শিশির এবং আমি
ঘাসে ঘাসে জ্বলে উঠে মিশে যাব আলোর মিছিলে,
আঁধারের স্বপ্নগামী -
আমরা রাতদুপুরে ফোঁটা ফোঁটা দুজনে মিলে ,
ডুব দেব অমৃতরসের অতলে।

চাইছি আর একটিমাত্র চাওয়া ,
ছিন্ন হৃদয়-পালে খেলুক হাওয়া ।
আকাশ এবং আমি ভাসব ঝড়ের মেঘে
বৃষ্টি হয়ে ছুঁয়ে যাব তোকে ,
হঠাত্‍ তুই উঠবি জেগে সপ্নাকুল চোখে অলখে ।

পোস্টটি ৩ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


বাহ্ দারুণ!

সুদূরের পিয়াসী's picture


আপনাকে আবারো ধন্যবাদ । তবে ঠিক বুঝতে পারছিনা কতটুকু প্রত্যাশা পূরণ করতে পারছি ।

একজন মায়াবতী's picture


আমর বন্ধুরা এবং আমি
চাইছি আর একটিমাত্র চাওয়া
একান্ত অভাজন লিখবেন
আরও বেশী কবিতা Smile

সুদূরের পিয়াসী's picture


খুশি হই এই ভেবে
বন্ধু আমরা তবে
চাইছি আর ও কিছু চাওয়া
এমনি যোগাও পালে হাওয়া
মায়াবতি
নিরবধি

নিশ্চুপ প্রকৃতি's picture


আকাশ এবং আমি ভাসব ঝড়ের মেঘে
বৃষ্টি হয়ে ছুঁয়ে যাব তোকে ,

চমৎকার Love

সুদূরের পিয়াসী's picture


ধন্যবাদ নিঃ প্রঃ

তানবীরা's picture


মিষ্টি সুন্দর Big smile

সুদূরের পিয়াসী's picture


ভালোই বলেছেন , তানবীরা

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সুদূরের পিয়াসী's picture

নিজের সম্পর্কে

অন্তহীন পথ . . . .
গন্তব্যহীন ছুটে চলা . . . .
নিজের খোঁজে ।
এইতো . . . .
আর কী ?