ইউজার লগইন

সোনার বাংলা

দেশটা যেন মগের মুলুক ,
যেমন করে চলছে চলুক !

ছিনিয়ে নিয়ে ভুখার আহার
গরবে যারা টাকার পাহাড় ,
আইন তাদের বাবার দাদার !
রুখবে এমন কে আছে আর ?

সেই আশাতেই রইল বসে
ঘাতক দালাল সাধুর বেশে ,
দেশকে হাতের মুঠোয় চেপে
রাত-দুপুরে উঠলো ফেঁপে ।

হঠাত্‍ যখন তুফান এলো
আবহাওয়া পাল্টে গেলো ,
করত যারা খবরদারি
ভাঙলো হাটে তাদের হাঁড়ি !

রুই কাতলার হাজতবাসে
কেউবা আবার মুচকি হাসে ;
কেউবা শোকে মর্মাহত ,
কেউবা নীরব গুণীর মত !

এমনি করেই দিন কেটে যায়
সোনার বাংলা পাবার আশায় ।

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন
১

সুদূরের পিয়াসী's picture


এটি ১/১১ এর কিছু পড়ে লিখছিলাম । মনে পড়ল তাই কিছু না ভেবেই দিলাম (এখন বোধ হচ্ছে তা সময়োপযোগী নয়) ।

২

সুদূরের পিয়াসী's picture


এটি ১/১১ এর কিছু পড়ে লিখছিলাম । মনে পড়ল তাই কিছু না ভেবেই দিলাম (এখন বোধ হচ্ছে তা সময়োপযোগী নয়) ।

৩

সুদূরের পিয়াসী's picture


এটি ১/১১ এর কিছু পড়ে লিখছিলাম । মনে পড়ল তাই কিছু না ভেবেই দিলাম (এখন বোধ হচ্ছে তা সময়োপযোগী নয়) ।

৪

তানবীরা's picture


সুন্দর হয়েছে। ভালো ভালো ছড়াকার এবিতে যুক্ত হয়ে ছড়াভান্ডারকে সমৃদ্ধ করছে। দারুণ

৫

সুদূরের পিয়াসী's picture


ধন্যবাদ

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সুদূরের পিয়াসী's picture

নিজের সম্পর্কে

অন্তহীন পথ . . . .
গন্তব্যহীন ছুটে চলা . . . .
নিজের খোঁজে ।
এইতো . . . .
আর কী ?