আস্থার রেখা কে দেবে এঁকে
. . . . .
. . . . . .
. . . . . .
. . . . .
. . . . . . . . . . . .
. . . . . . . .
. . . .
. . . . . . .
. . . .
১. আছি জনসমুদ্রে ডুবে,
তবু কেউ নেই,
আমি একাকী চলেছি অথবা ভেঙেছি,
টুকরো করেছি,
ধুলোয় মিশিয়ে পথে নামিয়েছি
এই আমিকেই !
২. আমি চেনা অচেনার জটিল ধাঁধায়
ছেড়েছি আবার ধরেছি হাত,
আমি ঝড়ের তুমুল মেঘের কান্না
শুষে নিলাম এ দুই চোখে ।
আমি চিনেছি রাতি, চিনেছি সকাল,
চিনিনাই তবু একটাও হাত ।
আমি , আজো খুঁজি ফিরে শূণ্য হাতে
আস্থার রেখা কে দেবে এঁকে !!





আছি জনসমুদ্রে ডুবে,
তবু কেউ নেই,
আমি একাকী চলেছি অথবা ভেঙেছি,
টুকরো করেছি,
ধুলোয় মিশিয়ে পথে নামিয়েছি
এই আমিকেই !
খুব সুন্দর।
অনেক ধন্যবাদ প্রিয় ।
সুর বসিয়ে দিলে ভালো একটা গান হয়ে যাবে।
হোয়াটেনাইডিয়া স্যার জী ! কিন্তু আমিতো গান শোনা ছাড়া আর কিছুই পারিনা । তাই সুর বসানোর কাজটা যদি লীনা দির ঘাড়ে চাপিয়ে নিজে হাঁফ ছেড়ে বাঁচতাম , তবে মন্দ হতোনা ।
সুন্দর লাগলো...
ধন্যবাদ শুভ ভাইকে ।
কেউ এঁকে দেবেনা ! কবির নিজেকেই তৈরী করে নিতে এই পথ ।
কেউ এঁকে না দিলে না দেবে । তবু কবি(কবি হওয়া মুখের কথা ! ) তার অভিমানের জলাজঞ্জলি দিতে যাবেনা । কেউ না কেউ তো নিশ্চয় আছে যে রং আর ক্যানভাস হাতে আঁকিবুকি করছে আমার ধুসর পথের আদলে । কবি আছে তারই প্রতিক্ষায় , থাকবে ।
কেউ না কেউ নিশ্চয় আছে যে রং আর ক্যানভাস হাতে আঁকিবুকি করছে।
হ্যাঁ সেটাইতো । কেউ না কেউ তো থেকে থাকবে । আর হ্যাঁ একমত হওয়ার জন্য ধন্যবাদ ।
প্রতিক্ষার কোন শেষ থকেনা ভাইডি ! কারো জন্য অপেক্ষা নাকরে রং তুলি ক্যানভাস নিয়ে যত তারাতারি বসে পড়েন তত ভাল ! একটু একটু করে আঁকা হয়ে যাবে একদিন । ভাল থাকুন ।
ধন্যবাদ ভাই । আঁকিবুকির শখ যে নেই তা নয় । এই মুহুর্তে সে রং তুলি ক্যানভাস যদি হাতের কাছেই থাকত তাহলে তো কোন কথাই ছিল না । আর আমি যে অলস হয়ে পড়েছি তাতে মনে হয়না এতো তাড়াতাড়ি আঁকিবুকিতে বসে পড়তে পারব। তাই প্রতীক্ষা ।
মন্তব্য করুন