ঢাকার যানজট সমস্যা ও এর সমাধান...
আমরা ঢাকা বাসী। আর আমরা যারা ঢাকা থাকি তারা ঢাকার অসহনীয় ও অমানুষিক যানজট এর সাথে অতি পরিচিত। আমাদের এই যানজট এর কারনে আমাদের যে কত প্রকার কষ্ট এবং ত্যাগ স্বীকার করতে হয় তা আমাদের কারোরই অজানা না। কিন্তু এর কি কোন সমাধান নেই...?? নাকি কেও এর সমাধান করার চেষ্টা করে নি...?? হ্যাঁ এর সমাধান ছিল। কি ছিল...?? আমার উত্তর একটাই BRT.
আপনারা অনেকেই হয়ত জানেন না যে BRT কি। BRT= Bus Rapid Transit. আমাদের দেশে যানজট নিরসনের জন্য ২০০৫ এ সালে ২০ বছর মেয়াদি যানজট নিরসন এর প্রক্রিয়া বিশেষজ্ঞরা পেশ করেন সরকারের কাছে। আর সেই সেই পেশ কৃত রিপোর্ট এ এক নাম্বার সুপারিশ ছিল এই BRT.
আসলে BRT ব্যাবস্থা তা হল এরকরকম একটা ব্যাবস্থা যে নিয়ম চালু হলে ঢাকা শহরে রোড গুলোতে একটা করে আলাদা লেন থাকবে যে লেন এর মধ্য দিয়ে বাস বাদে আর কোন গাড়ি যাবেনা। আর অন্য বাকি জায়গা দিয়ে অন্যান্য সকল গাড়ি যাবে। আর এর ফলে আমদের কি কি লাভ হবে...?
১.যে সব রোড এ BRT চালু থাকবে সেই রোড এ বাস জ্যামে পরবে না। অর্থাৎ অতি অল্প সময়ে আপনি আপনার গন্তব্য স্থানে পৌছতে পারবেন। যে খানে এখন উত্তরা থেকে আজিমপুর আসতে ২ ঘণ্টা লেগে যায় সেখানে আপনি মাত্র ৩০ মিনিটে চলে আসতে পারবেন।
২. সড়ক দুর্ঘটনা কমে যাবে।
৩. আপনি অনেক আরামে এবং নিরাপদ ভাবে যাতায়াত করতে পারবেন।
৪. পাব্লিক পরিবহন এর সংখ্যা বাড়বে এবং যাতায়াত খরচ কমবে।
৫. ফিটনেস বিহিন গাড়ি কমে যাবে।
আর আমারা যারা মধ্যবিত্ত এবং নিন্মবিত্ত মানুষ আছি তাদের জন্য এই BRT খুবি জরুরি। কারণ ঢাকা শহরে আমাদের শ্রেণীর মানুষ ই বেশি। পাব্লিক পরিবহন যেমন- বাস, পিক আপ এসবে দিয়েই আমরা ঢাকা শহরের বেশিরভাগ মানুষ যাতায়াত করি। কিন্তু ঢাকা শহরে ব্যাক্তিগত গাড়ির সংখ্যাই বেশি যদিও তাতে মানুষ চড়ে খুবি নগণ্য পরিমান। আমরা ৯২% সাধারন মানুষ রাস্তা ব্যাবহার করি মাত্র ৪০%. কিন্তু বাকি ৬০% রাস্তা ব্যাবহার করে এই বাকি ৮% ব্যাক্তিগত গাড়ি ওয়ালারা। আর আমরা একজন সাধারন পাব্লিক যখন ধানমন্ডি ১৫ থেকে শাহবাগ আসি বাস করে তখন আমরা রাস্তার জায়গা নেই মাত্র একটা সিট পরিমান। অর্থাৎ গড়ে ৫ ফুট। কিন্তু যখন একজন ব্যক্তি একটি প্রাইভেট কার নিয়ে একেই জায়গা থেকে শাহবাগ আসছে তখন সে জায়গা নিচ্ছে ৪৫ বর্গ ফুট। অর্থাৎ একে জন মানুষ পাব্লিক কার এ গেলে যত টুকু জায়গা নেয় ব্যক্তিগত গাড়ি তে তার প্রায় ৯ গুণ বেশি জায়গা নেয়।
অর্থাৎ আমাদের ঢাকা শহরের যানজট কমানোর এক মাত্র উপায় হল আমাদের দেশে এমন বাস লেন এর ব্যবস্থা করা যে জায়গা দিয়ে বাস গেলে জ্যাম এ পরবে না। আর এই জ্যাম বিহিন পাব্লিক পরিবহন রোড এর চালুকরণ এর নাম ই হল গিয়ে BRT. আর আমাদের ঢাকা শহরে বাস এ চলাচল করে এমন লোকের সংখ্যাই সবচেয়ে বেশি। তাই আমি মনে করি আমাদের নিজেদের স্বার্থে আমাদের এই নিয়ম ঢাকা শহরে চালু করার জন্য সরকার কে চাপ দেওয়া উচিত।তাহলে একদিক দিয়ে বাঁচবে সময় আরেকদিক দিয়ে সেই সময় টাকে আমরা হয়ত ব্যাবহার করতে পারব অনেক ভালো ভালো কাজে... তাই সরকারকে অনুরোধ করছি ঢাকা শহরের সকল রুটে অবিলম্বে বি আর টি ব্যাবস্থা চালু করা হোক... বি আর টি এর একটা নমুনা চিত্র হল এই ছবিটা...





হুম
হ
অনেকেই এই সিস্টেমের কথা বলে কিন্তু এই দেশে তা হবে না কারন উড়াল সড়ক পাতাল সড়ক মেট্রো রেল এই সব প্রকল্পের টাকা খাওয়ার সিস্টেম নাই বলে!
হবে খুব শিগই। ঘোষণা হয়ে গেছে.।
এরকম করে সম্ভব না । বাসগুলো বিভিন্ন স্টপেজে থামে , থামার জন্য তাদের কে হয় লেন চেঞ্জ করতে হবে অথবা ঐ একই লেনে থামতে হবে। ডাইরেক্ট বাস সার্ভিসের জন্য এরকম সম্ভব।
দরকার একমুখি রাস্তা প্রবর্তন । বাস-কার সব এক দিক দিয়ে যাবে আর আরেকদিক থেকে আসবে ।
মন্তব্য করুন