প্রথম লেখা তোমাকেই নিয়ে
নীলাঞ্জনা তুমি কোথায়...
আজ আমার তোমাকে খুবই প্রয়োজন...
ছোটবেলা থেকে মনে মনে তোমাকে নিয়ে কত কিছু ভাবতে ভাবতে আজ আমি পরিণত...
অনার্স শেষ, মাস্টার্স চলছে। এখনও কি তোমাকে পাবার সৌভাগ্য আমার হবে না...
ভালোবাসা বাসি মানুষদের দেখে আমি ক্লান্ত, তোমায় খুব দেখতে ইচ্ছে করে...
কেমন তুমি, জানি আমার জন্য অপেক্ষায় তুমিও অস্থির, তবু মন যে মানে না...
যেদিকে তাকাই শুধু মনে হয় এই বুঝি মনে হয় তুমি পেছন থেকে এসে আমার হাতটি ধরবে...
আমার সম্পুর্ন ভালোবাসা জমতে জমতে বরফ থেকে পাথর হতে চলল, তবুও...
আমি তোমাকেই পেলাম না...





আমরা বন্ধুতে
ভাইজান... সত্যি কৈরা কইলাম... নিলাঞ্জনা কিন্তু এবিতে আসে নাই
ভাল লাগলো
স্বাগতম এবিতে...
এবিতে স্বাগতম।
আশাকরি নীলাঞ্জনা আপনাকে খুঁজতে এখানে এসে পড়বে। পাথর গলে মাটি হয়ে যাবে
চাওয়ার কোন শেষ নাই
পাওয়ার চেষ্টা বৃথা তাই
ভাল লাগলো
মন্তব্য করুন