তাস অথবা বাতাস
তাস অথবা বাতাস-
এর মধ্যে হাওয়া এসে উল্টিয়ে দিলো
হুলের মতো স্থুলো সহবাস।
প্রতিবেশি মন শান্ত হলে উচ্চতা বেড়ে
ওঠে ঢেউ;মাছের পোনা না কি ফনা এসে চুমু খেয়ে গেল,
এরই নাম বুঝি বেজন্মা সুনামি!
হার্বার বারবার জল এসে
তুলে ধরে সাঁকোর প্রয়োজন;
তবু তুমি কাছে এসো সই,ধ্বংসাবস্থার আয়োজন।
যদি এসে দেখ খাল বিল বাউলের ঝোলায় ভর্তি তামাক বৃক্ষের বীজ
জগতের সকল শঙ্কার জন্ম হয়ে গেছে তখন;
ভেঙ্গে যাওয়া খোলের হাহাকার;
তুলে নেবে বিধবা বিশ্বের শেষ প্রণয় অধিকার।





জটিল জিনিস, মাথার ওপর দিয়া
৩৩ ফিট মাথার উপর দিয়া দিয়া বাতি গেল
গালাগালি দেয়া বুঝি প্রকৃতিরও স্বভাব।
জানা গেলে সু নামির কন্ঠ নিমজ্জিত জলে
টোকিওর নিভু নিভু বারের ধোয়া
বোকা বানাবার জলে এবার চলো সাতার কাটি,,,,,,,
ঢাকার জন্যে আমি বরং পি ককে ,,,,,,,,,,,,,কক কক কক
ওখানে লেবুর রসে সিক্ত হাতি
নির্বিশেষে আমার সন্তানের নামই হচ্ছে জাতি
ভাল হচ্ছে গোঁসাই। কিন্তু, নামের সাথে কামের দুর্যোগ ঘটছে বলে মনে হচ্ছে। আর মাথার ভিতর দিয়ে যেতে পারলে আরও ভাল হয় তো...
প্রথমে তো সব কিছু মাথার ভেতর দিয়াই যায় দাদা ।
মাথার ভেতর দিয়া যেটা যায় সেটা হচ্ছে ভাব অর্থাৎ বস্তুর ভাব,
আর বস্তুটা তো মাথার উপর ,নিচ বা শরীরের বাইরে দিয়েই যাবে,
শরীরের মধ্যে দিয়ে গেলে তো মৃত্যু অনিবার্য।
আর আমার নামের প্রতি সুবিচার তো সব সময় করতে পারি না দাদা।
ওজনটাও কম নয়।
তবু চেষ্টা করছি।
শুভকামনা...
মন্তব্য করুন